Author: banglarbhore

হাসান আদিত্য ‘আমার বড় মেয়ে শাম্মী খুব মেধাবী ছিল। ওর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার। কিন্তু সব স্বপ্নই ভেঙ্গে চুরমার হয়ে গেছে। সবসময় উচ্ছ্বাস-আনন্দে মেতে থাকা মেয়েটা কেন এমন করলো ? কান্নাজড়িত কন্ঠে এভাবে কথাগুলো বলছিলেন জাহিদুর রহমান। রোববার রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাম্মীর বাড়ি যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনেরা। মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শাম্মীর বাবা জাহিদুর রহমান যশোরের কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা। তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেছেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্ররায় সব সময় জাতি গঠনে ভূমিকা রেখেছে। ৫২ থেকে ২৪ এর জুলাই পর্যন্ত সকল সংগ্রামে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। জুলাই বিপ্লবের জন্যেই আজ আমি এইখানে আসতে পেরেছি। সভা থেকে আগামীতেও বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সেবামূলক সকল কার্যক্রমে পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। রোববার বিকেলে যশোর টাউন হল ময়দানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর কমিটি আয়োজিত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও প্রেসক্লাব যশোরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২০২৪ সালে খুলনা বিভাগের ১০ জেলায় মানব পাচারের ২৩৮টি মামলা হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত মোট ৮১১টি মানব পাচার মামলা চলমান রয়েছে। আর এবছর মামলা নিষ্পত্তি হয়েছে ৯২টি, যার ৫টি মামলায় ৯ জন আসামির সাজা হয়েছে। মানব পাচার পরিস্থিতির মামলার শম্ভুক গতির এমন চিত্র উঠে এসেছে রোববার যশোরে ‘মানব পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজনে যশোর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় রেফারেল কাঠামো বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপনায় ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী বলেন, মানব পাচারের শিকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে “এটিএফ সাব-প্রজেক্ট প্রোপোজাল রাইটিং” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। রোববার বেলা ১২ টায় কেন্দ্রীয় গ্যালারিতে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় অনন্য অবস্থানে রয়েছে। এই অবস্থান ধরে রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। এই প্রজেক্টে আমাদের সর্বোচ্চ অবস্থানে থাকতে হবে। আমি চাই সকলে এই প্রজেক্টে অংশগ্রহণ করুক। যবিপ্রবি দেশের সকল বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেবে এই আশা রাখছি। আমাদের গবেষণার মাধ্যমে আমরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক কমিটি যশোরের উদ্যোগে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর শাহীন ইকবালের নেতৃত্বে অর্ধশতাধিক সদস্য এতে অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল। বিদ্যুতের উৎপাদন বাড়লেও, জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৪.৬৫ শতাংশ। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রণীত হওয়ায় নীতি পরিকল্পনা প্রণয়নে অসঙ্গতি ও অস্পষ্টতা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। সরকারের পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে ফতেপুরে ভোটকেন্দ্রে বোমাহামলা ও ভাঙচুরের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এরআগে এ মামলায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আবেদন জানান। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামিদের উপস্থিতিতে এ আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, শহিদুল ইসলাম মিলন ও রাজু আহম্মেদ দুজনেই যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। রোববার তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার ফতেপুরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘হানি ট্রাপ’ বা ‘নারী দিয়ে ব্লাকমেইল’ চক্রের আরও ছয় সদস্যকে আটক করেছে যশোরের গোয়েন্দ পুলিশ (ডিবি)। তারা নারীদের দিয়ে কৌশলে পুরুষদের ডেকে এনে মুক্তিপণ দাবি করে। শনিবার রাতে শহরের খালধার রোড এলাকার একটি ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। একই সাথে ভিকটিমকেও উদ্ধার করে ডিবি পুলিশ। এছাড়া এ কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করেছে ডিবি পুলিশ। আটকরা হলেন, উপশহর বি ব্লক এলাকার আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, শংকরপুর টার্মিনার এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার…

Read More

কালিগঞ্জ সাংবাদদাতা কালিগঞ্জ কৃষ্ণনগরে যুবদলের কতিপয় সদস্যের হাতে দলীয় সিনিয়র নেতাদের উপর হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যার সময় কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ আলোচনা করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি একাংশ আহবায়ক আব্দুল আজিজ গাইন, ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কৃষ্ণনগর যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি অন্যতম সদস্য ও ইউপি সদস্য জবেদ আলী, আব্দুর রাজ্জাক মোড়ল, নুর হক, আব্দুস সামাদ ঢালী, আজিবার রহমান কাগুচী, খোকন ঢালী, আফজাল হোসেন ঢালী, আমিনুর রহমান, খাদেম ঢালী। এছাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গত ২০ জানুয়ারি রাত ৮ টার…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে ৪ ঘন্টা অবরুদ্ধ রেখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদ্রাসার কম্পিউটার ল্যাবটি ভাড়া দেয়া হয়। এ সময় ল্যাবে ভাড়া নেয়া প্রশিক্ষণার্থীরা নাচ-গান করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি মাদ্রাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরপর রোববার সকালে মাদ্রাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। পরে অধ্যক্ষের নিজ অফিস কক্ষে ভিতর থেকে দরজা আটকিয়ে ৪…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বিতর্কিতদের দিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করায় বিক্ষুব্ধ শতশত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সমাবেশ থেকে হামলা, মামলায় ক্ষতিগ্রস্থ ত্যাগি ও নেতা কর্মীদের অবমূল্যায়ন করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা। জানা গেছে, উপজেলাধীন ৭নং তারালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার দিন রাতেই উপজেলাব্যাপি ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলীয় নেতা কর্মী ও মাঠ পর্যায়ের সর্বাধিক কর্মীদের দাবি তারালী ইউনিয়ন বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর ডানহাত, আওয়ামী লীগের দোসর এনামুল হক…

Read More