কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে ৪ ঘন্টা অবরুদ্ধ রেখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদ্রাসার কম্পিউটার ল্যাবটি ভাড়া দেয়া হয়। এ সময় ল্যাবে ভাড়া নেয়া প্রশিক্ষণার্থীরা নাচ-গান করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি মাদ্রাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরপর রোববার সকালে মাদ্রাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। পরে অধ্যক্ষের নিজ অফিস কক্ষে ভিতর থেকে দরজা আটকিয়ে ৪…
Author: banglarbhore
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বিতর্কিতদের দিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করায় বিক্ষুব্ধ শতশত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সমাবেশ থেকে হামলা, মামলায় ক্ষতিগ্রস্থ ত্যাগি ও নেতা কর্মীদের অবমূল্যায়ন করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা। জানা গেছে, উপজেলাধীন ৭নং তারালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার দিন রাতেই উপজেলাব্যাপি ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলীয় নেতা কর্মী ও মাঠ পর্যায়ের সর্বাধিক কর্মীদের দাবি তারালী ইউনিয়ন বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর ডানহাত, আওয়ামী লীগের দোসর এনামুল হক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা সড়ক পরিবহণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার আইডিবিএস প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পবিত্র কাপুড়িয়াকে সভাপতি এবং আনিসুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতি পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে সভায় একইসঙ্গে সমিতির পুরাতন সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের নাম যশোর জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি পরিবর্তন করে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি রাখা হয়। নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু , সহ-সভাপতি যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী, আইডিবিএস সভাপতি দাউদ হোসেন খান ও সীমান্ত…
বাংলার ভোর প্রতিবেদক শনিবার সকাল আটটায় যশোর জেলা ফতোয়া বোর্ডের অস্থায়ী কার্যালয় শহরের পন্ডিতপুকুর পাড়স্থ বায়তুল মোকাররম জামে মসজিদ কার্যালয়ে জেলা ফতোয়া বোর্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ফতোয়া বোর্ডের উপদেষ্টা মাওলানা আনোয়ারুল করিম যশোরী। সম্মেলন শেষে যশোর জেলা ফতোয়া বোর্ডের তিন বছর মেয়াদী জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত সদস্যগণের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন মুফতি মুজিবুর রহমান, সেক্রেটারি মুফতি আব্দুর রহমান এযাযী। মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী কমিটির সদস্যদের মতামতের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইঞ্জিনিয়ার বায়েজিদ হত্যা মামলায় নগর বিনপির সভাপতি মুল্লুক চাঁদসহ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় সঞ্জয় চৌধুরীসহ ৪ জনের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আল মামুন। অভিযুক্ত আসামিরা হলেন, নগর বিএনপির সভাপতি ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁন, শহরের গাড়িখানা রোডের পাওয়ার হাউজ মোড়ের শাহ আলম, শাহ আব্দুল করিম রোডের আলী মন্টু, লোন অফিস পাড়ার জসিম উদ্দিন, মণিরামপুরের আগরহাটি গ্রামের শহিদুল ইসলাম ও লউড়ি গ্রামের মোস্তাফিজুর রহমান খোকা। মামলার অভিযোগে জানা গেছে, নিহত বায়েজিদ খুলনার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবী ওই সংগঠনটির নেতাকর্মীদের মারধর করারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংগঠনের তিনজন আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। মারধর ও হামলার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বাঘারপাড়া সমাজ কল্যাণ ক্লাব নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে কেককাটা ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের আয়োজন রাখা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অনুষ্ঠান শুরুর…
বাংলার ভোর প্রতিবেদক উৎসবমুখর পরিবেশে যশোর ফল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মণিহার মোড়ে ফল ব্যবসায়ী সমিতির অফিসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম সাইফুল ইসলাম লিটন (আম)। তিনি ৩৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিরুল করিম নান্নু (আনারস) পেয়েছেন ২২৯ ভোট। সহ সভাপতি পদে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবু (হরিণ) ও ২৯৪ ভোট পেয়ে ফজলুল হক(বাঘ)। নিকটতম প্রার্থী মিজানুর রহমান মিজান (টেলিভিশন) পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল আলম রবু (ছাতা)। নিকটতম প্রার্থী…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পরিবহন শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের মনিহার মোড়ে অবস্থিত বিজয় স্তম্ব চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, শ্রমিক ইউনিয়ন ২২৭ সভাপতি সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। প্রধান বক্ত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন। যশোর শ্রমিক দল পরিবহন শাখার সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর শ্রমিক দল পরিবহন শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম ও সহ…
বাংলার ভোর প্রতিবেদক নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ আয়োজনের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বর্ণিল পথ আল্পনা, কেক কাটা, পিঠা উৎসব, পোস্টার প্রেজেন্টেশন, বেলুন উড়ানো। সকাল ৯ টায় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু করেন। সকাল সাড়ে দশটায় প্রধান ফটক থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে যবিপ্রবি উপাচার্যসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন বিভাগের পোস্টার প্রেজেন্টেশন, পিঠা উৎসবের স্টল ও পথ আল্পনাসমূহ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগ, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, অ্যালামনাই এ্যাসোসিয়েশন, বিল্পব-২৪, উদ্যোক্তা স্টলগুলোতে নানা…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-৩ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের বলেছেন বিগত দিনে যারা মানুষের ন্যায্য অধিকারকে হরণ করেছে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে জনগণ তাদেরকে আর দেখতে চায় না। দেশের সাধারণ মানুষ তাদের বয়কট করে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তাদের প্রত্যাশা জানিয়ে দিয়েছেন। শনিবার আল নাদহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার আব্দুস সোবহান, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সাথে যোগাযোগ…