বাংলার ভোর প্রতিবেদক টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অনেক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পানি ঢুকে পড়েছে। নদী দিয়ে ঠিকমত পানি নিস্কাশন না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ভবদহ অঞ্চল যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই এলাকার পানি ওঠানামা করে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর মাধ্যমে। তবে পলি পড়ে নদীগুলো নাব্যতা হারানোয় পানি নিস্কাশনে সমস্যা হচ্ছে। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া বিভাগ সূত্র জানায়, গত জুনে গড় বৃষ্টিপাত ছিল ২৯৯ মিলিমিটার। চলতি জুলাইয়ের ২৭ তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫১৪ মিলিমিটার। টানা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের সিঙ্গিয়া রেলস্টেশন থেকে সব ফ্যান খুলে নিয়ে গেছে রেলওয়ের বিদ্যুৎ বিভাগ। রেলওয়ের দুই বিভাগের ঠেলাঠেলিতে এই ঘটনা ঘটেছে। শনিবার এই ঘটনার পর থেকে দু’দিন ধরে যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন চরম দুর্ভোগে। এই ঘটনার পর স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাসান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মাসেতু রেলপ্রকল্প চালু হওয়ার পর খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া-পদ্মবিলা জংশন দিয়ে পদ্মাসেতু হয়ে ঢাকায় যাতায়াত করছে। ফলে সিঙ্গিয়া জংশনের গুরুত্ব বেড়েছে অনেক। পদ্মাসেতু লিঙ্ক প্রকল্পের আওতায় সিঙ্গিয়া স্টেশনে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। গত শনিবার এই ভবন থেকে সব ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নিয়ে গেছে…
বাংলার ভোর প্রতিবেদক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যশোরে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের গরিবশাহ সড়কস্থ শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) সহযোগী সংগঠন যুব ও সাংস্কৃতিক ফোরাম। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোক প্রজ্জা¡লনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, অধ্যাপক সুরাইয়া শরীফ, নারী নেত্রী কামরুন্নাহার কণা, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, সাংষ্কৃতিক কর্মী সুকান্ত দাস, যুব ও সাংস্কৃতিক ফোরামের…
প্রেস বিজ্ঞপ্তি জয়তী সোসাইটি পরিচালিত আনন্দ মহিলা উন্নয়ন সংগঠন প্রাঙ্গনে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক পট গান অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের ঘোপ বউবাজার এলাকায় সংগঠনের নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন রুপান্তর এর প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল, কমিউনিটি ফ্যাসিলেটর দিপঙ্কর মন্ডল প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়তী সোসাইটির অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এবিএম শহিদুল ইসলাম, ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা ও বর্ণালী সরকার। অনুষ্ঠানে ঘোপ বেলতলা এলাকার তিন শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে বিয়ে ভেঙে যাওয়ায় এক যুবককে হয়রানিমূলক চারটি মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। কাবিননামায় ৭৫ লাখ টাকা দেনমোহর দাবি ও একাধিক ছেলের সঙ্গে মেয়েটির অনৈতিক সম্পর্কের অভিযোগে বিয়ে ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটির পরিবারের সদস্যরা হয়রানিমূলক মামলা দায়ের করেছে। মিথ্যা মামলা, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করে ওই যুবকের পরিবারকে বিপর্যস্ত করা হয়েছে। রোববার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসন। তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে হয়রানি থেকে মুক্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লোকমান হোসেন দাবি করেন, প্রায় এক বছর আগে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর নূতন খয়েরতলা স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের নূতন খয়েরতলা ভাস্কর্যের মোড়ে মাদকবিরোধী র্যালি শেষে পথসভা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জুজ জামান শান্তি। বক্তৃতা করেন ক্লাবের সহসভাপতি তানজিউল হাসান অর্পন, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ফাহাতুল মাহিন ফুয়াদ প্রমুখ।
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জের গণমাধ্যম কর্মীদের অন্যতম সংগঠন ‘রিপোর্টার্স ক্লাব’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক, দৈনিক স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূতের বিশেষ প্রতিনিধি নিয়াজ কওছার তুহিনকে সভাপতি, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত সকাল’র স্টাফ রিপোর্টার আরাফাত আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় মরা গরু পাচারের সময় ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাবিল হোসেন তামিম শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে এ আদেশ তেনন। আটকরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের বাসিন্দা কসাই নাসিরউদ্দিন (৩০) ও একই উপজেলার কাঁঠালতলা গ্রামের বাসিন্দা ট্রাক চালক করিমুল ইসলাম (২৭)। জানা গেছে, অভিযুক্তরা শনিবার গভীর রাতে সাতক্ষীরা আবাদের হাট এলাকা হতে মরা গরু নিয়ে লাবসা বাইপাস দিয়ে খুলনায় যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে…
বাংলার ভোর প্রতিবেদক দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রলবোমা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও শ্রমিকরা রোববার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে তিন দিনের মধ্য হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়। নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্য শস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, নৌবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্রান্সপোর্ট সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আমদানিকারক, রপ্তানিকারক, ঘাট, মটর শ্রমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, তিন যুগের…
মাগুরা সংবাদদাতা মাগুরা শহরের ছায়াবীথি সড়কের সামনে পশু হাসপাতাল পাড়ার এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার জবাই করা ভজন গুহ (৫৫)’র মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, “রাত ১১টার দিকে আমরা খবর পাই ছায়াবীথি সড়কের পশু হাসপাতাল পাড়ায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি গত চার মাস ধরে পশু হাসপাতাল পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন।” এই ঘটনায় ওই এলাকার আবির নামে এক…