মহেশপুর সংবাদদাতামহেশপুরে উর্পাজন না করে ঘরে বসে বসে খাওয়ায় বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই জামাল হোসেন (২৬) নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই উজ্জ্বল হোসেন (৩২) পলাতক রয়েছেন। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বাড়িতে ভাত খাচ্ছিলেন ছোট ভাই জামাল হোসেন। এসময় কাজ না করে বাড়িতে বসে ভাত খাওয়ার অভিযোগে বড় ভাই উজ্জ্বল হোসেন হাতে থাকা ছুরি দিয়ে ছোট ভাই জামালের পেটে ও বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল হোসেন। এ ঘটনায়…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদকযশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চাইপাই কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন। এ সময় ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি মো. শান্ত, হাবিবুর রহমান রুবেল, আলী আকবর ও সোহাগ হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, মশিয়ার…
ঝিকরগাছা সংবাদদাতাযশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন পিকুল (৫৩) আটক হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন পিকুল রাজাপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলা (নম্বর ১৩, জিআর-২৭৩/২৪) অনুযায়ী, তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন (ধারা ১৫(৩)/২৫ডি) ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের (ধারা ৩/৬) আওতায় অভিযোগ রয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবু সাইদ বলেন, পানিসারা ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পারফরমেন্স বেইসড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএস) স্কিমের আওতায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পভুক্ত (এসইডিপি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-২) নওসের আলী। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক ড. গৌতম কুমার রায়, চৌগাছা সরকারি…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার পল্লীতে আশি পিস ইয়াবাসহ আসাদুল মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আাসাদুল মোল্লা শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শেখ আবুল কাশেমের সমন্বয়ে একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে আশি পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত মাদক ও আসামিকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর…
দুই লাখ টাকা জরিমানা বাংলার ভোর প্রতিবেদক বিভিন্ন ব্রান্ডিং কোম্পানির লোগো নকল ও সিলিন্ডার রিফিল করে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে যশোরে মেসার্স করিম পেট্রোলিয়ামের মালিক ইসরাক করিমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে যশোর শহরের কারবালা রোডে করিম পেট্রোলিয়ামের বাড়ি সংলগ্ন গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান সেনা, দুবাই বাংলা, বসুন্ধরা এবং নাভানা কোম্পানির এলপিজি গ্যাস অনুমতি ছাড়া নিজেরাই নকল করে বিভিন্ন সিলিন্ডারে রিফিল করে বিক্রি করছে। একই সাথে বিভিন্ন এলপিজি কোম্পানির মোড়ক ব্যবহার করছে। যা দন্ডনীয়…
বাংলার ভোর প্রতিবেদক পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে অবশেষে চলেই গেলেন যশোরের খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিহা সুলতানা (১৩)। আজ সোমবার বেলা ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিহার চাচা গোলাম রসূল। গত ২৩ জুলাই যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য একটি যাত্রীবাহী বাসে উঠতে গেলে তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে বাসের চাকায় পিষ্ট হয় ফারিয়া। এই ঘটনায় ঘাতক বাস চালক কিংবা কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফারিহা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে।ফারিহার স্বজন, পুলিশ জানিয়েছে,…
কাজী নূর পতিত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ইঙ্গিত করে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, শয়তানের প্রথম পছন্দের কাজ হলো স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়া। বিগত শাসনামলে তারা মানুষের উপর জুলুম করেছে। সে সময় তারা জালিমের ভূমিকায় ছিল, আর এখন শয়তানের ভূমিকায় আছে। দেশের বিভিন্ন স্থানে তারা ঘাপটি মেরে রয়েছে। তারা সুযোগ পেলেই আঘাত হানবে, বিভাজন সৃষ্টি করবে, আমাদের ঐক্য নষ্ট করবে। সুতরাং এই শয়তানের ফাঁদে পা দেয়া যাবে না। দেশের জন্য যেকোন মূল্যে আমাদের ঐক্য বজায় রাখতে হবে। রোববার বিকেল ৪টায় যশোর সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই বিপ্লবের ১ম বার্ষিকী উদযাপন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে রোববার বিকেল ৩টায় বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮৮’ যশোর-৪ নির্বাচনী এলাকায় এই প্রথম গণ সমাবেশ করলো। দলের বসুন্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) । তিনি সমাবেশে উপস্থিত জনতা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলেন যুগে যুগে স্বৈরাচার ও…
বাংলার ভোর প্রতিবেদক উচ্চশিক্ষার জন্য বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। রোববার দুপুরে যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় উচ্চশিক্ষার জন্য গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে যোগদানকৃত শিক্ষকবৃন্দের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাদের উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। আজকের অনুষ্ঠান তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ। শিক্ষকদের গবেষণালদ্ধ জ্ঞান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে।…