Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
  • স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
  • বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
  • সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
  • বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
  • মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
  • বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস উদ্দিন আটক

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
ফাইল ফটো
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে যশোর সদর উপজেলা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম তিতাস উদ্দিন। সে কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিতাস উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস তার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন।

এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি মঞ্জুরুল হক ভূঁঞা জানান।

উল্লেখ্য, আটককৃত তিতাস উদ্দিনের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি মামলাও আদালতে বিচারাধীন ছিল। এই আটকের ঘটনা চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে যশোরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আটক তিতাস উদ্দিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা

August 1, 2026

স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি

July 31, 2026

বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.