Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
  • প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী
  • ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
  • যশোরে টিআরসি নিয়োগে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
  • মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
  • সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় চলছে মাটি কেটে বিক্রির মহোৎসব !
  • জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি জাহান আটক

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
শার্শায় ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি জাহান আটক
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি জাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে গ্রেফতার হরা হয়। জাহান ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, জাহান আলী একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতার এড়াতে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। অবশেষে ২৩ অক্টোবর রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই গুরা চাঁদের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তার নামে একাধিক মাদক মামলা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহান আলী একজন তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট পাইকারি এবং খুচরা বিক্রি করছিলো। যে কারণে পশ্চিম কোটা, ধান্যতারা, পূর্বকোটা, শিংগা, রাড়িপুকুর, শংকরপুর, কিসমত ইশপুর, ইলিশপুর, বাগুড়ীসহ অত্র এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ও যুবসমাজ মরণব্যাধি মাদক সেবনে জড়িয়ে পড়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, জাহান আলীর নামে একটি মাদক মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক ওয়ারেন্টভুক্ত মাদক শার্শা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা

এপ্রিল ২৬, ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী

এপ্রিল ২৬, ২০২৬

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন

এপ্রিল ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.