Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় শালিসি বৈঠকে হাতুড়িপেটা : নিহত ১

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৪, ২০২৫No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
মাগুরায় শালিসি বৈঠকে হাতুড়িপেটা : নিহত ১
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে শালিসি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার জেরে শুক্রবার দুপুরে শালিসি মীমাংসার আয়োজন করা হয়। শালিস চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণপদ বিশ্বাস বলেন, একজন ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মাথা এবং মুখে আঘাত করা হয়েছে এবং মাথায় রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহটি অস্থায়ী মর্গে রাখা হয়েছে।।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, শালিসি বৈঠক নিয়ে একজন নিহতের খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনো থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.