Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা অক্টোবর ২৭, ২০২৫

খুলনাকে হারিয়ে সেরা আটে যশোর

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
খুলনাকে হারিয়ে সেরা আটে যশোর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার প্রতিবেদক
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা আটে যায়গা করে নিয়েছে যশোর। শেষ ১৬ এর লড়াইয়ে খুলনাকে ১-০ গোলে চূড়ান্ত সেরা আটে লড়াইয়ে জায়গা করে নিয়েছে। সোমবার নিরপেক্ষ ভেন্যু মাগুরা জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে একমাত্র গোলটি করেছেন যশোরের তানভীর। তিনিই এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হনে। ম্যাচ শেষে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফল বলে মন্তব্য করেছেন দলের কোচ আনোয়ার পারভেজ।

যশোর জেলা দল সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার হতে পারেনি। এবারের আসরে দলটি দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার অপেক্ষায় ছিল। গত কয়েকদিন ধরেই শামস্-উল হুদা স্টেডিয়ামে কঠোর অনুশীলন অব্যাহত রেখেছে খেলোয়াড়রা কোচ আনোয়ার পারভেজের তত্বাবধানে।

কঠোর অনুশীলনের ফল পেয়েছে যশোরের ফুটবলাররা। এদিনের ম্যাচে শুরু থেকেই ছিল দু’দলের খেলোয়াড়দের মাঝে স্নায়ু চাপ। হারলেই প্রতিযোগিতা থেকে বিদায়। এমন সমীকরণ সামনে রেখেই দু’টি শিবিরের খেলোয়াড় ও কর্মকর্তারা ছিল সতর্ক। ফলে ম্যাচের প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি কোন দলই।

বিরতি থেকে ফিরে এই অর্ধের দশ মিনিটে গোলমুখ খোলেন যশোরের তানভীর। তার এই গোলটিই শেষ পর্যন্ত হয়ে দাঁডিয়েছিল ম্যাচের ফলাফল নির্ধারণী গোল। বাকি সময়ে খুলনা যেমন সমতায় ফেরার জন্য লড়াই করেছে। অন্যদিকে গোল ব্যবধান বাড়ানোর প্রচেষ্ঠা ছিল যশোরের। অথচ আর কোন গোল আদায় করে নিতে পারেনি দু’টি দলের কেউ।

দলের এই জয়ে কোচ আনোয়ার পারভেজ জানান, আমরা জয় পেয়েছি এটিই সবচেয়ে বড় সাফল্য। আর এই সাফল্যের অগ্রনায়ক হচ্ছেন খেলোয়াড়রা। তাদের প্রতি আমি সত্যিকার অর্থে অভিভূত। সামনের ম্যাচগুলোতে আশা করি খেলোয়াড়রা আরো বেশি উজ্জীবিত হবে এবং ভাল ফল বয়ে আনবে।

এ প্রতিযোগিতায় যশোর এ ম্যাচ ধরলে খেলেছে পাঁচটি ম্যাচ খেলছে। ১৪ সেপ্টেম্বর ঘরের মাঠ শামস্-উল হুদা স্টেডিয়ামে প্রথম ম্যাচে যশোর মুখোমুখি হয়েছিল নড়াইলের। এ ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছিলো। পরের ম্যাচেও একই ব্যবধানে জয় তুলে নেয় যশোর। এ দু’টি জয়ের ফলে প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখে যশোর জেলা ফুটবল দলটি।

দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ৫ অক্টোবর শামস্-উল হুদা ফুটবল একাডেমি মাঠে মুখোমুখি হয় মাগুরার। ম্যাচটি গোল শুন্য সমতায় শেষ হয়। তবে ফিরতি ম্যাচে এই একই দলের বিপক্ষে যশোর টাইব্রেকারে জয় পায় যশোর। সর্বশেষ সোমবার মাগুরা ভেন্যুতে খুলনার বিপক্ষে মুখোমুখিতে ১-০ গোলে জয় পেয়েছে।

খুলনা খেলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ফুটবল যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.