Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন
  • মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
  • যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোরে জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১২, ২০২৫

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কোনো ছাড় নয় : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কোনো ছাড় নয় : জেলা প্রশাসক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাজার নিয়ন্ত্রণে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও কেন দাম বাড়ছে, সেটি পরিস্কার হতে হবে। কেউ যদি সরকারের ভাবমূর্তি নষ্ট বা অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বাজারে কারসাজি করে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

ডিসি আরও বলেন, প্রতিটি পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের পাইকারি পর্যায়ের চালানের কপি দোকানে রাখতে হবে। কেউ চালান দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। খুব শিগগিরই বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন টিপু বলেন, বাজারদর স্থিতিশীল রাখতে চেম্বারের বাজার মনিটরিং কমিটি কাজ করছে। কোনো ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সমরেশ বিশ্বাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ বড়বাজারের মুদি ও সবজি ব্যবসায়ীরা।

জেলা প্রশাসক নিত্যপ্রয়োজন পণ্যে মূল্যবৃদ্ধি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন

মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.