Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বিবর্তন যশোর আবৃত্তি আর্ট স্কুল’র আয়োজনে আবৃত্তি, নাটক, তথ্যচিত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি যশোর মিলনায়তনে এ অনুষ্ঠানে এসএম সুলতানের জীবনী আলোকপাত করেন চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু। মফিজুর রহমান রুননু এসএম সুলতানের জীবনী আলোকপাত করে বলেন, খুব কাছ থেকে এসএম সুলতানকে দেখার সুযোগ হয়েছিল আমার। তার অনেক গুণের মধ্যে একটি গুণ ছিল তিনি ছোট্ট শিশুদের অনেক ভালোবাসতেন। যদিও সুলতান নিজেই শিশু ছিলেন, বয়স্ক শিশু। তার আচরণ ছিল শিশুসুলভ। শিশুদের নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। এজন্য তিনি শিশু স্বর্গ স্কুল গড়ে তুলেছিলেন। ছবি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ডের সভাপতি তারেক হোসেন চুন্নু ও  নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবের বিরুদ্ধে চাঁদা দাবিতে এক নারীকে মারপিটের অভিযোগ উঠেছে। চাঁদার তিন লাখ টাকা না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে পঞ্চাশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় তারা শ্লীলতাহানিও ঘটিয়েছেন। রোবাবর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার বাসিন্দা জেসমিন বেগম। তবে অভিযুক্তদের দাবি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই নারী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় পুলিশে সোপর্দ করা হয়েছিল। এজন্য ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। লিখিত বক্তব্যে জেসমিন বেগম বলেন, আমার জীবিকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ৬৭০ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল করা বিষয় থেকে বিভিন্ন গ্রেডে পাশ করেছে ১৮৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন। রোববার সকালে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন। বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী। পাশ করে এক লাখ দুই হাজার তিনশ’ ১৯ শিক্ষার্থী। যশোর বোর্ডে পাসের দাঁড়িয় ৭৩.৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদকযশোরের রামনগর ইউনিয়নের সিরাজসিংগায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাজসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় প্রায় ২৫০জন রোগী চক্ষু সেবা গ্রহণ করে।  এর মধ্যে ১৫০ জনকে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয় এবং ৫০ জন রোগীকে সানি অপারেশন জন্য বাছাই করা হয়। রোববার থেকে পর্যায়ক্রমে সকল সানি রোগীদের সানি অপারেশন করে লেন্স লাগিয়ে দেয়া হবে। ইউনিয়ন আমির অধ্যাপক মুছাহাক আলী চক্ষু ক্যাম্পটি উদ্বোধন করেন। ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার রেজাউল করিম, মাসুদুর রহমান প্রমুখ। এ সময় আরো…

Read More

বাংলার ভোর প্রতিবেদকদলের যেকোন পর্যায়ের নেতার বিরুদ্ধে অভিযোগ পেলেই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেছেন, দলের নীতি আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী এবং মানুষের সেন্টিমেন্টের বাইরে যায়, এমন ন্যুনতম কিছু করলেই তার বিরুদ্ধে সাথে সাথে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যা আগেও নেয়া হয়েছে, আগামীতেও নেয়া হবে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। রাজিব আহসান আরও বলেন, স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন যার সাথে অপকর্ম কিংবা নৈতিক অপরাধ, মানুষের অধিকার হরণ করার বিষয়টি কোনভাবেই যায় না। আমাদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরের নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স জাফ্রিদী এটারপ্রাইজের মালিক শাহ নেওয়াজ কবির টিপুর কাছে অসংখ্য ব্যবসায়ীর শত কোটি টাকা পাওনা রয়েছে। তার কাছে আসাদুজ্জামান জনি ও মফিজুর রহমান দপ্তরিরও ব্যবসায়িক লেনদেনের পাওনা টাকা রয়েছে। সেই পাওনা টাকা আদায় করায় তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। ব্যবসায়িক পাওনা টাকাকে চাঁদা হিসেবে কল্পকাহিনী সাজিয়েছে টিপুর স্ত্রী আসমা খাতুন। শনিবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর স্ত্রীর লাবণ্য রহমান এ দাবি করেছেন। লিখিত বক্তব্যে লাবণ্য রহমান বলেছেন, আমদানিকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপের নওয়াপাড়ার এজেন্ট মেসার্স জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক…

Read More

♦ যুবদল নেতার মামলায় গ্রেফতার সিবিএ সভাপতি-সম্পাদক ♦ মামলায় ৫ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আসামি ৪০-৫০ বাংলার ভোর প্রতিবেদক যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি সিবিএ সভাপতি এনামুল হক ও প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক রোবেল হোসেন। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ। পরে শনিবার সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে ওই দুই সিবিএ নেতাসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদকবিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি সব সময় জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সন্ত্রাসী শক্তি দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে জনগণের মত প্রকাশের স্বাধীনতকে হরণ করেছিল। আর বিএনপি জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার এক যুগের অধিক সময় ধরে বিরামহীন আন্দোলন করে আসছে। আমরা জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলে বিশ্বাস করি। তাই আগামীতে জনগণ সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে তার জন্য বিএনপি নির্বাচনের দাবি করছে। যাতে করে জনগণ নির্ভয়ে তাদের প্রকাশের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। শনিবার যশোর নগর মহিলা দলের ৬…

Read More

মহেশপুর সংবাদদাতা  অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার সকালে তিন দালালসহ (সীমান্ত পারাপারে সহায়তাকারী) শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামবাসী তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় তিন দালালসহ রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক দালালরা হলেন, পেপুলবাড়ীয়া গ্রামের রিয়াজ আলী, ফয়েজ আলী ও মিরাজ উদ্দিন।      জানা গেছে, ভারতে পালানোর জন্য দালালদের সাথে চুক্তির মাধ্যমে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামে আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। কিন্তু দালালরা তাকে ভারতে পাচার না করে…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শুক্রবার রাত ৯ টার একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে বিজিবি।  আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা। পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সলিমুল্লাহ জানান, পুটখালী বিওপির একটি  টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া নামক স্থান ১টি ইতালির তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আসামিকে আটক করেন। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  

Read More