Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‘লাল মৎস্য হ্যাচারী’ নামে এক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার বাবলাতলা এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব রিপন কুমার ঘোষ এবং জেলা পুলিশের একটি দল। এ সময় লাল মৎস্য হ্যাচারী নামের প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন কর্মকর্তারা। হ্যাচারীর প্রয়োজনীয় অবকাঠামো ও লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় এই জরিমানা আরোপ করা হয়। জানা গেছে, প্রতিষ্ঠানটি হ্যাচারীর নাম ব্যবহার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভা শহরের যানজট নিরসনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে। বুধবার সকালে শহরের জজকোর্ট মোড়, মুজিব সড়ক, দড়াটানা ও হাজী মোহাম্মদ মহাসীন রোড এলাকায় এই অভিযান চালানো হয়। যশোর পৌরসভার সহকারি প্রকৌশলী বিএম কামাল হোসেনের নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ইনস্পেক্টর নয়ন হোসেন, মো. মন্টু, আবু বক্কর, মোহাম্মদ আলী, মেহেদী হোসেন প্রমুখ। অভিযানে নিবন্ধনবিহীন ৩টা ইজিবাইক, ২গ টি রিকসা ও সড়কের পাশে থাকা প্রায় ২৫ টি অবধৈ স্থাপনা উচ্ছেদ করা হয়। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। পৌরবাসির ভোগান্তি লাঘবে এমন অভিযান অব্যহত থাকবে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও বিল হরিণার জলাবদ্ধতা নিরসনের দাবিতে একাট্টা এলাকাবাসী পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে বিল হরিনা বাঁচাও আন্দোলন’র ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এলাকাবাসী মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও বিল হরিণার জলাবদ্ধতা নিরসনে ১১ দফা দাবি উপস্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, বিল হরিণার পানি নিস্কাশনের পথ ভাতুড়িয়া পূর্বপাড়া মুক্তেশ্বরী নদীর ব্রিজের উত্তরে মাটি ভরাট করে প্লট আকারে বিক্রির অপচেষ্টা বন্ধ করে দখল উচ্ছেদ করতে হবে। সম্পূর্ণ মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা পুনঃনির্ধারণ পূর্বক স্থায়ীভাবে পিলার স্থাপন করতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সদরে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ দিকে এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির…

Read More

♦ জমি, স্থাপত্যেরও সঠিক মূল্য নির্ধারিত হয়নি : জমির মালিকদের দাবি ♦ অধিগ্রহণ শেষ হলেই আমরা দ্রুত কাজ করতে পারব : সংশ্লিষ্ট কর্মকর্তা বাংলার ভোর প্রতিবেদক  ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য। পরে মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ব্যয় বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৬২৬ কোটি ৭৩ লাখ। এরপরও কাজের কোনো অগ্রগতি হয়নি। সংশ্লিষ্টরা জানান, গত ৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে ফের গ্রেপ্তার হয়েছেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তাকে চাঁচড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তবে স্বজনদের দাবি, জেলগেট থেকেই তাকে আটক করেছে শার্শা থানা ও ডিবি পুলিশ। পরে আরেকটি চাঁদাবাজি মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন ও ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা। এর আগে চলতি বছরের ১৬ মার্চ বিদেশে যাওয়ার সময়ে হয়রত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর যুব উন্নয়ন অধিদপ্তরে ‘বহুপাক্ষিক অংশিদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের হল রুমে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, র‌্যালি, রচনা প্রতিযোগিতা, উদ্যোক্তাদের ক্রেস্ট, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং যুবকদের নিয়ে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে বাজারে অভিযান চালিয়েছে। অভিযানকালে ইলিশ ও পেঁয়াজের বাজার মনিটরিং এবং একটি জর্দা ফ্যাক্টরিতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে পেঁয়াজের বাজার ও ইলিশ মাছের বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এ সময় পেঁয়াজ ও ইলিশ মাছ ব্যবসায়ীদেরকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোরভাবে সতর্ক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক ভন্ডুল করে দিয়েছে প্রশাসন। সোমবার গভীর রাতে কলেজ ক্যাম্পাসে গোপন বৈঠকের খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে সাধারণ শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে। পরবর্তীতে মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ছাত্রদল নেতা ডা. প্যারিস উপস্থিত হয়ে উদ্ভুত পরিস্থিতি সামাল দেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে কলেজ ক্যাম্পাসে ছাত্র হোস্টেলের জেএমসি-১০ম ব্যাচের ছাত্র শেখ সাকিবের রুমে গোপন বৈঠক করছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি নাফিজ শহিদুল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক মেজবাহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোর শহরের বকচরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বিগ্রহের মন্দিরে গীতা পাঠ, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শ্রী অমল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, অধ্যাপক অলোক বসু, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রশান্ত দেবনাথ,…

Read More