Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। তিনি বলেন, আমার লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। যশোর কালেক্টরেট মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনদিনের সফরে খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মাঠ প্রশাসনের সঙ্গে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় যশোরে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা যশোর কালেক্টরেট জামে মসজিদ, মডেল মসজিদ, কাজীপাড়া কাঠালতলা মসজিদ, সরকারি এম এম কলেজে মসজিদ, মারকার্স  মসজিদসহ বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এই মুনাজাত ও দোয় করা হয়। কালেক্টরেট জামে মসজিদে মোনাজাতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, যশোরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রমুখ। এছাড়া বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আলোক প্রজ্জ্বালন ও শোকযাত্রা করেছে ‘যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহ’। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুনশি মেহেরুল্লাহ ময়দানের  (টাউন হল মাঠ) স্বাধীনতা মঞ্চে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানের আগুনে পুড়ে নিহত স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করে আলোক প্রজ্জ্বালন করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন হারুন অর রশীদ ও দীপংকর দাস রতন। তারা বলেন, বিমানবন্দর এলাকার পাশে দিয়াবাড়ীতে বিদ্যালয় স্থাপনে সরকারের আপত্তি থাকা সত্তেও যারা মাইলস্টোন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরের মণিরামপুরে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে কলেজ মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। টিআর প্রকল্পের ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে মাটির পরিবর্তে নদী থেকে বালু তুলে উপজেলার মুক্তেশ্বরী ডিগ্রি কলেজ মাঠ ভরাটের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। কলেজের পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নদী খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কলেজ মাঠ ভরাটের কাজ চলছে বলে অভিযোগ। নদী খুঁড়ে বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। ইউএনওর তত্ত্বাবধানে এই অবৈধকাজ চলমান থাকায় ভয়ে তারা এই বিষয়ে মুখ খুলতে পারছেন না। স্থানীয়রা বলছেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা আব্দার ফারুকের ১৮তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন। শুক্রবার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যানের ১৮তম হত্যাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এবং তার পরিবার এই সকল কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতাকর্মীদের নিয়ে শেখহাটি গ্রামে আব্দার ফারুকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উৎসবমুখর পরিবেশে টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২২৮ ভোটের মধ্যে ২২৭ জন ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় এ পদে পরবর্তীতে আবারো নির্বাচন হবে। সভাপতি নির্বাচিত হয়েছেন, মোটরসাইকেল প্রতীকের মঈদ উদ্দীন টেনিয়া। তিনি ভোট পেয়েছেন ১৩৯ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেয়ার প্রতীকের রেজানুল করিম পেয়েছেন ৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে বাস প্রতীকের নেছার আহমেদ মুন্না পেয়েছেন ১১০ ভোট। একই পদে মই প্রতীকের রউফ ভুঁইয়াও পেয়েছেন ১১০ ভোট। সাধারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চারুপীঠ আর্ট গ্যালারিতে ঢাকার মাইলস্টোন স্কুলে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে চারুপীঠ পরিবার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানে চারুপীঠের কোমলমতি শিশু শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকবৃন্দ অংশ নেন। চারুপীঠের শিক্ষক শিল্পী শাহরিয়ারের আঁকা চিত্র এবং প্রদীপের আলোয় ফুটে ওঠে সকলের গভীর অনুভূতি ও শোক। সংক্ষিপ্ত বক্তব্যে চারুপীঠের সভাপতি হারুন-আর-রশীদ, বিশিষ্ট শিল্পী সাইদা বানু এবং মামুনুর রশীদ এই ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জানান। চারুপীঠের এই আয়োজন ছিল নিহতদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরের মণিরামপুরে স্বামী পরিত্যক্তা নারী তাসলিমা খাতুনের দুটো গাভী চুরি করে নিয়েছে চোর চক্র। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙে পিকআপে তুলে গাভী দুটি নিয়ে গেছে চোরেরা। বেঁচে থাকার সম্বল হারিয়ে এখন তাসলিমার বাড়িতে চলছে শোকের মাতম। তাসলিমা খাতুনের বর্তমান বসবাস মণিরামপুর উপজেলার জলকর রোহিতা গ্রামে। বড়ভাই রেজাউল করিম ব্যাংক কর্মকর্তা। পরিবার নিয়ে বাইরে থাকেন। সেই সুবাদে ভাইয়ের বাড়িতে থেকে দারিদ্রতার সাথে সংগ্রাম করে তিন সন্তানকে নিয়ে কষ্টের জীবন তাসলিমার। নিজে গায়ে খেটে ছেলেকে উচ্চমাধ্যমিক পাশ করিয়েছেন। দুই মেয়েকে বিজ্ঞান বিভাগে পড়াচ্ছেন কলেজে। স্বামী খোঁজখবর না রাখায় মাঠে চাষকাজ ও গরু ছাগল পালন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোর সিটি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদুকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই অলক কুমার জানান, ১৯৯৬ সালে যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার অন্যতম আসামী মোসলেম উদ্দিন ওরফে বদু। ওই হত্যাকাণ্ডের পর বদু দীর্ঘ ২৮ বছর ধরে ভারত ও মালয়েশিয়ায় পলাতক ছিল। তার বিরুদ্ধে এই হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ছাড়াও অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পরোয়ানা রয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি ও কাঁচা মরিচ ও তেলের দাম। বাজারে মাছের তুলনায় মাংসের দাম কম। ফলে  ভিড় বেড়েছে মাংসের দোকানে। শুক্রবার যশোরে বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখতে পাওয়া যায়। শুক্রবার (২৫ জুলাই) যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড় বাজার ও রেলস্টেশন বাজার ঘুরে দেখা গেছে কমবেশি সবরকম সবজির দাম সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা কেজি। যা কয়েকদিন যাবত স্থিতিশীল থাকলেও রয়েছে ক্রেতা অসন্তোষ। বর্তমানে প্রতি কেজি কুমড়ো ৩০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, কুশি ৪০ টাকা, কাঁচা ঝাল মানভেদে ১৬০ থেকে ২০০…

Read More