Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
  • কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বোর্ডে এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জনের ফল পরিবর্তন

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সেই সাথে ৫৪ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। রোববার শিক্ষাবোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। জানা যায় যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন ও  ফেল করা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। সেই সাথে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। নতুন পাসকৃত ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৪ জন, বি গ্রেড পেয়েছে ২৪ জন, সি গ্রেড পেয়েছে ৪ জন ও ডি গ্রেড পেয়েছে ২১ জন। এছাড়াও ফলাফল পরিবর্তনকৃতদের মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ মাইনাস পেয়েছে এ গ্রেড পেয়েছে ৪৬ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২২ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, সি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২ জন, সি গ্রেড থেকে বি গ্রেড থেকে পেয়েছে ১১ জন, ডি থেকে বি গ্রেড পেয়েছে ১ জন ও ডি থেকে সি গ্রেড পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, খাতা পুনঃনিরীক্ষণে যশোর শিক্ষাবোর্ডে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলো। তার মধ্যে মাত্র ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে। নম্বর গণনায় যেসব শিক্ষার্থীদের ভুল হয়েছিল, তাদের সঠিক করে দেয়া হয়েছে।’

এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণ ফল পরিবর্তন যশোর বোর্ড
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.