কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরের গৌরোঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদ সংলগ্ন একটি ক্ষেতের পাশের ঝোপ থেকে তারেক সরদার (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহ¯পতিবার সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, ভ্যানচালক তারেক সরদার গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। তিনি পাশের ডুমুরিয়া উপজেলার ভরাতিয়া এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করতেন। বুধবার বিকেলে তারেক সরদার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেননি। পরে বৃহ¯পতিবার সকালে স্থানীয়রা গৌরীঘোনা এলাকার মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি ক্ষেতের পাশের ঝোপে তারেক সরদারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় ওই…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বহুল আলোচিত যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের মামলায় সমালোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা শহরের রোজ গার্ডেন হোটলে থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটকের পর জনিকে নিয়ে নওয়াপাড়াতে তার ইকোপার্কসহ বিভিন্ন স্থানে অভিযানে রয়েছে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম। জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর দলীয় বিশৃঙ্খলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দল তার পদ স্থগিত করেছে। গত বছরের ২ সেপ্টেম্বর অভয়নগরে নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের কর্ণধার শাহনেওয়াজ কবীর টিপুকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছার মাশিলা সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশীকে দেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। তারা সকলেই একই পরিবারের সদস্য ও বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গার বেলমারা এলাকার বাসিন্দা। বুধবার দুপুরে মাশিলা সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জোয়ানদের কাছে তাদেরকে হস্তান্তর করেন। থানা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বাসিন্দা সামছুদ্দিন (৫৮), আলম হোসেন (৩৭) এবং আলম হোসেনের স্ত্রী রুবি খাতুন (৩৫) দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যের অনিতাথ এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। সেখানে আলম হোসেনের তিনটি সন্তান জন্ম নেয়। তারা হলো, গুলসান খাতুন (১৮), গুলছানা খাতুন (১৫)…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনার ১৩ দিন পর মামলা দায়ের হয়েছে। বুধবার ভিকটিম ওই নারী চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন। ১ আগস্ট (শুক্রবার) দুপুরে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের সফির উদ্দিনের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। আসামিরা হলেন, সুখপুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে সফির উদ্দীন (৪০) ও বজলুর রশিদের ছেলে বাবলু (৩৫)। ভিকটিম সনাতন ধর্মাবলম্বী ও হতদরিদ্র পরিবারের সদস্য। অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় শালিসের আশ্বাসে সময়ক্ষেপণ করেন। এজন্য মামলা করতে বিলম্ব হয়েছে। বিষয়টি জানাজানি হলে পুলিশের তৎপরতায় মামলা হয়। ভিকটিমের স্বজনরা জানান, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাসিন্দা ভিকটিম নারী শারীরিকভাবে প্রতিবন্ধী। তার দেড় বছর বয়সী সন্তান রয়েছে।…
তালা সংবাদাতা “যাকে বাবার জায়গায় স্থান দিয়েছিলাম, যাকে মায়ের জায়গায় স্থাান দিয়েছিলাম, যাকে নিজ ভাইয়ের জায়গায় স্থান দিয়েছিলাম, আর সব জায়গা মিলে আমার প্রিয়তমা স্ত্রীকে জায়গা দিয়েছিলাম, তারাই আজ আমার মৃত্যুর কারণ। কি অপরাধ ছিলো আমার আমি গরীব ও অসুস্থ বলে। আমি এতিম সন্তান বলে গেলাম তোমাদেরও এমন এক সময় আসবে ভিক্ষা করে খেতে হবে। কেউ অবহেলিত হলে ছুড়ে ফেলে দাও। শাশুড়ি মা ! লোক দেখানো নামাজ পড়ে কি লাভ। ইসলাম সম্পর্কে তুমি কিছুই জানো না। একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গার সমান। ভালো হয়ে যাও সবাই। ” ৩ দিন আগে ফেসবুকে এমনি স্ট্যাটাস দেয়ার পর বুধবার সকালে তালা…
বাংলার ভোর প্রতিবেদক সড়ক-মহাসড়কের দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনব প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয়েছে, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক শহিদ জয়কে। বুধবার দুপুরে যশোর শহরতলীর খোলাডাঙ্গা আল ইমান নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় সামাজিক সচেতন সংস্থা (সাসস)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সামাজিক সচেতন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম, যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মীর মঈন মুসা, স্থানীয় মসজিদের ইমাম…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপির কতিপয় ব্যক্তি। মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১০ টার দিকে স্থানীয় বিএনপির কতিপয় সদস্য ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার অপসারণের দাবি করেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানের ভাতিজা সোহেলসহ ১৫/২০ জন কায়বা ইউনিয়ন পরিষদে এসে ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনের অপসারণ দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। এরপর তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন বলেন, আলতাব চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে সন্তানের স্বীকৃতি চাওয়ায় তসলিমা বেগম নামে এক নারীকে বেধড়ক মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগে সোহাগ হোসেনকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে হাসানপুর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীসহ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় অসহায় নারী তসলিমা বেগম ও তার ছয় মাসের শিশুকন্যা রোজা খাতুনের উপর হামলাকারী দুশ্চরিত্র, লম্পট ও বখাটে সোহাগ হোসেনের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত সোহাগ হোসেন হাসানপুর বাজারে কম্পিউটার মেকানিকের কাজ করে। বিগত বছরগুলোতে তার বিরুদ্ধে নানান অভিযোগে একাধিকবার সালিশও হয়েছে। এ সময় তারা দুশ্চরিত্র…
নেহালপুর সংবাদদাতা সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত সরদরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ন এলাকা চিহ্নিত করা ও প্রতিরোধে কৌশল নির্ধারণসহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা এবং সেবাপ্রাপ্তিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ এবং রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল ও কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল। অনুষ্ঠানটিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলায় চলমান জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়। মো. আল-আমিন বিসিএস ৩৫ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি ২১ মার্চ ২০২৪ সালে ডুমুুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে উপজেলাবাসীর কল্যাণে কাজ করে চলেছেন। এক প্রতিক্রিয়ায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বাংলার ভোরকে বলেন, ডুমুরিয়ায় যোগদানের পর থেকে উপজেলাবাসীর সহযোগীতা পেয়েছি। জেলা প্রশাসনের উর্ধতন কতৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কর্মরত সাংবাদিকবৃন্দ, সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা আমার জন্য সহজ হয়েছে। তারই…