স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটি আমাদের কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা দিয়েছে। আমি আমার আম্মুকে সাথে নিয়ে এসেছি। এই উপহার পেয়ে আমি অনেক খুশি। আমার খুবই ভালো লাগছে। আমার এই কৃতিত্বের অংশিদার আমার পরিবার। তাদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষকদের সহযোগিতায় আমি এসএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে পারি। চিত্রা মডেল কলেজ মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এ প্লাস পাওয়া মারিশা সুলতানা মিমি। আরেক কৃতি শিক্ষার্থী ফতেমাতুজ জোহরা বলেন, আজ যে কত খুশি লাগছে বলে বোঝানো যাবে না। আমি অনেক খুশি। মনে হয়েছে আমার পরিশ্রমের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুকসমান বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে অভিযুক্ত বিএনপি নেতার পরিবার। আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পদ স্থগিত হওয়া বিএনপি নেতা আসাদুজ্জামান জনির বোন মানজারমিন ইলোরা প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এই দাবি করেন। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপু দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৭০ জন ব্যবসায়ীর কাছ থেকে গম সরবরাহের নামে প্রায় ৪৯ কোটি টাকা আত্মসাৎ করেছে। পরে ভুক্তভোগী ব্যবসায়ীরা টিপুর বিরুদ্ধে নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ দিলে ব্যবসায়ীদের টাকা পরিশোধে মধ্যস্থতাকারী হন জনি। এই কারণেই টিপু ষড়যন্ত্র…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে একটি বিল এলাকার সড়কের পাশ থেকে লিমন শেখ (২৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শংকরপাশা ফারাজিপাড়া বিলে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিমন নওয়াপাড়া পৌর শহরের বুইকরা ওয়ার্ডের কাসেম শেখের ছেলে। পুলিশ ধারণা করছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্য নির্জন জায়গায় নিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে দুব্র্ত্তৃরা। পুলিশ জানায়, ৪ ভাই এর মধ্যে নিহত লিমন বড়। ৪ থেকে ৫ বছর ধরে জিল্লুর বস্তার দোকানে ভ্যানে বস্তা বহনের কাজ করতো। প্রতিদিন কাজ শেষ করে লিমন বাড়িতে গেলেও সোমবার রাতে সে বাড়িতে যায়নি। সকালে পুলিশের কাছে খবর আসে…
বাংলার ভোর ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ৪৮ দশমিক ৫ শতাংশ মানুষ। এ ছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর চালানো এক জরিপে এ ফলাফল উঠে এসেছে। ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ চালিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই- ২০২৫’ শীর্ষক এ জনমত জরিপের ফলাফল তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাক্টিস সৈয়দা সেলিনা আজিজ। ভয়েস ফর রিফর্মের কো-কনভেনার এ কে এম ফাহিম মাশরুরের…
বাংলার ভোর প্রতিবেদকযশোরের মণিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মণিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই গরুসহ পিকআপটি জব্দ করে। পুলিশ বলছে, ধরা পড়ার ভয়ে পাকা সড়কের উপর গরুসহ পিকআপ ফেলে সটকে পড়েছে চোর চক্র। আহত দুই পুলিশ সদস্য হলেন, খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক রইচউদ্দিন ও পুলিশ সদস্য নাছির উদ্দিন। তারা দুজনে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নাসির উদ্দিনের নিচের ঠোঁটের…
বাংলার ভোর প্রতিবেদকদুর্নীতি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. প্রফেসর আব্দুস সাত্তার (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে আবদুস সাত্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বলেন, বেলা পৌনে ১১ টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা ও মুখ দিয়ে লালা বের হচ্ছিল সাবেক ভিসি সাত্তারের। স্ট্রোকের আশঙ্কায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আবদুস সাত্তার আপাতত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। হাসপাতালে কয়েকজন কারারক্ষী নিরাপত্তায়…
বাংলার ভোর প্রতিবেদকযশোর শহরের খড়কির রিপন হত্যা মামলায় আত্মসমর্পণকারী চার্জশিটভুক্ত আসামি জুয়েল মোড়লকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। জুয়েল মোড়ল শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর সন্ধ্যার পর শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে রিপনকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত রিপন খড়কি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা রূপবান বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ির তৎকালীন ইনচার্জ রেজাউল করিম।…
বাংলার ভোর প্রতিবেদকচাঁদাবাজি ও মারপিটের অভিযোগে যশোর নগর যুবদলের এক নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি তারেক হাসান চুন্নাসহ ১২ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের পশ্চিম বারান্দীপাড়ার জেসমিন বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহতম আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।আসামিরা হলেন, শহরের বারান্দীপাড়া বৌবাজার এলাকার বারেক বাবুর্চির ছেলে ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক হাসান চুন্না, আনসার আলীর ছেলে বিশাল, লাল্টু ও তার ছেলে আকাশ, আশরাফের ছেলে সোহেল ওরফে চাকু সোহেল, আশরাফের ছেলে হাসান, সিরাজের ছেলে হাবিবুর রহমান হাবিব, জামালের ছেলে তুষার, রবির ছেলে আলামিন ওরফে ভাগিনা আলামিন ও একই…
বাংলার ভোর প্রতিবেদকযশোরে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের স্বর্ণের বার চোরাচালান মামলায় হোমিও চিকিৎসক শাহ আলমের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক শেখ নাজমুল আলম রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত শাহ আলম চৌগাছা উপজেলার বড়কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ মামলার অপর আসামি রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। রায়ে জব্দকৃত ১৪ কেজি ৪৫০ গ্রাম সোনা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এদিকে, এদিন মামলায় জব্দকৃত ১৪ কেজি ৪৫০ গ্রাম সোনার মালিকানা দাবিদার চুয়াডাঙ্গা জীবননগরের ওবাইদুল্লাহকে…
বাংলার ভোর প্রতিবেদকযশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর মালোপাড়া মোড় থেকে শেখপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিনেও ইটের সোলিং রাস্তা মেরামত না করায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর। জানা গেছে, ২০০১ সালের পর থেকে সীতারামপুরের মালোপাড়া থেকে শেখপাড়া পর্যন্ত আধাপাকা ইটের সলিং রাস্তার কোনো সংস্কার বা উন্নয়ন কাজ করা হয়নি। সংস্কারের অভাবে বর্ষার সময়ে রাস্তা চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ইট ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। এতে পথচারী, বিশেষ করে বয়স্ক ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। শিক্ষার্থীরা প্রায়ই পিচ্ছিল রাস্তায় পড়ে…