Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ১

banglarbhoreBy banglarbhoreNovember 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক এমপি পুত্র রাজীব রায় এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ মোট ২১ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় আরও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার তরফ মাহমুদপুর গ্রামের সেলিম খান বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে বাঘারপাড়া থানায় মামলাটি (মামলা নং-১৫) দায়ের করেন।

বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আসামিরা যশোর-নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর “বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে” মশাল মিছিল করে এবং জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা চলন্ত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন।

মামলায় অভিযুক্ত অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, সাজ্জাদ হোসেন, আফজাল হোসেন সঞ্জিব এবং সাদ্দাম হোসেন টুলু, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান।

এছাড়াও আদিল হোসেন, সেলিম রেজা, কমল হোসেন, নাহিদ হাসান, রানা, টিপু সুলতান, পল্লব চক্রবর্তী, আমিনুর রহমান, ভুট্ট গাজী, ইনামুল মোল্যা এবং মনির।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে ২১ জনের নামে থানায় মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, এই মামলার আসামি ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাঘারপাড়া মামলা সন্ত্রাস বিরোধী আইন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

    October 9, 2026

    একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

    October 9, 2026

    সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.