বাংলার ভোর ডেস্ক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ , সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ , লুবনা জেনারেল হাসপাতালে ২ , উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন। আইএসপিআরের তালিকা অনুযায়ী এ ঘটনায় মোট আহত হয়েছেন ১৬৫ জন। তাদের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৮, বার্ন ইনস্টিটিউটে ৪৬ , ঢাকা মেডিকেলে ৩ , সিএমএইচে ২৮…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে যশোর শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন শির্ক্ষাথীরা। প্রায় তিন ঘন্টা বিক্ষোভ চলাকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনঢ় থাকেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করেন। বোর্ডের কর্মকর্তারা আশ্বাস দেন শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম মেধাবী শিক্ষার্থীদের প্রতি ভালো মানুষ এবং ভালো সমাজ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যশোরের আয়োজনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এই স্কিমের অধীনে ৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। যেখানে মাধ্যমিকের সেরা সাফল্যকে ১০…
বাংলার ভোর প্রতিবেদকসারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সোমবার জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা দেশে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সেটি চায় না। নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই দেশকে গণতান্ত্রিক ধারায় নিতে দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। শহরের মণিহার বিজয় স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, পি আর পদ্ধতিতে অনেকে নির্বাচনের কথা বলছেন। অতীতে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশের মাধ্যমে জনগণ ভোট দানের সুযোগ…
বাংলার ভোর ডেস্ক উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে।আইএসপিআরের দেয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৪ জন।এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তথ্য দেন।আজ বেলা ১টার পর স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।বিকেল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহাসড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে জেলা প্রশাসন যশোর ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত যশোর-বেনাপোল, যশোর ঝিনাইদহ মহাসড়কে এই অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে আন্তঃজেলা বাস, ট্রাকসহ বিভিন্ন দূরপাল্লার গাড়ির ফিটনেস, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার, ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাত যানবাহনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়। এছাড়া যানবাহনে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে বিভিন্ন যানবাহন চালকদের সতর্কও করে ছেড়ে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিয়া…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়। জানা গেছে, বিদ্যালয়ের হায়দার হলে বিমান বিধ্বস্ত হওয়ার ভবনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান গণমাধ্যমকে…
বাংলার ভোর প্রতিবেদক পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের অংশ হিসাবে যশোরের ৯টি থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। রবিবার দিবাগত রাত (২১ জুলাই) যশোর কোতোয়ালি মডেল থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান। এসময় তিনি নিজে দাঁড়িয়ে থেকে অনলাইন কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহিতাদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্টরা জানান, আগে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত, এখন থানায় স্বশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরণের জিডি করা যাবে।এ সেবা উদ্বোধন শেষে পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, ‘পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।…
বাংলার ভোর প্রতিবেদক দেশের শীর্ষস্থানীয় নওয়াপাড়া শিল্পগ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রলবোমা হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোরের নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করে। নওয়াপাড়া বন্দর ট্রাক ট্রান্সপোট সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও আমদানিকারক, রপ্তানিকারক, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে বোমা হামলায় জড়িতদের আটক না করলে নওয়াপাড়া নৌ বন্দর অচল করে দেয়ার হুশিয়ারি দেন। মানববন্ধনে বক্তারা বলেন, দুই যুগের বেশি সময় দেশের অন্যতম শিল্পগ্রুপ নওয়াপাড়া ব্যবসা করছে। দেশের আমদানি রপ্তানিতে সুনামের সঙ্গে কাজ করে…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই। আমরা কোন যোগদান কর্মসূচি পালন করিনি । তাই দলে নতুন করে কারও সংযুক্ত হবার সুযোগ নেই। অনেক রাজনৈতিক দল নীতি কথা বলে এমনকি ধর্মের কথা বলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের নিয়ে দল ভারি করছে। কিন্তু আমরা সেই কাজটি কখনো করবো না। কারণ হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির। তাই বিএনপি এই কাজটি করবে না। তিনি দলীয় নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা তারেক রহমানের সহযাত্রী ছিলাম এটা গর্বের বিষয়। কিন্তু নতুন বাংলাদেশ বির্নিমাণে…