Author: banglarbhore

খাজুরা সংবাদদাতা শনিবার দিনটা আব্দুর রাজ্জাকের জন্য ছিল অন্যরকম। সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীরা মোটরসাইকেল বহর নিয়ে ছুটে আসেন তার বাড়ি। ফুল দিয়ে সাজানো ছাদখোলা গাড়িতে করে তাকে নেয়া হয় দীর্ঘদিনের কর্মস্থলে। সেখানে অপেক্ষমাণ শত শত শিক্ষার্থী প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন। দুপুরে খোলা মাঠের বিশাল মঞ্চ থেকে নেমে তিনি উঠে বসেন ঘোড়ার পিঠে। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শোভাযাত্রা করে পৌঁছে দেন বাড়িতে। এটি ছিল যশোরের বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্য। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তার প্রায় ৩১ বছরের শিক্ষাজীবন শেষে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে সহকর্মী ও শিক্ষার্থীরা এই আয়োজন করে। এমন আয়োজন দেখে আব্দুর রাজ্জাক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সামনে নির্বাচন দেশ নিয়ে আবার অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। যাতে করে দেশ আবার পূর্বের অবস্থান ফিরে গিয়ে মানুষ তার কথা বলার স্বাধীনতা এবং ভোট দেয়ার অধিকার হারিয়ে ফেলে। যেকোন মূল্যে আমরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখে দেবো। হাজার হাজার মায়ের সন্তানের আত্মত্যাগের বিনিময় গণতন্ত্র ফিরিয়ে আনার প্রাথমিক ধাপ অতিক্রম করেছি। কোনভাবেই তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। সকলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রকিয়া ফিরিয়ে আনার পাশাপাশি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিস্কন্টক করবো ইনশাআল্লাহ। যাতে করে কোন বিদেশি শক্তি আবার আমাদের ওপর খবরদারি করতে না পারে। শনিবার যশোর নগর মহিলা দলের…

Read More

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যাণ্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের অভিষেক ও বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা, ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার সচিব প্রফেসর ড. সাইদুর রহমান। অনুষ্ঠানে যশোর জেলা সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন রয়েল মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন, কমটেক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম কাজল এবং আল শিফা হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক চঞ্চল হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এসময় তিনি হিন্দু নারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সবাই নির্ভয়ে শাঁখা সিন্দুর পরে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার দুপুরে যশোর টাউন হল ময়দনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিজ নিজ ধর্ম চর্চার গুরুত্ব আরোপ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ৫ আগস্টের পর দেশে অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হয়েছে। ঐক্য ধরে রাখতে পারলে আমরা সবাই একত্রে সুখে শান্তিতে বাস করতে পারবো।  নিজ নিজ ধর্ম…

Read More

কাজী নূর দফায় দফায় বাড়ছে নিত্য পণ্যের বাজার। আগুনলাগা কাঁচা সবজির বাজার যেন তেঁতে উঠছে রোজ। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে মাছ মুরগি ডিমের দাম। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। শুক্রবার যশোর শহরের বড় বাজার ও পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বর্তমানে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২২০০ টাকা, ৭শ’ থেকে ৮শ’ গ্রাম ওজনের ইলিশ ১৮শ’ টাকা, এক কেজি ওজনের ইলিশ মানভেদে ২ হাজার  থেকে ২৬শ’ টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে ৫ পিসে এক কেজি এমন ইলিশের দাম ৭শ’ টাকা এবং ২ পিসে এক কেজি ইলিশ মাছ ১ হাজার ৫০০ টাকা কেজি। বড় বাজারের মাছ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সনাতন ধর্মবিশ্বাসীদের প্রাণপুরুষ যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ মহা জন্মাষ্টমী আজ। সারা বিশ্বের সাথে একযোগে যশোরেও সনাতন ধর্ম বিশ্বাসীরা ধর্মীয় আচার অনুষ্ঠানসহ উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য নানা আয়োজনে উদযাপন করবেন এ বিশেষ দিনটি। সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর একটি বিশেষ রূপ হিসেবে মানা হয় শ্রীকৃষ্ণকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে সাকার রূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। তার আবির্ভূত হওয়ার এই দিনটিই কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে পৌঁছালে অশুভ শক্তির বিনাশ করতে এবং দুষ্টের দমন করতে তিনি পৃথিবীতে জন্ম নেন শিষ্টের পালন আর সাধুজনদের রক্ষার জন্য। ঐতিহাসিকদের বিবেচনায় খ্রিষ্টপূর্ব ৯০০ থেকে ১০০০ সালে সনাতম ধর্মের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক    শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে যশোরে বিনামূল্য যুব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য  ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের দ্বিতীয় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার শহরের স্টেডিয়াম রোডে সহায় কম্পিউটার একাডেমীর প্রশিক্ষণ কক্ষে এই সমাপণী অনষ্ঠান হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএম সাইফুল আলম। আলোচক ছিলেন অধ্যক্ষ মোস্তাক মোরশেদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বিশ্বাস ওয়াহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ সমন্বয়কারী মাসুম বিল্লাহ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ সকল শহিদদের স্মরণে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোবারককাটি কোলনির মোড়ে যশোরের রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথি তার বক্তৃতায় আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি দেশ গড়ার জন্য আল্লামা সাঈদীর তাফসির মাহফিলগুলো শোনার আহবান জানান। ইউনিয়ন আমির অধ্যাপক মুছাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, থানা সুরা ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনীর এনায়েত আলী (৭৩)। বয়সের ভারে তার শরীরে বেঁধেছে নানা রোগ। এরমধ্যে চোখেও দেখেন কম। অর্থের অভাবে নিতে পারেন না চোখের চিকিৎসা। এমন পরিস্থিতিতে শুক্রবার বেজপাড়ায় বসে ফ্রি চক্ষু ক্যাম্প। সেখানে নিয়েছেন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের চিকিৎসা। এনায়েত আলী বলেন, আজ ফ্রি চক্ষু ক্যাম্পে ডাক্তার দেখিয়েছি, তারা চোখ পরীক্ষা নিরীক্ষা করে ড্রপ ওষুধ দিয়েছে। কয়েকদিন পর ছানি পড়া চোখ অপারেশন করবেন। এজন্য ইকোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এনায়েত আলী নয়; এদিন যশোর শহরের শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষ চক্ষু রোগের চিকিৎসা পেয়েছে। সাথে পেয়েছেন ওষুধও। শুক্রবার দিনব্যাপী শহরের বেজপাড়া মেইন রোডে আয়োজন করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্থতা কামনায় যশোর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও, পরিবর্তী পরিস্থিতিতে তিনি সর্র্বোচ্চ সংযম প্রদর্শন করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে প্রতিনিয়ত অসম্মান করলেও, দেশবাসী তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। বিগত ১৬ বছর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজনেও বাধা দেওয়া হয়েছে। দোয়া মাহফিল আয়োজনের কারণে দলীয় নেতাকর্মীদের…

Read More