কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে রাতের আঁধারে এক শিক্ষকের ক্ষেতের ৪০টি কলাগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শিক্ষক প্রদীপ কুমার সরকারের বসতবাড়ির পাশের জমিতে লাগানো ওই কলাগাছ কে বা কারা রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে। ঘটনা উল্লেখ করে তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার সরেজমিন ঘটনাস্থলে গেলে শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, গত বৃহ¯পতিবার (৭ আগস্ট) সকালে ক্ষেতে এসে তার লাগানো সবরি, দুধ সাগরসহ বিভিন্ন প্রজাতির ৪০টি কলাগাছ গোড়া থেকে কাটা অবস্থায় দেখতে পান। এ ছাড়া জমির চারপাশে থাকা বেড়া ভাঙ্গা ও নেট জাল কেটে দেয়া হয়েছে। তিনি ধারণা করছেন, বুধবার (৬ আগস্ট) রাতের আঁধারে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদকযশোর সদর উপজেলার ভাতুড়িয়া ঈদগাঁহ ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়েছে বিল হরিণা বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রেণির পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোসলেম উদ্দিন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, বিল হরিণা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা কৃষি ও জীবিকাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। অতি বর্ষণ ও নিস্কাশন ব্যবস্থার অভাবে মাঠের ফসল নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির সহযোগিতায় এলাকার মানুষ দাবি জানান-বিল হরিণার প্রাকৃতিক প্রবাহ এবং পানি নিস্কাশন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা আরও…
বাংলার ভোর প্রতিবেদক তরকারির দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে। বিষয়টি হাতাহাতির পর্যায়ে এলে বিবাদ মিটিয়ে দেন উপশহরের বাসিন্দা ইব্রাহিম হোসেন। ঘটনার বিবরণ জানিয়ে ক্রেতা ঘোপের চৌধুরী আবরার পাভেল বলেন, তিনি ১ কেজি ঢেরষ ৮০ টাকার স্থলে ৭০ টাকা বলায় বিক্রেতা চটে যান। এটা থেকেই তর্ক বিতর্ক, এছাড়া কিছু না। আবরার পাভেল আরো বলেন, রোজ রোজ তরকারি দাম আকাশছোঁয়ার মতো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বিক্রেতারা। ৭০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত কেজি বিভিন্ন তরকারি দাম। এটা সাধারণের নাগালের বাইরে। তরকারির ছাড়াও তো আরো কিছু কেনাকাটার থাকে। প্রশ্ন রেখে তিনি বলেন, এত দাম দিয়ে শুধুমাত্র তরকারি কিনলে একজন মানুষকে…
বাংলার ভোর প্রতিবেদকতৃপ্তির সাথে পোলাও, মাংস, ডিম দিয়ে দুপুরের আহার করলেন রিকসা চালক হাসান মিয়া। পাশে বসেই শ্রমজীবী হায়দার আলীও একই খাবার খেলেন। শুধু হাসান মিয়া বা হায়দার আলীই নন, এমন তিন শতাধিক শ্রমজীবী, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মুখে উন্নত মানের খাবার তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। শুক্রবার এই আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো ‘আইডিয়া ফ্রাইডে মিল’র ২০০তম সপ্তাহ। প্রায় চার বছর আগে প্রতি শুক্রবারে শুরু হওয়া এই মানবিক প্রকল্পটি অব্যাহত রেখে আইডিয়া ফ্রাইডে মিল পার করলো দ্বিশতকের মাইলফলক। ‘আইডিয়া ফ্রাইডে মিল’র ২০০তম সপ্তাহে যশোরের খড়কীতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে শুক্রবার জুমা’র নামাজের আগে ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি কোয়ার্টারের জানালার গ্রিল ভেঙ্গে রোগীদের জন্য রক্ষিত তিনটি অক্সিজেন সিলিণ্ডার ও দুটি ম্যাটস চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে জানায়। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলাম। রাতে পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিজয়রামপুর গ্রামের রিয়াজ হোসেন (২৩), হোগলাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম (৫০) ও জয়নগর গ্রামের মহাসিন আলম (৪২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অনুপ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডা. অনুপ বলেন, হাসপাতাল থেকে সিলিণ্ডার ও ম্যাটস…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক বাংলার ভোর পত্রিকার কম্পিউটার বিভাগের ইনচার্জ আবু সাঈদ সাগরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বাংলার ভোর পরিবারের আয়োজনে শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু সাঈদ সাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন স্বজন, সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ। বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দিন জ্যোতির সভাপতিত্ব যশোর সংবাদপত্র পরিষদেও সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দ্দৌলা বলেন, আমাদের প্রিয় সাগরের মৃত্যুতে আমরা যে কষ্ট পেয়েছি সে কষ্ট থেকে বেরিয়ে আসা কঠিন। সাগর, শাওন তারা দুই ভাই যশোরের সংবাদপত্র জগতে কাজ করেছে।…
ঝিকরগাছা সংবাদদাতাযশোরের ঝিকরগাছায় শিশু গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা লেগে একজন নিহত ও অপর একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার মালিক ইফতেখার আল মামুন তুষার (৩৮) নিহত হন এবং তার বন্ধু সাহজাদা (৩৭) আহত হন। নিহত ইফতেখার আল মামুন তুষার যশোর কোতয়ালী থানার রেলগেট তেঁতুলতলা এলাকার বাসিন্দা। আহত সাহাজাদা যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতেখার আল মামুন তুষার নিজেই গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৯-৬৭১৩) চালিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। ভোরে নবীনগর এলাকায় পৌঁছালে গাড়ির…
বাংলার ভোর প্রতিবেদকসারাদেশে ৭২ ঘন্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬ টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা এ পরিবহন ধর্মঘট কর্মসূচি পালিত হবে। শুক্রবার দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এ ঘোষণা দেন। সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ একটি কালো আইন। এ আইনের ৯৮…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে যশোরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের সূচনা করা হয়। পরে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয় র্যালি বের করা হয়। এদিন, জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার রওনক জাহান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইমুন রেজা তালুকদার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া জিসান, জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি আবুল হাশেম রেজা, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেসক্লাব…
বাংলার ভোর প্রতিবেদক সাগর আর ফিরবে না তার প্রিয় কক্ষে, বসবে না প্রিয় চেয়ারটিতে। ওকে যেদিন চেয়ারটি দিয়েছিলাম সেদিন বসার পর খুব উচ্ছ্বাস নিয়ে বলেছিল ‘বাহ চেয়ারটা দারুণ’ এই কেউ বসবি না এটাই। হ্যা বলছিলাম যশোরের সংবাদপত্র অঙ্গনের প্রিয় মুখ, দৈনিক বাংলার ভোর পত্রিকার কম্পিউটার ইনচার্জ আবু সাঈদ সাগরের কথা। এক বুক দুঃখ আর বেদনা নিয়ে মঙ্গলবার ওকে চিরবিদায় জানিয়েছে যশোরের সংবাদপত্র সংশ্লিস্টরা। সাথে ছিল নানা বন্ধু-স্বজন-পরিবার-পরিজন-শুভানুধ্যায়ীরা। এদিন বাদ জোহর শহরের বারান্দীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে বারান্দী পূর্বপাড়া কবরস্থানে সাগরকে দাফন করা হয়। প্রিয়জনের বিদায়ে স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ কেঁদে ফেলেন। জানাজায় ইমামতি করেন সাগরের…