Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১২, ২০২৫

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুব ধর্মঘট

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুব ধর্মঘট
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকট, সমস্যা ও সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্যতার দাবিতে ব্যতিক্রমধর্মী যুব ধর্মঘট পালিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এই যুব ধর্মঘটের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম এবং সহায়তা প্রদান করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় মানুষের জীবিকা, নিরাপদ আবাসন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান।

আয়োজকরা বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবিকার সংকটে ভুগছে। অথচ এই মানুষদের জন্য যথাযথ রাষ্ট্রীয় পরিকল্পনা ও ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ধর্মঘটের মাধ্যমে উপকূলের তরুণরা জলবায়ু ন্যায়বিচারের বার্তা দেশব্যাপি ছড়িয়ে দিতে চায়।

এ সময় এসএসটির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, যুব সংগঠক সম ওসমান গনী, এসএসটির সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, কোষাধ্যক্ষ জাহিদ হোসেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন এসএসটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য পল্লবী মন্ডল, মিনাজুল ইসলাম রিয়াজ, বৈশাখী মন্ডল, রুপা মন্ডল, বিথীকা মন্ডল প্রমুখ।

জলবায়ু ধর্মঘট শ্যামনগর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.