Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
  • কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
  • বাঘারপাড়াকে হারিয়ে জগমোহনপুরের শুভ সূচনা
  • শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বরিশাল-খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শরণখোলা প্রতিনিধি
সরকারি অনুমতি ছাড়াই বিআরটিসি বাস ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতারা। মানববন্ধন থেকে তারা কর্মসূচি ঘোষণা করেন।

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি আদায়ে সমঝোতা হয়নি। তিন দফা দাবি না মানায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের সাত জেলার ১০টি মালিক সমিতি আগামী ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগজুড়ে ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে।

তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের মালিক-শ্রমিকরা বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারি অনুমোদন ছাড়াই নিলামকৃত পুরনো বিআরটিসি গাড়িগুলো মেরামত করে ‘বিআরটিসি’ নাম ব্যবহার করে রাস্তায় নামানো হচ্ছে, যা আইনের পরিপন্থী। ডিপো ম্যানেজারদের সঙ্গে প্রভাবশালীদের যোগসাজশে এসব গাড়ি অভ্যন্তরীণ রুটে চলাচল করে মালিক-শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন ও অন্যান্য থ্রি-হুইলার অনুমতি ছাড়াই বেপরোয়াগতিতে যাত্রী পরিবহন করায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীমসহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ।

অনির্দিষ্টকাল খুলনা পরিবহন ধর্মঘট বরিশাল বিভাগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026

    পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি

    September 5, 2026

    স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.