Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদকযশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছেন যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। রোববার রাতে যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি’র আয়োজনে শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি চালু হওয়ায় মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন যশোর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়ে এই প্রথা বাতিলের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের দাবি, মেধার পরিবর্তে ভাগ্যের ওপর নির্ভর করে শিক্ষার্থী ভর্তি করা হলে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মতে, যশোর জিলা স্কুলসহ সকল সরকারি বিদ্যালয় সত্যিকারের মেধাবীদের আশ্রয়স্থল হওয়া উচিত। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, একজন মেধাবী শিক্ষার্থীর বছরের পর বছর কঠোর পরিশ্রম ও অধ্যবসায় একটি লটারির নম্বরে বিলীন হয়ে যাচ্ছে। এই ঘটনা অত্যন্ত হতাশাজনক। তারা বলছেন, শিক্ষা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে আকাক্সক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে এই আলোচনা সভা করা হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের আকাক্সক্ষা পূরণ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তারা আন্দোলনের অর্জনকে দুর্বল করার পেছনে বিভেদ সৃষ্টিকারী শক্তিকে দায়ী করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক বেনজিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহবায়ক রাশেদ খান, বাম ছাত্রনেতা ইমরান খান, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান তৌহিদ জামান, সমাজসেবক মেহবুব রহমান মঞ্জু, স্কুলশিক্ষক সায়েদা পারভীন শিল্পী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা উজ্জ্বল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব যশোর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নীলগঞ্জস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেন্ট্রাল প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিখন। সহ-সভাপতি পলাশ হোসেন ও আলমগীর হোসেন, সদস্য মোস্তফা বারী বল্টু, লেন্টু হোসেন, লাভলু খান, সবুজ হোসেন, স্বপ্না খাতুন, মো. ফেরদৌস, সম্রাট হোসেন প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন আব্দুস সাত্তার কিনে। বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ নৃশংসতা থামছে না। তারা সাংবাদিকদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদকগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে যশোর প্রেসক্লাব। আজ সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে যশোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করেন। তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি। প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদকবিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের রায়ের মাধ্যমে শাসন ক্ষমতার পরিবর্তনের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে তাদের রায় প্রদানের ক্ষমতা কেড়ে নিয়েছিল। দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে, সামনে জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ এসেছে। যেই সুযোগটি আমাদের সামনে এসেছে, সেটি কাজে লাগাতে হবে। রোববার যশোর নগর মহিলা দলের ৩ এবং ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রক্তের নদী পেরিয়ে লাশের ওপর পা দিয়ে সিংহাসন…

Read More

বাংলার ভোর প্রতিবেদকযশোরে জুন মাসের তুলনায় জুলাইয়ে অপরাধ কমেছে। তবে নারী নির্যাতন, অপহরণ, মাদক ও চাঁদাবাজির বিস্তার কমেনি। এসব বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে। রোববার জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় এ দাবি জানানো হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জুলাই মাসের অপরাধ চিত্র তুলে ধরা হয়। জুন ও  জুলাই মাসের অপরাধ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, জেলায় জুন মাসে ৮টি খুন, ১০টি ধর্ষণ, অন্যান্য চুরি ২২টি, সড়ক দুর্ঘটনা ১০টি, মাদকদ্রব্য উদ্ধার জনিত মামলা ৭১টি ও চোরাচালানের ঘটনা ৮টি মামলা হয়েছে। জুলাই মাসে ৬টি খুন, ধর্ষণ ৭টি, অন্যনা চুরি ১২টি, সড়ক দুর্ঘটনা ৪ টি, মাদকদ্রব্য উদ্ধার জনিত মামলা…

Read More

নড়াইল সংবাদদাতা এস এম সুলতান তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছিলেন খেটে খাওয়া মানুষ ও প্রকৃতির ছবি। নড়াইল তথা বাংলাকে তিনি তুলে ধরেছিলেন বিশ্বদরবারে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন। নড়াইলের কুড়িগ্রামে সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিল্পীর মাজারে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শ্রদ্ধা জ্ঞাপন করে নানা শ্রেণি-পেশার মানুষ। দিবসটি পালন উপলক্ষে আজ রোববার সকাল ৯টায় এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মাছিমদিয়ায় সুলতান কমপ্লেক্সে শিল্পীর সমাধিতে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এছাড়া কোরআনখানি ও দোয়া অনুষ্ঠান শেষে আয়োজন করা…

Read More

শেখ জালাল উদ্দিনযশোরে স্বেচ্ছাসেবক দলে একযোগে নগর, ইউনিয়ন-ওয়ার্ড ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে নিষ্ক্রিয় নেতাদের শোকজ করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শীর্ষ নেতারা বলছেন, তৃণমূলকে ঢেলে সাজিয়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, বিলুপ্ত ইউনিটের নেতাদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মতবিনিময় সভায় অনুপস্থিত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তারা হতাশ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। তার উপস্থিতিতে নিস্ক্রিয় ইউনিটের কমিটি বিলুপ্ত ও দায়িত্বশীল নেতাদের শোকজ করা হয়েছে। একই সাথে সাতদিনের মধ্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশ সেরা বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান আলী বিভিন্ন সমাজিক কাজে যুক্ত ছিলেন। সমাজসেবক হিসেবেও তার পরিচিতি রয়েছে। মৃত্যুকালে হাসান আলীর বয়স হয়েছিল ৮৮ বছর। ৬ পুত্র ২ কন্যাসহ তার অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুর সংবাদে পোস্ট অফিস পাড়ায় তার বাড়িতে স্বজন ও গুণগ্রাহীদের ভিড় জমে। এদিন আসর বাদ ঈদগাহ্ ময়দানে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক ও…

Read More