Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনার মামলা

banglarbhoreBy banglarbhoreOctober 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা হয়েছে। বুধবার কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ মামলা দুটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমন জারির আদেশ দেন। তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঁঠালতলার বাসিন্দা। এর আগে গত ১৬ অক্টোবর ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে একই ব্যাংক কর্মকর্তার দায়ের করা দুটি মামলা আদালত গ্রহণ করেন। মাত্র ১৩ দিনের মাথায় এবার দেড় কোটি টাকার আরও দুটি চেক ডিজঅনারের মামলা দায়ের হলো।

একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তৌহিদ চাকলাদার ফন্টু ইউসিবি ব্যাংকের ধ্রুব পদ্ধতির মাধ্যমে এক কোটি টাকা বিনিয়োগ সুবিধা নেন। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে আসল ও লভ্যাংশ পরিশোধ করার কথা ছিল।

বর্তমানে তার কাছে এক কোটি ২৯ লাখ ৬১ হাজার ৪৪ টাকা পাওনা রয়েছে। গত ২০ আগস্ট বাদী ফন্টুর সঙ্গে দেখা করে পাওনা টাকা দাবি করলে তিনি এক কোটি টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু সেটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যশোর শাখায় জমা দেয়ার পর তা ডিজঅনার হয়। পরবর্তীতে ২৮ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিন পার হয়ে যাওয়ার পরও ফন্টু কোনো সাড়া দেননি। এরপর বাদী আদালতে মামলা দায়ের করেন। অন্য মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, একই প্রক্রিয়ায় ফন্টু ২০২২ সালের ২৬ অক্টোবর ৫০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা নেন। ২০২৪ সালের ৩১ আগস্ট ওই টাকা পরিশোধের কথা ছিল। তবে আজও তিনি তা পরিশোধ করেননি। বর্তমানে ওই হিসাবে ৬৪ লাখ ৩৯ হাজার ১৭২ টাকা পাওনা রয়েছে। গত ২১ আগস্ট ফন্টুর সঙ্গে দেখা করে টাকা চাইলে তিনি ৫০ লাখ টাকার একটি চেক দেন। সেটিও ব্যাংকে জমা দেয়ার পর ডিজঅনার হয়। ২৮ আগস্ট তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বাদী আদালতে আরও একটি মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক পৃথক দুটি অভিযোগই আমলে নিয়েছেন। দুই মামলায় আসামি তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে এবং আগামী ২৫ মার্চ আদালতে হাজির হতে তাকে নির্দেশ দেয়া হয়েছে।

চেক ডিজঅনার ফন্টু চাকলাদার মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.