বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার সকালে যশোরে র্যালি করা হয়েছে। ‘সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। যশোর কালেক্টরেট ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, রুপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল, সিটিপি মেম্বর শামসুজ্জামান সজন, এডাবের সহসভাপতি শাহজান নান্নু প্রমুখ। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে রাইটস…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক এনসিসি ব্যাংক পিএলসি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এনসিসি ব্যাংক যশোর শাখার উদ্যোগে জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা দেশের ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যশোরে এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের ৩২টি চারা রোপণ করা হয়। পাশাপাশি, বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির আরও ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের যশোর শাখার ম্যানেজার তৌহিদুর রহমান (এসএভিপি), এফএ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক পরিবারের বিরুদ্ধে। জানা গেছে, স্কুলের মোট ৩৩ শতক জমির মধ্যে ১৯৯৩ সালে ফরিদা বেগম ও তার ভাই জিয়ারুল ইসলাম স্কুলের নামে জমিটি রেজিস্ট্রিকৃতভাবে দান করেন। জমির সাবেক দাগ ৩৪১ এবং বর্তমান দাগ ৮৮৭ হিসেবে উল্লেখ রয়েছে। যদিও স্কুলটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই এটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বেশ কয়েকমাস আগে রোজার ছুটির সময়ে বাড়ি নির্মাণ সামগ্রী আনা হয় স্কুল মাঠ চত্বরে। পরে কোরবানি ঈদের সময় স্কুল ছুটির মধ্যে নির্মাণ কাজ শুরু হয়। এই বিদ্যালয়ের ৪ শতকের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত ব্যক্তির নাম জাহিদ মন্ডল (৩৬)। তিনি রাজবাড়ী জেলার পদমদী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মন্ডলের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জাহিদকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪২০ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটক জাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভা এলাকার স্থগিত হওয়া তিনটি ওএমএম ডিলার নিয়োগ প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই লটারি করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, ভোক্তা অধিদপ্তর যশোরর সহকারী পরিচালক সেলিমুজ্জামান প্রমুখ। লটারিতে ৬ নম্বর ওয়ার্ডের ৭ জনের মধ্যে লটারিতে ডিলার মনোনীত হন শাহ নেওয়াজ। ৭ নম্বর ওয়ার্ডে ২৪ জনের মধ্যে লটারিতে জয় লাভ করেন রিয়েল দাউদ। ৮ নম্বর ওয়ার্ডে ১০ জনের মধ্যে আছাদুজ্জামান জিহাদ লটারিতে ডিলার মনোনীত হন। উল্লেখ্য, এর আগে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ফ্যাসিস্ট ও আ’লীগের দোসর থাকার অভিযোগ তুলে ৬,৭ ও ৮…
বাংলার ভোর প্রতিবেদক স্কুলছাত্রী ফারিহাকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ এনে দ্রুত বিচার এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বৃহত্তর খাজুরার ছাত্র জনতার ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বৃহত্তর খাজুরা এলাকার ছাত্র জনতা অভিযোগ করেন, স্কুলছাত্রী ফারিহাকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ফারিহার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে পাঁচদিন চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস মালিক কর্তৃপক্ষ ফারিহার পরিবারকে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করেনি। এমনকি একটি…
বাংলার ভোর প্রতিবেদক বৃক্ষরোপণের মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে দু’ দিনব্যাপি অনুষ্ঠানমালা। এ উপলক্ষে প্রথমদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে নিজহাতে বৃক্ষরোপণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মো. আছাদুজ্জামান। চ্যানেলটির যশোর প্রতিনিধি রাহুল রায়ের তত্ত্বাবধানে এদিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাংবাদিক নেতা প্রণব দাস, ডি এইচ ডিলসান, মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সূর প্রমুখ। বৃক্ষরোপণ শেষে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল কলাকুশলীসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা…
বাংলার ভোর প্রতিবেদক অনলাইন জুয়ায় হেরে মানসিক ও পারিবারিক অশান্তির জেরে যশোরে একদিনে দুইজন আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে অভয়নগরে মনিরুজ্জামান (২৫) ও বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে হৃদয় দেব (১৮) নামে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত হৃদয় দেব যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসু দেবের ছেলে ও মনিরুজ্জামান কুড়িগ্রামের বুড়িঙ্গামারি উপজেলার কাশেমগঞ্জের জিলাই মন্ডলের ছেলে। মৃত হৃদয়ের পরিবারের সদস্যরা জানান, চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে চাকরি করতেন হৃদয়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফার্মেসিতে যান তিনি। পরে তারা জানতে পারেন হৃদয় ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের সিঙ্গিয়া রেলস্টেশন থেকে খুলে নেওয়া ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি ফের লাগিয়ে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বাংলার ভোরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে তারা এসব সরঞ্জামাদি পুনঃস্থাপন করেন। মঙ্গলবার সকালে স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাসানসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মাসেতু রেল প্রকল্প চালু হওয়ার পর খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া-পদ্মবিলা জংশন দিয়ে পদ্মাসেতু হয়ে ঢাকায় যাতায়াত করছে। ফলে সিঙ্গিয়া জংশনের গুরুত্ব অনেক বেড়ে যায়। পদ্মাসেতু লিঙ্ক প্রকল্পের আওতায় সিঙ্গিয়া স্টেশনে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। গত শনিবার এ ভবন থেকে সব ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নিয়ে যায় রেলওয়ে বিদ্যুৎ বিভাগ। খুলে নেওয়া সরঞ্জামের…
# আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় বিপর্যয় : ভবদহ সংগ্রাম কমিটি # চীনা বিশেষজ্ঞ দলের ভবদহ পরিদর্শন বাংলার ভোর প্রতিবেদক আবারও জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকা। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলার ৪৫টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অনেক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পানি ঢুকে পড়েছে। এই অঞ্চলের নদীগুলো দিয়ে ঠিকমতো পানি নিষ্কাশন না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। বছরের পর বছর এই দুর্ভোগ নিরসনে নানা প্রকল্প নিলেও ভোগান্তি কমেনি। পাউবোর সুনিদিষ্ট পরিকল্পনাকেই দুষছেন ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভবদহ এলাকা পরিদর্শন করেছেন চায়নার বিশেষজ্ঞ একটি দল। তাদের মতামতেই ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিবে সরকার। এদিকে, সরকারের আশ্বাসের পরেও…