বাংলার ভোর প্রতিবেদক দেশের সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে পরিমান শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করেন সেই পরিমান আসন নেই চাকরির বাজারে। এই অবস্থা থেকে মুক্তি পেতে অভিভাবক এবং শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুকছেন। এদিক থেকে নার্সিং-এ ক্যারিয়ার গড়া অনেকের এখন প্রথম পছন্দের। যদিও ভাল প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ এখানেও রয়েছে। নার্সিং ক্যারিয়ারে আসা অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষাব্যয় কমাতে শিক্ষাবৃত্তি চালু করলো যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করলেন আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। প্রথম বছরে পাঁচ জন ছাত্রীকে এই সুবিধা দেয়া হচ্ছে। এরা হলেন শামিমা শাম্মি মিতা, ফাতেমা বিবি রেশমা,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ভারতে পাচারের জন্য স্বর্ণ চোরাচালানীদের প্রধান রুট হিসেবে ব্যবহার হচ্ছে যশোর সীমান্ত। এই পথ দিয়ে দিনে ও রাতে বাংলাদেশ থেকে পার হচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ এবং ভারত থেকে আসছে ফেন্সিডিল, গাঁজা, ওষুধ, মাছের পোনা, মোবাইল ফোন, কসমেটিক্স, কেমিকেল। আর এই ঘাট চালানোর নেপথ্যে রয়েছেন সীমান্তের প্রভাবশালী একটি মহল। প্রশাসনের আঁড়ালে অবৈধ পন্থায় ঘাট চালিয়ে তারা কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হাউজের পেছন থেকে শুরু করে রঘুনাথপুর সীমান্ত পর্যন্ত পাঁচ কিলোমিটার সীমান্ত জুড়ে দিনে ও রাতে চলে স্বর্ণ পাচারের মহোৎসব। ৪ মে দুপুরে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পুলিশের হাতে ধরা…
কাজী নূর ‘ও রান্না করতে পারত, ফাস্টফুড তৈরি করতে পারত। আমি কখনো অসুস্থ হলে ও স্কুল থেকে এসে রান্না করে আমাকে খাবার খাইয়ে দিত। আমাকে ওষুধ খাইয়ে দিত। ও আমার পাশে দাঁড়িয়ে উচ্চতা মেপে বলত, মা দেখো আমি তোমার চেয়ে বড় হয়ে গেছি। এখন তোমার আর কোন চিন্তা নেই। আমার দায়িত্ব আর তোমাকে নিতে হবে না। এখন থেকে তোমার দায়িত্ব আমার। ও আমার মেয়ের থেকেও বেশি ছিল। ছেলে আমার খুব অনুগত ছিল। যদি বলতাম দাঁড়িয়ে থাকতে, তাহলে দাঁড়িয়ে থাকতো, আবার যদি বলতাম বসো তাহলে বসে থাকতো। ও কখনো আমার অবাধ্য হয়নি। যখন সবকিছুকে ওলটপালট করে দিয়ে বাসায় সাদের লাশ আসে…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। তার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আমাদের চাওয়া পাওয়াগুলো নিশ্চিত করবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) যশোর জেলা শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার যশোর সদর উপজেলা বিএনপির সহযোগিতায় চাচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার…
বাংলার ভোর প্রতিবেদক ‘ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ যশোরে পালিত হয়েছে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দিবস ২০২৫’। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, “রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানানো হচ্ছে, কারণ তারা দেশের বাইরে থেকে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারকে হঠাতে অবদান রেখেছেন। সরকার তাদের ‘যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে তাদের অবদানের স্বীকৃতি দিয়েছে।” তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরে এবং সমাজে তাদের…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে ভবনের উপর পড়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শহরের ভূষণ স্কুল সড়কে শতাধিকের বেশি শতবর্ষী গাছ রয়েছে। মাঝে মধ্যে হালকা বাতাসে এই গাছগুলোর শুকনো ডাল পড়ে অনেকেই আহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে একটি দুই তলা ভবনের উপর। এই ভবনের নিচে গল্পঘর নামে একটি রেস্টুরেন্ড ও ওষুধের দোকান রয়েছে। গাছটি প্রথমে বৈদ্যুতিক তার ছিড়ে ভবনের উপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শার উলাশীতে হতদরিদ্রদের মাঝে বিতরণকৃত সরকারি চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা এলাকায় বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন। শনিবার দুপুরে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে গ্রামের অসহায় নারীদের কাছ থেকে সরকারি বরাদ্ধের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির চার কার্মীর নাম প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশে নড়ে চড়ে বসে প্রশাসন। গ্রেফতারকৃত বিএনপি কর্মীরা হলেন, শার্শার ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লালটু বিশ্বাস। উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক চার যুবককে যুবদলের কর্মী পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। তবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চারজনই যুবদলের সক্রিয় কর্মী। তাদের অপকর্মের দায় দল নিবে না।’ শনিবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, সম্প্রতি মণিরামপুরে কিছু যুবক আটক হয়েছে। তাদেরকে কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছে। প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না। তাদের কোন কর্মকাণ্ডের সাথে যুবদলের কোন সম্পৃক্ততা নেই। তারা কোন দলীয় কর্মী…
খুলনা সংবাদদাতা খুলনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাতে সোনাডাঙ্গা ও শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাত ৯টার দিকে তিনজন যুবক সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক ঠিকাদারকে বাড়িতে প্রবেশ করে। পরে তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুততর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
শ্যামনগর সংবাদদাতা জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনঃর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আসন পুনঃর্বিন্যাসের…