বাংলার ভোর প্রতিবেদক এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে যশোরে ‘দ্বন্দ্ব সংবেদনশীলতা ও দ্বন্দ্ব রূপান্তর রিফ্রেশার’ বিষয়ক চার দিনব্যাপি (১৪-১৭ সেপ্টেম্বর) এক কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে যশোর সদরের রামনগরে আরআরএফ টার্কে এই কর্মশালার উদ্বোধন করা হয়। এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচি পরিচালক কাউসার আলম মুন্সী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব যশোর জেলা শাখার সভাপতি ও সুসমাজ ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক এনএনএম মুজিবুদ্দৌলা সরদার কনক। স্বাগত বক্তব্য রাখেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি ও আফনান-এর পরিচালক শাহজাহান নান্নু। শুভেচ্ছা বক্তব্য প্রদান…
Author: banglarbhore
বাংলার খেলা প্রতিবেদক জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে যশোর জেলা। রোববার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ২-০ গোলে নড়াইলকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। ২১ সেপ্টেম্বর প্রতিক্ষের মাঠে হার এড়াতে পারলেই পরের রাউন্ডে যাবে আনোয়ার পারভেজের শিষ্যরা। দলের জয়ে এদিন গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে গোলরক্ষক হৃদয় হোসেন বাবু। ৩-৪টি দুর্দান্ত সেভ করেছে যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে গড়ে উঠা বাবু। বেনাপোলের ছেলে বাবুর হাতে উঠেছে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার। এদিন দর্শকরা তাদের সিটে ঠিকমতো বসার আগে যশোরকে আনন্দের উপলক্ষ এনে দেন রাকিব। ম্যাচের বয়স তিন মিনিটেরই আগে বাম প্রান্ত দিয়ে অনেকটাই একক প্রচেষ্টায় গোল করেন। পাঁচ…
♦ নিরাপত্তায় মানতে হবে একগুচ্ছ নির্দেশনা ♦ নির্বাচনের আগে পূজা হওয়ায় বাড়তি নিরাপত্তা বাংলার ভোর প্রতিবেদক এ বছর যশোরে ৭০৫ টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এবারের দুর্গাপূজা হওয়ায় বাড়তি নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে একাধিক প্রস্তুতি সভা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। পূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। এতে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতীমা বিসর্জন দিতে বলা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনা করে রাত ১০টা পর্যন্ত প্রতীমা বিসর্জনের সময় বর্ধিত করার আহ্বান জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। জানা যায়, এ বছর যশোর জেলায় ৭০৫টি মন্দির ও মণ্ডপে…
শরণখোলা সংবাদদাতা সুন্দরবনে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর পর্যটক মাহিদ আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রে ডিমের চরের নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কচিখালী ডিমের চরে নদীতে নেমে মা-বাবার সাথে সাঁতার কাটার সময় স্রোতে ভেসে যায় আব্দুল্লাহ। পরে কোস্ট গার্ডের ডুবুরি দল ও বন বিভাগের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। পরিবার সূত্র জানায়, মৃত মাহিদ আব্দুল্লাহ ঢাকার মিরপুর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহামুদ আসাদের ছেলে। তারা মুহাম্মদপুর শেখেরটেকের বাসিন্দা। ডা. সুলতান মাহামুদ তার স্ত্রী ও চার…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহার দাবিতে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিতিদের দাবি, উপজেলার উন্নয়নে নির্বাহী কর্মকর্তা হিসেবে রনী খাতুন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা সকলের অন্তর জয় করেছে। এ কারণে তার বদলি আদাশে প্রত্যাহার করে এখানেই রাখার আহবান জানান সংশ্লিষ্টদের প্রতি। মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, ঈশ্বরীপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাকেদুর রহমান সাদেম, আটুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু,…
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-ড্রাগ সোসাইটির সমন্বয়ে মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ডিরেক্টর স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্সের আয়োজনে ও আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রফিউল হাসানের সভাপতিত্বে ও আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মাজিদ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, চৌগাছা থেকে ফিরে যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ানের মেলা ঘিরে উৎসবের জনপদে পরিণত হয়েছে কপোতাক্ষ নদের তীরের গ্রাম হাজরাখানা। ১০দিন ব্যাপি গ্রামীণ মেলায় প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভক্ত-দর্শনার্থীর ঢল নামছে। প্রতিবছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার পীর বলুহ দেওয়ান (র.) মাজারে ওরস ও গ্রামীণ মেলার আয়োজন হয়। এ বছরও ৯ সেপ্টেম্বর ১০ দিনব্যাপি মেলা শুরু হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষ উৎসব আনন্দে মেতে ওঠে। ভক্তদের বিশ্বাস, পীর বলুহ দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্যজালে ঘেরা। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ধোপাদী গ্রামের ছুটি বিশ্বাসের…
নিজস্ব প্রতিবেদক যশোর ৩ এক্স ৩ বাস্কেটবল টুর্নামেন্টের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিপন অটোস স্পোর্টস একাডেমি। শনিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল মাঠে রানার্সআপ হয়েছে জাস্ট ওমেন। ফাইনালে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৫ পয়েন্ট। রিপন অটোস স্পোর্টস একাডেমির ৮ পয়েন্টের বিপরীতে ৩ পয়েন্ট অর্জন করে জাস্ট ওমেন। একই মাঠে অনূর্ধ্ব-১৬ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে কেজিএস থান্ডার্সটম। রানার্সআপ চয়নিকা ক্রীড়া চক্র। এই দুই দলের সাথে ব্রেইভ ওয়ারিয়ার্সের পয়েন্ট সমান হওয়ায় গড় স্কোরে এগিয়ে থাকায় কেজিএস থাণ্ডার্সটম চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব-১৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রিম গ্রেডিয়েন্টস। তারা ২১-১২ স্কোরে চয়নিকা ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবার্জন করে। সকল বয়সী পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর নগর বিএনপির উদোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শতদল স্কুল প্রাঙ্গনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর শাখার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মেডিকেল ক্যাম্পে নিবন্ধিত ৮৪০ জন রোগীর পাশাপাশি অন্তত আরো ২৪ জন অনিবন্ধিত রোগীকেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ২২ জন চিকিৎসক সেবা পরামর্শ প্রদান করেন। ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ বলেন, আজ ১৪টি বিষয়ে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২৬ জন রোগীকে নির্বাচন করা হয়েছে যাদেরকে…
শরণখোলা সংবাদদাতা পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক। তার খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহিত আব্দুল্লাহর বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ ‘এমভি দি এক্সপ্লোরার’ শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সিবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময়…