Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৪, ২০২৫

তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার এবং সাংবাদিক সমাজের প্রতি তাঁর সহানুভূতিশীল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন জনগণের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি আমৃত্যু নীতি ও আদর্শের রাজনীতি করেছেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, “তরিকুল ইসলাম শুধু বিএনপির নয়, যশোরবাসীর অভিভাবক ছিলেন। তাঁর মতো সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা এ প্রজন্মের জন্য অনুকরণীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মারুফুল ইসলাম, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, যুবদলের আহ্বায়ক আনসারুল হক রানা এবং লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদ জয় ও সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, বর্তমান সহসভাপতি বিএম আসাদ, মীর কামরুজ্জামান মনি, কাজী রফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান মিলন ও হানিফ ডাকুয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তরিকুল ইসলাম দোয়া মাহফিল যশোর সাংবাদিক ইউনিয়ন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.