বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘গণঅভ্যুত্থানের ১ বছর: গণআকাক্সক্ষার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ২৪’র গণঅভ্যুত্থানের মর্ম ফ্যাসিবাদ নির্মূলের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন। এ জন্য বিদ্যমান ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামো বদল করতে হবে। আর তার জন্য আমাদের একটি নতুন কনস্টিটিউশন বা গঠনতন্ত্র লাগবে। যার আলোকে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র গড়ে তুলতে পারবো। বক্তারা আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের বীজ ৭২’র সংবিধানে রোপিত হয়েছিল। তার শাসন আমলে সেটি চূড়ান্ত রূপ নেয়। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামোর বদল না হওয়ায় এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি। আর তাই ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়। এদিন সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে দিবসের শুরুতে বকুল তলায় স্থাপিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি মানুষ অংশ নেন। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় আহত ও…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে পৃথক বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১২ টার দিকে টাউন হল ময়দানে বিএনপি সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। লাল সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে মিছিলের স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিজয়ের এক বছর পূর্তির উৎসবে দলটির নেতাকর্মীদের এ সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে বিএনপি নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের বিজয় অক্ষুণ্ন রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোরে পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যশোর শহরের টাউন…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে পৃথক বিজয় মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরে জিরো পয়েন্ট মোড়ে জামায়াতে ইসলামী সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। লাল সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে মিছিলের স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিজয়ের এক বছর পূর্তির উৎসবে বৃহৎ দলটির নেতাকর্মীদের এ সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের বিজয় অক্ষুণ্ন রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান। আর নির্বাচনের আগে বিচার-সংস্কার দাবি জানান জামায়াত নেতারা। শহরের জিরো পয়েন্ট মোড়ে গণসমাবেশ করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়তী সোসাইটির উদ্যোগে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার শান্তির জন্য জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের নেতৃত্বে জয়তী সোসাইটি হতে র্যালির মাধ্যমে যশোর গরীবশাহ মাজার মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার এবিএম শহিদুল ইসলামসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত বিজয় মিছিলেও সংস্থার সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।
বাংলার ভোর প্রতিবেদক জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি, যশোরে সম্প্রতি ‘রং তুলিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতার পাশাপাশি একটি আলোচনা সভা এবং পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি সাধন কুমার দাস। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাইদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহানুর রহমান…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশে এক বারই মুক্তিযুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সোমবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম আরও বলেন, গত ৫৩ বছরে বাংলাদেশে ন্যায় বিচার ছিলো না। যে চেতনা ও প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ সঠিক জায়গায় এখনও পৌছাতে পারেনি। তার জন্য যতবার প্রয়োজন তত বার বিপ্লব হবে। মুক্তিযুদ্ধ আমাদের অস্থিতের জায়গায় থাকবে। ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব জায়গায় সঠিক ভাবে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন না করলে সঠিক জায়গায়…
বাংলার ভোর প্রতিবেদক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ যশোরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় দিবসটির সূচনা হবে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টায় শহীদ স্মৃতিস্তম্ভ থেকে একটি বিজয় মিছিল বের করা হবে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হবে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষ গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি সম্মান জানাবে। এরপর সকাল…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকা থেকে যশোরের ডিবি পুলিশ চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাঙের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। তারা ‘হৃদয় গ্রুপের’সদস্য বলে যশোরের ডিবি পুলিশ জানিয়েছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার (৩ আগস্ট) গভীর রাতে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার পিটিআই স্কুলের সামনে চাঁদা দাবি করার সময় তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে কাজীপাড়া, কাঠালতলা, শংকরপুর ও ষষ্ঠীতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি নির্মাণাধীন একটি ভবন থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে বালিতে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর নিকট হতে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় মামলা হয়েছে। রোববার (৩ আগস্ট) ওই ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন বাদি হয়ে ৬ জনের নামে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন, কনা ইকো পার্কের মালিক কামরুজ্জামান ও তার বড় ছেলে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনি,নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, পৌর বিএনপির ৬নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন,যুব নেতা সৈকত হোসেন হিরা ও মিঠু (ডিস ব্যবসায়ী)। এর মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি মিঠুকে (ডিস ব্যবসায়ী) আটক করেছে পুলিশ। এ বিষয়ে রোববার বিকেলে নওয়াপাড়া প্রেসক্লাবে…