Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনঃর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আসন পুনঃর্বিন্যাসের…

Read More

খাজুরা সংবাদদাতাযশোরের খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবাগত সভাপতি আক্তারুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে আক্তারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-কর্মচারীরা। এরপর একে একে বিভিন্ন বিদ্যালয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে আগে ভালো শিক্ষক দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। স্বৈরাচার হাসিনা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। তার শাসনামলে মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়েছে,…

Read More

কাজী নূর আমি ছোটবেলা থেকেই আদালতের বারান্দায় ঘুরেছি। ঘুরেছি থানা হাজত থেকে শুরু করে জেলাখানা পর্যন্ত, একটিবার আমার বাবার মুখ দেখবো বলে। তাই থানা পুলিশ, জেল হাজত আমি পরোয়া করিনা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করার কারণে অন্যায়ভাবে বারবার আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে। আমি জানতাম যোগ্যতা থাকলেও ফ্যাসিস্ট রেজিমে আমার সরকারি চাকরি কোনদিন হবে না। কারণ আমার বাবা বিএনপির রাজনীতি করেন। আমার মতো এদেশে এমন অনেক পরিবার আছে যারা ভিন্ন মতাদর্শের রাজনীতি করেন। তাই বলে তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে! এমনিতে আমাদের পরিবার ফ্যাসিস্ট হাসিনার হামলা, মামলা, নির্যাতনের স্বীকার। তাই মরবো, না হয় মারবো এসব ভেবে বিবেকের তাড়নায় জুলাই অভ্যুত্থানে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জলাবদ্ধতায় বিপর্যস্ত কৃষকদের নিয়ে ‘বিল হরিনা বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার সাড়াপোল বিনোদ মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায়, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, অতি বৃষ্টি এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে বিল হরিনা এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যার ফলে স্থানীয়দের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), যশোর জেলা কমিটির সহযোগিতায় আয়োজিত এই সভায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিল হরিনার প্রাকৃতিক পানি প্রবাহ এবং নিষ্কাশন ব্যবস্থা সচল করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সুরবিতানের ত্রৈমাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিল শিশু ও কিশোর শিল্পীরা। সুরবিতানের কার্যালয়ে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোররা ‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন ঠিকই পৌঁছে যাবো’ গানের মধ্য দিয়ে তাদের আগামীর পথচলার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে একক এবং দলীয় পরিবেশনায় শিল্পীরা দর্শকদের মুগ্ধ করে। এককের পাশাপাশি যৌথ গান, নৃত্য এবং কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। জনপ্রিয় লোকসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের পরিবেশনাই ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ এর মত বিখ্যাত কবিতা আবৃত্তিও ছিল । অনুষ্ঠানে যন্ত্রসংগীতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের নির্বাচনী ব্যবস্থায় সংখ্যানুপাতিক পদ্ধতি (পি.আর) চালুর দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখা। শুক্রবার বিকেলে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে বক্তারা এই দাবি জানান। তারা বলেন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে এই পদ্ধতিই একমাত্র সমাধান। যশোরের আর.এন. রোডস্থ ক্যাফে নূর হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ১৯৭৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো নির্বাচনই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বড় বাজারে কাঁচা সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আকাশছোঁয়া। এতে দৈনন্দিন বাজার করতে আসা মানুষ চরম হতাশ হয়ে পড়েছেন। বাজারের সবজি বিক্রেতাদের দাবি, বর্ষার কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। কিন্তু ক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। বাজার তদারকির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ তাদের। শুক্রবারের বাজারদর অনুযায়ী, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ওল ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, কলা ৫০ টাকা, গাজর ১৩০ টাকা এবং কচুরমুখি ৩০ টাকা। এছাড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে এক নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ড. আতোয়ার রহমান অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসামি ইকরামুল কবির ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মারজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার ভুক্তভোগী ওই নারী মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফেসবুকের মাধ্যমে ইকরামুল কবিরের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি ইকরামুলের মাকে ‘ধর্ম মা’ হিসেবে ডাকতে শুরু করেন। এই সূত্রে ইকরামুল তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন এবং বিভিন্ন সময়ে তাকে উত্যক্ত করতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরের চাঁচড়া ইউনিয়নের বাগেরহাট এলাকায় ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের মামলায় দুই যুবককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার চাঁচড়া তেঁতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও রাব্বি হোসেন। তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল। মামলা সূত্রে জানা যায়, বাগেরহাট গ্রামে আসলামের ইটভাটায় প্রায় ৪-৫ মাস ধরে ওই নারী কাজ করছেন। ভাটা সংলগ্ন একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাক শ্রমিক। ভাটার কাজের সূত্র ধরে তাদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুলের সুস্থতা কামনা করে যশোরবাসীর দোয়া কামনা করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকাস্থ ইবনেসিনা হাসপাতালে মেডিকেল চেকআপ করান। এ সময় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। সাংগঠনিক ও পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তার হার্টে রিং পরানো হয়। জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। সংগঠন ও তার পরিবার যশোরবাসীসহ দেশের সর্বস্তরের জনগণের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Read More