Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের রূহয়ের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় ‘ঘোপ শিশু সংঘ’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঘোপ শিশু সংঘের আহবায়ক মুনির হোসেন মনি, সদস্য শামীম হোসেন বাদল, আশিকুজ্জামান ডিজু, জাহাঙ্গীর হোসেন, মীর্জা নিয়ামত বেগ, আসলাম খান হাফিজ, শেখ সানিয়াত আরিফ নয়ন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি জহুরুল ইসলাম।

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা শহরের ছায়াবীথি সড়কের সামনে পশু হাসপাতাল পাড়ার এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা ভজন গুহ (৫৫)’র মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, “রাত ১১টার দিকে আমরা খবর পাই ছায়াবীথি সড়কের পশু হাসপাতাল পাড়ায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি গত চার মাস ধরে পশু হাসপাতাল পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন।” এই ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘জুলাই বিপ্লবের’ চেতনায় অনুপ্রাণিত নতুন প্রজন্মের শিল্পকর্ম নিয়ে প্রাচ্য গ্যালারিতে শুরু হয়েছে দশ দিনব্যাপী চিত্র প্রদর্শনী “শিশু‑মননে জুলাই বিপ্লব”। শনিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ডিডিএলজি  রফিকুল  ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আকাদেমির অধ্যক্ষ ও শিল্পী আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও প্রাচ্য আকাদেমির চেয়ারম্যান বেনজীন খান। মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের নির্বাহী সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাচ্যসংঘের সদস্য সোহানুর রহমান। আলোচনা সভা শেষে প্রাচ্য আকাদেমির শিশু শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। প্রদর্শনীটি ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ মালিক শ্রমিক ঐক্যপরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে শনিবার যশোর শহরের মণিহার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি কাজী সরোয়ার হোসেন, সড়ক ফেডারেশনের খুলনা অঞ্চলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, বাংলাদেশ  মালিক শ্রমিক ঐক্যপরিষদের খুলনা বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান বিশ্বাস রানু প্রমুখ। আলোচনা সভা শেষে সবার সম্মতিক্রমে আনিসুর রহমান লিটনকে সভাপতি ও রোকনুজ্জামান বিশ্বাস রানুকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি গঠন করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আট দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ মেলা-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার মেলার সমাপনী দিনে উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৩০ টি স্টলে নার্সারি উদ্যোক্তারা বিভিন্ন প্রকারের গাছের চারা প্রদর্শন করেন। ৩০ টি স্টলের মধ্যে তন্দ্রা নার্সারির আব্দুল আলিম প্রথম, ঈশা নার্সারির আমিনুল ইসলাম দ্বিতীয় ও বিসমিল্লাহ বনসাইয়ের সাজ্জাত হোসেন, পৌর নার্সারির প্যারিস যৌথভাবে তৃতীয় হয়েছেন। যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের  হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলের সভাপতিত্বে ও ফরেস্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অন্যান্যের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া একটি মিনি ট্রাক ও অস্ত্রশস্ত্রের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৩০ মে রাত সাড়ে ৩টার দিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন লাউখালী কাঁচা রাস্তার মুখে এ ঘটনা ঘটে। ডাকাতির প্রস্তুতিকালে সেখানে একত্রিত ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি নীল-হলুদ রঙের ফোটন মিনি ট্রাক, ধারালো গাছি দা, কাটার, লোহার রড, পাইপ ও রশি উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস দল চক্রটির সদস্যদের শনাক্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যশোরের অন্যতম মহিলা ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি শহরতলীর উপশহরে নতুন শাখার উদ্বোধন করেছে। শনিবার উপশহরের ই-ব্লকে ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সমাজসেবক হাবিবুর রহমান বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির ম্যানেজার (অর্থ) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম প্রোগ্রাম ম্যানেজার-০১ রোকনুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাল্টু, ইউনিট ম্যানেজার মিজানুর রহমান, আসলাম আলী,…

Read More

বাংলার ভোর ডেস্ক “জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার যশোরসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খামারবাড়ি, ঢাকা থেকে ভার্চুয়াল সংযুক্তির মাধ্যমে কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধন করা হয়, যার সঙ্গে যুক্ত ছিল জেলা শিল্পকলা একাডেমি, যশোর। পরবর্তীতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়, যশোরের যৌথ উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, মহিলা বিষয়ক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সীমান্ত দিয়ে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছেন যুবদলের সেক্রেটারি; এমন বিস্ফোরক মন্তব্য করা সেই বহিস্কৃত যুবদল নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে  ঢাকার খিলক্ষেতের তালের টেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইস্কান্দার আলী জনি (৪২) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার নামে চাঁদাবাজি, আইসিটি আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া। যশোর পুলিশের মিডিয়া সেলে জানানো হয়েছে, বহিস্কৃত যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহরের পূর্ববারান্দিপাড়া থেকে দুই কিলোমিটার পিচের একটি সড়কটি মণিহার ঢাকা রোডের সঙ্গে মিলিত হয়েছে। যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এই সড়কটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় বেহাল। কোথাও খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বুঝার উপায় নেই এটি পিচের রাস্তা। অন্যদিকে, রাস্তার পাশে থাকা ড্রেনের ঢাকনা না থাকায় ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দূর থেকে দেখলে বোঝার উপায় থাকে না এটি রাস্তা নাকি খাল। ফলে প্রতিনিয়ত ভোগান্তি নিয়েই বাধ্য হয়ে যাতায়াত করছেন ওয়ার্ডটির বাসিন্দাদের। শুধু এই সড়কটি নয়; যশোর পৌর এলাকার প্রধান কয়েকটি সড়ক বাদে অন্যগুলো বেহাল হয়েছে আছে। এর মধ্যে…

Read More