বাংলার ভোর প্রতিবেদকসাবেক স্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুন নাহার কণা। আসামি রবিউল ইসলাম যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে।ভুক্তভোগী নারীর মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৮ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দেনমোহর নির্ধারিত হয় সাড়ে তিন লাখ টাকা। বিয়ের আগে রবিউল ১০ লাখ টাকা যৌতুক দাবি করলেও পরে তা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই…
Author: banglarbhore
কালীগঞ্জ সংবাদদাতাঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে স্কুল শিক্ষক ও অফিস সহায়কের বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্যরা। আয়োজকরা জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান। তারা…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আনিসুর রহমান লিটনকে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় যশোর শহরের বকচরস্থ সমিতি কার্যালয়ে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসলিম আলী পাপ্পু। এ সময় সংবর্ধিত আনিসুর রহমান লিটন সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নতি এবং যাত্রী সেবার মান উন্নয়নে ঐক্য ও সমন্বয়ের ওপর জোর দেয়ার তাগিদ দিয়ে বলেন, আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের এই পরিবহন খাতের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার প্রত্যয়ে। আমি বিশ্বাস করি, এই খাতের তিনটি স্তম্ভ মালিক, শ্রমিক এবং যাত্রী…
শ্যামনগর সংবাদদাতা পশ্চিম সুন্দরবনে গত বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সুন্দরবনের গহীনে মামুদা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোস্ট গার্ড স্টেশন মামুদা নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নদী চরে এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে থামার জন্য সংকেত দেয়া হলে সে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা দুই রাউণ্ড ফাঁকা গুলি করলে ওই ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ ফেলে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। সংগঠনের উপজেলা মিডিয়া ও আইন বিভাগের দায়িত্বশীল আবিদুর রহমান প্রেস রিলিজের মাধ্যমে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ তথ্য জানান। আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদ প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রার্থীরা হলেন, ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নে মাও সাইফুল ইসলাম, ২ নং মাগুরা ইউনিয়নে অঘোষিত, ৩ নং শিমুলিয়া ইউনিয়নে নুরুজ্জামান, ৪ নং গদখালী ইউনিয়নে মাও নজরুল ইসলাম খান, ৫ নং পানিসারা ইউনিয়নে মিজানুর রহমান লাল্টু, ৬ নং ঝিকরগাছা ইউনিয়নে…
বাংলার ভোর প্রতিবেদক অব্যাহত বর্ষণ আর জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে যশোরের অভয়নগর উপজেলার দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আতাই নদীর বাঁধ ভেঙ্গে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রামে এই প্লাবনের ঘটনা ঘটেছে। পানির তোড়ে তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক। এলাকাবাসী দ্রুত টেকসই বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলও দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্থানীয়রা জানান, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে আতাই নদী। অব্যাহত বর্ষণ আর জোয়ারের পানির চাপে এই আতাই নদীর দুর্বল বাঁধের প্রায় ২ শত মিটার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার ও পৌরসভা ও দশটি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে । বুধবার কেন্দ্র ও জেলা সংগঠনের অনুমোদনের পর প্রার্থীদের নাম ঘোষণা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। আগামীতে স্থানীয় নির্বাচনে পৌরসভায় মেয়র ও ইউনিয়ন পরিরষদে চেয়ারম্যান পদে যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা হলেন-চৌগাছা পৌরসভার মেয়র পদে সাবেক প্যানেল মেয়র, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, পাশাপোল ইউনিয়নে প্রার্থী করা হয়েছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সিংহঝুলি ইউনিয়নে প্রার্থী করা হয়েছে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি…
বাংলার ভোর প্রতিবেদক জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শুরা সম্মেলন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামী আগামীতে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। বাংলাদেশ ৫৪ বছর স্বাধীনতা লাভ করলেও দুর্নীতি, চাদাবাজী, ঘুষ, টেণ্ডারবাজি ও টাকা পাচারের কারণে স্বাবলম্বী দেশ হিসেবে গড়ে উঠতে পারেনি। তাই এবারের লড়াই হলো দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে বিজয়ী করতে হবে। বুধবার দুপুরে বাংলাদেশ জেলা কার্যালয়ে জেলা সম্মেলন সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এবারের নির্বাচন দুর্নীতি, সন্ত্রাস, চাদাবাজ ও টাকা পাচারকারীদের নির্বাচন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা…
বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার সকালে যশোরে র্যালি করা হয়েছে। ‘সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। যশোর কালেক্টরেট ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, রুপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল, সিটিপি মেম্বর শামসুজ্জামান সজন, এডাবের সহসভাপতি শাহজান নান্নু প্রমুখ। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে রাইটস…
বাংলার ভোর প্রতিবেদক এনসিসি ব্যাংক পিএলসি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এনসিসি ব্যাংক যশোর শাখার উদ্যোগে জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা দেশের ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যশোরে এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের ৩২টি চারা রোপণ করা হয়। পাশাপাশি, বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির আরও ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের যশোর শাখার ম্যানেজার তৌহিদুর রহমান (এসএভিপি), এফএ…