Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৩১, ২০২৫

কমিটি গঠনে ত্যাগিদের বাদ দেয়ার অভিযোগে মানববন্ধন

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৩১, ২০২৫
Facebook Twitter WhatsApp
কমিটি গঠনে ত্যাগিদের বাদ দেয়ার অভিযোগে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

কৃষ্ণনগর সাংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে ত্যাগি, নির্যাতিত, নাশকতা মামলার আসামি ও কারাবরণকারী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও হাইব্রিডদের অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন নেতাকর্মীরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার সকালে ইউনিয়ন বিএনপি অফিস সংলগ্ন স্থানে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জেলা নেতৃবৃন্দ বলেছিল যারা প্রার্থী হয়ে ভোট করে পরাজিত হবেন তাদের মধ্যে সভাপতি প্রার্থীকে সিনিয়র সহ সভাপতি করতে, সাধারণ সম্পাদক প্রার্থীকে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীকে ১ নং সহ সাংগঠনিক সম্পাদক রাখতে হবে। কিন্তু সাধারণ সম্পাদক প্রার্থী আজিবার রহমান কাগুচি পরাজিত হওয়ায় তাকে কোনো পদ দেয়া হয়নি। দীর্ঘদিন ধরে যারা নির্যাতন, জেল-জুলুম ও মামলা মোকদ্দমার মধ্যেও দলকে টিকিয়ে রেখেছেন তাদের বঞ্চিত করে অরাজনৈতিক ও ভিন্ন দলের লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী বাক্স গাইন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল বারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আনোরুল কবির হালু, ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি আকবার হোসেন, বর্তমান কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ গাইন, ৩নং ওয়ার্ড সভাপতি আজিবার রহমান কাগুচি, সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুনো, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, ৬নং ওয়ার্ড সভাপতি খোকন ঢালী, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল আলিম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুর রহমান, মিয়ারাজ হোসেন ও খাদেম ঢালীসহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী, নির্যাতিত ও আদর্শবান নেতাকর্মীদের নিয়ে নতুন করে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.