Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের পায়তারা ফ্যাসিবাদপন্থী শিক্ষকদের

banglarbhoreBy banglarbhoreNovember 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র সৃষ্টির অভিযোগ উঠেছে। রোববার (২ নভেম্বর) এ অভিযোগ করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

জানা যায়, গত ২৮ অক্টোবর শিক্ষকদের সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। নবগঠিত এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক হন লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গওসুল আলম (মিন্টু)।

তবে এ কমিটির বিরোধিতা করে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত একটি গোষ্ঠী রয়েছে বলে নতুন কমিটি অভিযোগ করছে। তাদের দাবি, ওই গোষ্ঠী সরকারি অনুদানে নির্মিত প্রাথমিক শিক্ষা ভবন দখল করে সমিতির বৈধ কার্যক্রম বাধাগ্রস্তের গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

নবগঠিত কমিটির সভাপতি মকলেছুর রহমান জানান, “প্রাথমিক শিক্ষাকে বিপর্যস্ত করতে কিছু শিক্ষক বারবার অপচেষ্টা করছেন। আমরা তা প্রতিহত করব।” সাধারণ সম্পাদক গওসুল আলম (মিন্টু) বলেন, “নতুন কমিটির বিরুদ্ধে মিথ্যাপ্রচার ও শিক্ষাকে কলুষিত করার যে কার্যক্রম চলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।”

এ সময় তারা অভিযোগ করে বলেন, গত ১ অক্টোবর প্রাথমিক শিক্ষক ভবন দখল করে অননুমোদিত বৈঠক করেন ফ্যাসিবাদপন্থি প্রায় দুই দশক শিক্ষক। তারা হলেন, উপজেলার স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাউল ইসলাম, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, পশ্চিম স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান হোসেন, সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ধুলিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ঝিনাইকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রিজাউল ইসলাম, মাধবপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ, বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুর রহমান, সুখপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাচ আলী ও সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা খাতুন। এদিকে প্রাথমিক শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সুধীজন ও শিক্ষক সমাজের অনেকে। তবে এ বিষয়ে স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাউল ইসলাম বলেন, আমাকে ডাকা হয়েছিল তাই সেখানে গিয়েছিলাম।

চৌগাছা ধ্বংস প্রাথমিক শিক্ষা ফ্যাসিবাদ শিক্ষক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026

চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ

August 24, 2026

মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.