Author: banglarbhore

জাহিদ হাসান ভবদহ পাড়ের বাসিন্দা অলক মন্ডল। দুই সন্তান, স্ত্রী আর বৃদ্ধা মাকে নিয়েই তার সংসার। ভিটে বাড়ি ছাড়াও মাঠে রয়েছে ১৭ শতক আবাদি জমি। এক সময় সেই জমিতে সব ধরণের ফসলই ফলতো। কিন্তু জমির আশেপাশে একের পর এক মাছের ঘের নির্মাণে পানিনিস্কাশনের পথ রুদ্ধ হওয়ায় সেই জমিতে এখন সারা বছরই থাকে জলাবদ্ধ। ফসল না ফলায় নিজে জমি থাকতেও এখন সংসার চালাতে পরের জমিতে করতে হচ্ছে দিনমজুরের কাজ। অলক মন্ডল বলেন, ‘আমার জমিতে তিন ফসলি ফসল ফলতো। তিল পাট ধান সবই ফলতো। এখন সেই জমিতে মাঝা সমান জল থাকে। আশেপাশে মাছের ঘের কাটাতে জল সরার লাইন নেই। ফলে এখন আর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি মাইকেল মধুসূদন কলেজ(এমএম কলেজ) আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে  জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ড. মোহাম্মদ আবদুল মজিদ তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ চলে যায় ঠিকই, কিন্তু তার চিহ্ন, দালাল রেখে যায়। এটা আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে আছে। একটি ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে মুক্তি পেলেই মুক্তি পাওয়া যায় না। আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছি, কী হচ্ছে? আমাদের সকলকে সচেতন থাকতে হবে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন যশোরের খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিহা সুলতানা (১৩)। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত ২৩ জুলাই যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য একটি যাত্রীবাহী বাসে উঠতে গেলে তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় ফারিয়া। এই ঘটনায় ঘাতক বাস চালক কিংবা কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফারিহা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে। এদিকে রাত ১০টার দিকে ফারিহার মরদেহ তার বাড়িতে পৌঁছালে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে বেসামরিক দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। সোমবার দিনব্যাপি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার আয়োজনে উপজেলার সুন্দলী ইউনিয়নের এসটি স্কুল অ্যান্ড কলেজে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দুপুরে সোনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনে চিকিৎসা, শল্য, চক্ষু, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞসহ একাধিক মেডিকেল অফিসারের মাধ্যমে দেড় হাজার রোগীকে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সেনা মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী ও যশোর সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। পরিদর্শন শেষে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক প্রমুখ। মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, শুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নেই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস। দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নিবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে। সোমবার যশোর শহরে দড়াটানায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসন বন্ধ, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে জাগপা’র  দেশব্যাপি গণসংযোগ ও আগামি ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর নওয়াপাড়া পৌর মৎস্য জীবী দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার বিকেলে নেতৃবৃন্দ শহরের কারবালা করব স্থানে গিয়ে বরেণ্য এই রাজনীতিকের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া,  যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার, সদস্য আসাদুল ইসলাম, নওয়াপাড়া পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান শামীম, সদস্য সচিব মেহেদী হাসান মিলন, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মোল্লা, মীর হোসেন মোল্লা, মোস্তাকিম মোড়ল প্রমুখ। ##

Read More

বাংলার ভোর প্রতিবেদক  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঘারপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি মনোনীত হয়েছেন নূরে আলম সিদ্দিকী। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মনোনয়নপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন মাসুদ আলম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে এ মনোনয়ন কার্যকর করা হয়। মনোনয়নে উল্লেখ করা হয়, গভর্নিং বডির মেয়াদ হবে পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি গঠন সংক্রান্ত ‘সংশোধিত সংবিধি ২০১৯’-এর ৭ নম্বর ধারার আলোকে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এই মনোনয়ন প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। বাঘারপাড়া ডিগ্রি কলেজের নতুন গভর্নিং…

Read More

কাজী নূরমধ্যরাতে জরুরী কল ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে নিভৃতপল্লী থেকে ‘সুন্দরী নারী’কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। ২৮ বছর বয়সী ওই নারীর অস্বাভাবিক আচরণে বিপাকে পড়েন পুলিশ কর্মকর্তা ও হাসপাতালের কর্তব্যরতরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের অবহিত করা হয়। তিনি যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া এলাকার বাসিন্দা।রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ‘বাংলার ভোর’কে জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজারে অজ্ঞাত পরিচয়ের এক নারী ঘোরাফেরা করছে। স্থানীয় লোকজন তার সাথে বলেও কোন সদুত্তর দিচ্ছে না।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়াখুলনার ডুমুরিয়ায় রেবেকা বেগম হত্যাকাণ্ডের এক মাস পরে আসামী প্রদ্যুৎ মন্ডল (৫৩) পুলিশের হাতে আটক হয়েছে। রোববার (২৭ জুন) রাতে খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার গুটুদিয়া কোমলপুর গ্রামের অসহায় দিনমজুর রেবেকা বেগম ২১ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরদিন পাশের বান্দা লোহাইডাঙ্গা বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বোন বাদী হয়ে ২৩ জুন ডুমুরিয়া থানায় মামলা করেন যার নং-১৬। ওই মামলার পুলিশি তদন্তে উঠে আসে ঘের ব্যবসায়ী প্রদ্যুৎ মন্ডলের নাম। এরপরেই শুরু হয় গ্রেফতার অভিযান। দীর্ঘ ১ মাস ৫ দিন পরে গ্রেফতার…

Read More