বাংলার ভোর প্রতিবেদক যশোরে ১৭ মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও আসামি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করে। সন্ধ্যার পর তাকে কোতোয়ালি থানায় আনা হয়। ওসি আবুল হাসনাত জানান, দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন সন্ত্রাসী ইমলাক। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি ফুলতলা বাজারে অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক “বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রসহ সকল জেলা শাখায় একই সময়ে এই কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে এক কলেজ শিক্ষক নিজের বিচার দাবি করে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এই সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে সম্মিলনী ডিগ্রি কলেজের ফটকে ব্যানার ঝুলিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন। খবর পেয়ে আধাঘন্টা পর কলেজের অধ্যক্ষ ওই শিক্ষকের কর্মসূচি ভাঙ্গিয়ে তাকে অফিস কক্ষে নিয়ে যান। কলেজ শিক্ষকের নাম হাফিজুর রহমান। তিনি কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। শিক্ষকের অভিযোগ, তার-ই দুই সহকর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস টিটো ও ভূগোল বিভাগের আব্দুস সালাম কলেজের ফেসবুক ম্যাসেন্জার গ্রুপে তাকে নিয়ে নানা আপত্তিকর কথা লিখেছেন। যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরের প্রেমবাগ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্প ২ইবি’র ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে উপজেলার বনগ্রামে রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জহিরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার বাড়ির খড়ের পালা থেকে বড় ককটেল-১৪টি, ছোট ককটেল ছয়টি, বড় রামদা ছয়টি, চাকু পাঁচটি, দশটি লাঠি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সংযুক্ত করা হয়েছে চারটি সিসিইউ মনিটর এবং ডিফিব্রিলেটর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল সকালে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবিব। এর ফলে এখন থেকে হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য (ভাইটাল সাইন) নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া জীবন-হুমকির সম্মুখীন রোগীর (কার্ডিয়াক অ্যারেস্ট) হৃদপিণ্ডে নির্দিষ্ট মাত্রায় বৈদ্যুতিক শক দিয়ে হৃদস্পন্দনকে স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হবে জানিয়েছেন চিকিৎসকরা। জানা যায়, ২০০৫ সালে যশোর জেনারেল হাসপাতালে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ…
বাংলার ভোর প্রতিবেদক বিসিবির সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অডহক কমিটির সদস্য করায় ক্ষোভে ফেটে পড়েছেন ক্রীড়া সংগঠকরা। প্রতিবাদে যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা। পরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাজী ইনামকে বাদ দেয়ার দাবিতে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। কর্মসূচি থেকে নেতৃবৃন্দ আগামীকাল বুধবার যশোর স্টেডিয়ামে অবস্থান কর্মসূচি ঘোষণা দেন। একই সাথে হুশিয়ারি দেন অনতিবিলম্বে কাজী ইনাম আহমেদকে অপসারণ না করলে যশোরের ক্রীড়াঙ্গনের কার্যক্রম বন্ধ করে দেয়ার। নেতৃবৃন্দ জানান, ছাত্র-জনতার অভুত্থানে…
বাংলার ভোর প্রতিবেদক অনলাইনে প্রতারণা করে প্রায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তিন প্রতারককে আটক করেছে যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পারঝনঝনিয়া গ্রামের আলাউদ্দিন শেখ, ঢাকা সাভারের ঘাসমহল গ্রামের জাহিদুল ইসলাম এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের এনামুল হক। রোববার রাতে ঢাকার বাড্ডা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাদের যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এ ঘটনায় শনিবার দিবাগত রাতে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার জাহাঙ্গীর আলম। মামলায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। জাহাঙ্গীর…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মুসলিম একাডেমি স্কুলের পাশে এক নার্সারির সামনে ছুরিকাঘাতে আহত হয়েছে নবম শ্রেণির দুই শিক্ষার্থী। পূর্ব শত্রুতার জেরে সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই ছাত্র হলেন, সাজিদ (১৫) এবং বাইজিদ শিকদার (১৫)। সাজিদের বাড়ি ফরিদপুর জেলার টেকেরহাট এলাকায় হলেও বর্তমানে তিনি যশোরের ঘোপ নোয়াপাড়া এলাকার শরিফুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। অপরদিকে, বাইজিদের বাড়ি যশোর শহরের ঘোপ, রাজুর বাড়ির সামনে এলাকায়। উভয়েই মুসলিম একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাদের বন্ধু আকাশকে যশোর জেলা স্কুলের ছাত্র ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সাজিদ ও বাইজিদ বাধা দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য…
বাংলার ভোর প্রতিবেদক খুলনা বিভাগের পাঁচ জেলার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও নড়াইলের ৪৬ জন সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবারও মাথা চড়া দিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে। মিছিল করছে, বিক্ষোভ করছে। ফ্যাসিবাদরা মাথা নাড়া দিচ্ছে আমাদের বিভেদের কারণে। সাংবাদিকদের ভিতর পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি করছি। একে অপরকে জামায়াত বিএনপি বলে ঘায়েল করছি। এই আত্মঘাতি প্রবণতা থেকে বের না হতে পারলে চরম আমাদের মূল্য দিতে হবে। এই মূল্য বিগত ১৫ বছরের চেয়েও কঠিন হবে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঋণ পরিশোধের পরও জামানত হিসেবে জমা রাখা চেক ফেরত না দেওয়ায় এবং চেক জালিয়াতির বিরুদ্ধে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) নামে একটি এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী। যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা খাদিজা বেগম সোমবার প্রেসক্লাবে যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি জানান, এনজিও’র কর্মকর্তাদের হয়রানি থেকে বাঁচতে এবং তার জীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ইতিমধ্যে আদালতে দুটি মামলা দায়ের করেছেন। লিখিত বক্তব্যে খাদিজা বেগম বলেন, তার মেয়ে ও জামাইকে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজন হলে তিনি ২০২২ সালের জুন মাসে এনজিএফ এর বাগআঁচড়া শাখা থেকে ২ লাখ টাকা ঋণ নেন।…