কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা লালচান নামে আরেক আরোহী আহত হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমীন আক্তার (৩৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। নিহতের স্বামী জানান, তিনি শ্বশুর বাড়ির পাশেই জনৈক সাহারুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন। আজ সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। একপর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র বের কর আনেন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে যাত্রীবাহী লোকাল বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য সড়কের পাশে বাসস্টপেজে দাঁড়িয়ে ছিলেন মারিয়া। যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৯টার পরপরই কোদালিয়া বাজারে এসে থামে। এ সময় মারিয়া বাসে উঠতে গেলে তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে তার কোমরের ওপর দিয়ে বাসের পেছনের চাকা উঠে…
বেনাপোল সংবাদদাতা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিস্ফোরকসহ ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করেন পুলিশ। তিনি ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্র্রেশনে আসলে ইমিগ্রেশন পুলিশ ডাটাবেজ যাচাই করে তার নামে একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। আটক আব্দুস সামাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায় তার নামে মৌলভীবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে । বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। গত মঙ্গলবার রাতে কাজীরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। বুধবার সকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে সামন্তা বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের নিশ্চিন্তপুর মাঠ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেন। উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগাজিন মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে।
বাংলার ভোর ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে চারটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি। দলগুলো জানায়, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বলেছি যে আমরা অবশ্যই সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাআল্লাহ এই সরকারের পাশে থাকবো। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, যতগুলো রাজনৈতি দল আজকে কথা বলেছে সবাই একমত হয়েছে যে, ফ্যাসিবাদিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত। এ বিষয়ে তাদের মধ্যে কোনো বিরোধ…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ফুলগুলো ঝরে গেছে। ঝরা পাঁপড়ির মতো একটি ফুল যশোরের শহিদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। আধো আধো কথা বলতে শেখা চেরি মনিও যেন নির্বাক দৃষ্টিতে বলছে, আল্লাহ তুমি আমার শহিদ ভাই-বোনগুলোকে জান্নাত নসিব করো। বলছিলাম, যশোর সদর উপজেলার খড়কি এলাকার নুসাইবা তাসনিয়া চেরি মনির (০২) কথা। মঙ্গলবার সন্ধ্যায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বাচ্চাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যশোরের সাধারণ ছাত্র জনতা শহিদ মিনারে মোমবাতি প্রাজ্জ্বলন ও দোয়া করে। সেখানে বাবা মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেরি মনিও এসেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে। সবাই যখন মোমবাতি হাতে নিরব বসেছিলেন, চেরি মনি তখন বাবাকে…
গোপালগঞ্জ সংবাদদাতা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে জেলায় দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনের মধ্য দিয়ে সফর শুরু করেন। এ সময় উপদেষ্টারা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যাণ্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে যশোর জেলা বিএনপি। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবসে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল…
বাংলার ভোর প্রতিবেদক জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোছাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাসসহ সকল সদস্য। এদিকে, বিমান দুর্ঘটনায় ঢাকার মাইলস্টোন কলেজের অনেক ছাত্র-ছাত্রী হতাহত ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল…