বাংলার ভোর প্রতিবেদক যশোর নগর মহিলা দলের ৫ এবং ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত। পালবাড়ি তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত ৫ নম্বর ওয়ার্ডের সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক শিউলি ইয়াসমিন এবং ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে আর এন রোড সন্দীপন প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক জিন্নাত আরা। পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক…
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের সৈয়দপাড়া নামক স্থানে বেনাপোলগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী শওকত আলীর (৪৫) মৃত্যু হয়েছে। তিনি সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৪ টায় সৈয়দপাড়া গ্রামে। এলাকাবাসী এবং রেল পুলিশের সাব-ইন্সপেক্টর আমিনুল হক জানান, গদখালী সৈয়দপাড়া গ্রামের শওকত আলী (৪৫) বিকেলে হুইল চেয়ারে চড়ে চা পান করতে বেরিয়েছিলেন। বিকেল অনুমান ৪ টার দিকে শওকত আলীর বাড়ির পাশেই চায়ের দোকানে হুইল চেয়ারে চড়ে পান করতে যান। বাসায় ফেরার পথে বেনাপোলগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল পুলিশ ঘটনাস্থলে ছিলেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে রেল…
বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভুত্থানে শহীদদের পরিবেশ বন্ধু গাছ রোপণের মাধ্যমে স্মরণ করলো যশোর জেলা। রোববার শহরের পৌর উদ্যানে এবং উপশহর পার্কে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জেলার প্রতিটি শহীদদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও জেলা কৃষক দলের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষণ রোপণ কর্মসূচির উদ্বোধণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় প্রধান অতিথি বৃক্ষণ রোপণ বক্তৃতায় বলেন, জুলাই -২০২৪ বর্ষপূতি উপলক্ষে বিএনপি ৩৬ দিন…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮ টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী। পৃথক দুটি অভিযানে নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ও নির্বাসকুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৬৫) এবং হাজিরবাগ ইউনিয়নেরসোনাকুড় গ্রামের বাসিন্দা তারিফ হোসেনকে (৪২) আটক করা হয়েছে। বর্তমানে আসামিরা থানা হেফাজতে আছে। ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের…
বাংলার ভোর প্রতিবেদক দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলার বেনাপোল পৌর শাখার যুগ্ম আহবায়ক রাজু আহমেদ এবং দুর্গাপুর ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ হোসেনকে বহিস্কার করা হয়েছে। শনিবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামীম আকতারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজু আহমেদ ও মাসুদ হোসেনের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। একই সাথে দলের নেতাকর্মীদের তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। যশোরে জেলা স্বেচ্ছাসেবক…
খুলনা অফিস খুলনা নগরীতে অতিরিক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই। মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আগামীতে জনগণ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তার জন্য বিএনপি লড়াই করছে। এই লড়াইয়ের মাধ্যমে যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে, জনগণ তত দ্রুত সময়ের মধ্যে স্বাধীন মত প্রকাশের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে পারবে। শনিবার বিকেলে যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের মোল্লাপাড়া আমতলা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর জনগণকে ভোটের মাঠে যেতে দেয় নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ অস্ত্রের মুখে জনগণের ভোট ডাকাতি করে দেশ…
বাংলার ভোর প্রতিবেদক “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে যশোরে বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যশোরের যৌথ আয়োজনে এই মেলা চলবে আট দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ছাত্র প্রতিনিধি আল মামুন লিখন, খেলাফত মজলিস যশোরের সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সামাজিক বন…
বাংলার ভোর প্রতিবেদক টানা বর্ষণে জলাবদ্ধতার শিকার যশোরের ঝিকরগাছায় শতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার মোবারকপুর গ্রামে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান এ খাদ্যসামগ্রি বিতরণ করেন। এ সময় চাল, আটা, তেলসহ অন্যান্য শুকনো খাদ্যসামগ্রি পানিবন্দি ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে তুলে দেয়া হয়। ত্রাণ পেয়ে খুশি পানিবন্দি এসব পরিবারগুলো। এর আগে পানিবন্দি এলাকা ঘুরে ভুক্তিভোগীদের সাথে খোঁজ খবর নেন তিনি। একই সাথে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করে মিজানুর রহমান খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তুলে ধরাসহ নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে। শনিবার সকাল সাড়ে ৯ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ন্যাশনাল ফার্মা কনফারেন্স অন ব্রিজিং রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির ফার্মেসি বিভাগ। কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ফার্মাসিস্টদের কাজ শুধু ওষুধ তৈরি করা নয়। ফার্মাসিস্টদের কাজ স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে একজন অসুস্থ ব্যক্তির…