Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

অসময়ের তরমুজ চাষে সাফল্য খলিলের

banglarbhoreBy banglarbhoreNovember 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে অসময়ে তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে পাওয়া তার এই সাফল্য এলাকার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের বাসিন্দা চাষি খলিলুর রহমান জানান, ৫০ শতক জমিতে মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে তরমুজ চাষ করেন তিনি। তাকে প্রযুক্তিসহ সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি অফিস।
জমিতে যে পরিমাণ উন্নতমানের তরমুজ হয়েছে, তা বিক্রি করে প্রায় তিন লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমান বলেন, চাষি খলিলুর রহমানকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। অসময়ে তরমুজ চাষে তার সাফল্যে অনেক কৃষক এ চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি বলেন, খলিলুর রহমান একজন আদর্শ চাষি। নিত্যনতুন ফসল উৎপাদনে তার জুড়ি নেই। অসময়ে তরমুজ চাষ করে তিনি রীতিমতো বাজিমাত করেছেন। কৃষি বিভাগ সবসময় তার পাশে থেকে তাকে সব ধরনের সহযোগিতা করে থাকে। খলিলুর রহমানের এই সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং অসময়ে ফসল চাষে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

অসময় চাষ তরমুজ সাফল্য
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.