Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে পাওনা টাকা চাওয়ায় আবু বক্কার (৫৩) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। ঘটনার পরে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী সরস্বতী বিশ্বাস (৩৮) পালিয়ে যায়। পরে অভিযুক্তদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় উত্তেজিত জনতা। পুলিশ জানিয়েছেন, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার নামের এক ব্যক্তির কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। মঙ্গলবার দুপুরে আবু বাক্কার বাকি টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার চাইপাই কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সার্বিক অনুষ্ঠানে অতিথি ছিলেন, গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. শান্ত, হাবিবুর রহমান রুবেল, আলী আকবর ও সোহাগ, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, মশিয়ার রহমান ও অশোক দাস, কোষাধ্যক্ষ শাহ জাহান, সংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং শ্রী দুলাল, দপ্তর সম্পাদক আখতার ও আনোয়ার, প্রচার সম্পাদক শাহ জামাল ও সোহাগ হোসেন, সদস্য মোস্তফা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোরের আইটি পার্ক হোটেল অ্যাণ্ড রিসোর্টে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মাসুদুর খান ফাউণ্ডেশন ও আইটি পার্ক হোটেল অ্যাণ্ড রিসোর্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। বক্তারা এ দুর্ঘটনাকে একটি হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। দোয়া পরিচালনা করেন যশোর সরকারি সিটি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন আইটি পার্ক হোটেল অ্যাণ্ড রিসোর্টের অপারেশন ম্যানেজার আতিকুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৮নং ওয়ার্ড বেজপাড়ার বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে পৌরসভার কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌরসভায় লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা। আবেদনে উল্লেখ করা হয়েছে, বেজপাড়া তালতলা রাস্তার সংযোগ সড়কটি স্থানীয় “১২ ঘর কলোনি”র কিছু বাসিন্দা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় জনসাধারণের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে তালতলা বাজারে যেতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিশুরা, যাদের প্রতিদিন অনেকটা পথ ঘুরে স্কুলে যাতায়াত করতে হয়। পৌরসভার আওতাধীন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ থাকায় এলাকাবাসীর…

Read More

তালা সংবাদদাতা মাদকাসক্ত ছেলে হাবিবুর রহমানকে হত্যার অভিযোগে তালায় হতভাগ্য মা পারুল বেগম গ্রেফতার হয়েছে। তালা থানা পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করেন। ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা খুনের ঘটনা স্বীকার করেছেন। মাদকাসক্ত ভ্যানচালক ছেলে মোটরসাইকেল না পেয়ে মাকে হত্যা করতে আসলে ধস্তাধস্তির একপর্যায়ে ছেলে মারা যায়। জানা গেছে, উপজেলার আটরই গ্রামের হাবিবুর মোড়ল (৩০) পেশায় ভ্যানচালক এবং মাদকাসক্ত। মাদক সেবনের জন্য সে প্রায়ই তার মা পারুল বেগম (৫৫) এবং স্ত্রীকে মারপিট করতো। এ কারনে ইতোপূর্বে তার ২টি স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। নিহত হাবিবুরের বর্তমান স্ত্রী শান্তা খাতুন বলেন, তার স্বামী মাদক সেবন করে আবার কখনও মাদকের টাকার জন্য…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের বেনাপোলের সাদীপুর গ্রামের তরুণী ইয়াসমিন আক্তার মাহী (২১) অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সোমবার (২১ জুলাই) মধ্যরাতে যশোর শহরের ধর্মতলা এলাকার একটি ভাড়া বাসায় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মাহী সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন বেশ সক্রিয়। ফেসবুক ও টিকটকে তার ছিলো উল্লেখযোগ্য জনপ্রিয়তা। তার মৃত্যুর আগে আপলোড করা সর্বশেষ টিকটক ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ভিডিওতে দেখা যায়, ঘরের ছাদে থাকা ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “ভালোবাসা বলতে কিছুই হয় না বার্থ-যা থেকে ধারণা করা হচ্ছে, তার ভেতরে চলছিল তীব্র মানসিক…

Read More

বাংলার খেলা ডেস্ক প্রতিশোধটা নিল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে তাদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের প্রতিশোধ। তিন ম্যাচের সিরিজে এবার ঘরের মাঠে তাদের ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তবে ষোলোকলা পূর্ণ করাটা বাকি রয়েছে। কেননা পাকিস্তানে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে ৮ রানের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে বাংলাদেশ। কেননা শেষ ১২ বলে ২৮ রান প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রয়োজন ছিল ২ উইকেট। ১৯তম ওভারে রিশাদ হোসেন প্রথম ৫ বলে ১৫ রান দিলে পাকিস্তানের দিকে ম্যাচ যায় ঝুলে। তবে শেষ বলে গলার কাঁটা হয়ে থাকা ফাহিম আশরাফকে বোল্ড করলে আবারও জয়ের পাল্লা ভারি হয় বাংলাদেশের। এতে শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় ৬…

Read More

শার্শা সংবাদদাতা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস, স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন, বেনাপোল স্থল বন্দরের পরিচালক ও উপ-সচিব শামীম হোসেন রেজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি বেনাপোল কাস্টমস হাউসের কনফারেন্স হলে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে করেন। বৈঠকে কাস্টমস কার্যক্রমের গতিশীলতা, রাজস্ব আদায়ে দক্ষতা বৃদ্ধি, সীমান্তবর্তী বাণিজ্য প্রসারসহ নানা গুরুত্বপূর্ণ…

Read More

বাংলার ভোর ডেস্ক শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা, সাউণ্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।আজ বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।বিকেল সোয়া ৫টার এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সচিবালয়ের বাইরে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।এর আগে বিকেল পৌনে চারটার…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর থেকে পায়ের রগ কাটা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি সবজি ক্ষেত থেকে ইকবাল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, ওই যুবকের বাম পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ইকবাল হোসেন মাদক সেবন করতেন। ময়নাতদন্তের পরে এ সর্ম্পকে বিস্তারিত জানা যাবে। এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, আকরাম হাজীর সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে জিআই তারের বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। রাতের কোন এক সময় মাদক সেবন করতে নির্জন ওই সবজি ক্ষেতে গেলে ফাঁদে…

Read More