Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাপাউবো যশোরের সেই মহাসিন আলীকে পাবনায় বদলি : তদন্ত কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্মচারী পরিদপ্তর থকে পাঠানো এক অফিস আদেশে বাপাউবো যশোরের উর্ধতন হিসাব সহকারী মো. মহাসিন আলীকে বাপাউবো পাবনা অফিসে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক চিঠির মাধ্যমে যশোর অফিসকে অবহিত করেন বাপাউবো’র উপ-পরিচালক গোলাম ফারুক। শুধু বদলি নয় তার বিরুদ্ধে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দপ্তরাদেশে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে বাপাউবো ঢাকা অফিসের উপ পরিচালক মু: নুরুল আমীনকে। একই কমিটির সদস্য সচিব করা হয়েছে বাপাউবো’র সিনিয়র সহকারী পরিচালক সাদেকুর রহমানকে।

এর আগে দৈনিক বাংলার ভোর পত্রিকায় যশোর পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন হিসাব সহকারী ‘দুর্নীতির বরপুত্র মহাসিন আলী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মহাসিনের রামরাজত্বের বিষয় নজরে আসে সংবাদকর্মীসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষের। জেলা পর্যায়ে দুদকের গণশুনানিতে মহাসিন আলীকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। একই অফিসে ১৭ বছর চাকরি করার সুবাদে তার অনিয়ম ও দুর্নীতির শেকড় অনেক গভীরে চলে গেছে বলে গণশুনানিতে কঠোর সমালোচনা করেন দুদকের উর্ধতন কর্মকর্তারা।

মহাসিন আলীর বিরুদ্ধে অনিয়মের শেষ নেই। দীর্ঘ ১৭ বছর একই স্টেশনে চাকরি করার সুবাদে তিনি কালো টাকার পাহাড় পড়ে তুলছেন। এছাড়া নামে বেনামে ঠিকাদারি প্রতিষ্ঠান চালানোসহ অন্য কর্মচারিদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বেনামে লিখিত অভিযোগ পাঠানা ও খারাপ ব্যবহারের গুরুত্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আউটসোর্সিংয়ের কর্মচারী নিয়োগের সাথে জড়িত ছিলো। কর্মচারীদের নিয়োগ ও চাকরিচ্যুত করার পর আলোচনায় আসে মহাসিন আলী। চাকরিচ্যুত ভুক্তভোগি পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে জেলা প্রশাসকসহ দুদকে লিখিত অভিযোগ করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার করে এক টানা ১৭ বছর যশোরে চাকরি করেছেন তিনি।

তার এই বদলির আদেশ ও তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন বাপাউবো অফিসের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার বানার্জী।

তদন্ত কমিটি পাবনা ফেসিস্ট বদলি বাপাউবো মহাসিন আলী যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

    October 9, 2026

    সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026

    ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.