Author: banglarbhore

জয়তা সোসাইটি যশোরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়তী সোসাইটি পরিচালিত সৌরভ মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী বিলকিস বেগমের সভাপতিত্বে ৫ নং উপশহর ইউনিয়নের কিসমত নওয়াপাড়ায় সংগঠনের আয়োজনে এবং পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চোখের ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানোর এবং অন্যদেরকে চশমার ব্যবস্থা করা হয়। ক্যাম্পে ২৫ জনের চোখে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া ৫ জনকে চশমা প্রদান এবং ৮৩ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়। ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা। উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতির এমআইএস কর্মকর্তা শাহিন হোসেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার অযৌক্তিক কর বৃদ্ধির প্রতিবাদসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে পৌর নাগরিক কমিটি। সমাবেশ থেকে দাবি আদায়ে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন নেতৃবৃন্দ। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়। যশোর পৌরসভার অযৌক্তিক কর বৃদ্ধির প্রতিবাদসহ ছয় দফা দাবিতে পৌর নাগরিক কমিটির আহ্বানে পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর টাউন হল ময়দানে সমবেত হন। এরপর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলসহ যশোর পৌরসভা প্রাঙ্গনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নসিব তালুকদার (৫০) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। এলাকাবাসী জানায়, নিহত নসিব তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ ছিল। এর মধ্যে বিভিন্ন মৎস্যঘের থেকে মাছ চুরিরও একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার ভোর রাতে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরি করার সময় স্থানীয় মাছ শিকারিরা তাকে ধাওয়া দিলে সে পালিয়ে…

Read More

বাংলার ভোর  প্রতিবেদক যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় অবস্থিত নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নামেজ সরদারের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মুন্সী নাজমুল হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি মরহুম নামেজ সরদার এবং তার পরিবারের বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সরদার, বজলুর রহমান সরদার, লিয়াকত হোসেন সরদার, নেয়ামত হোসেন সরদার, স্বপন হোসেন সরদার, ইসমাইল হোসেন আশিক এবং জিয়া উদ্দিন সুমন। এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সিকদার, সহকারী প্রধান শিক্ষক সুজায়েদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক মাংস ব্যবসায়ীর গরু জবাইস্থলে বাছুর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে শহরতলির ধর্মতলায় মা-বাবার দোয়া মিট হাউজে এই বাছুর পাওয়া যায়। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে টাস্কফোর্স টিম সেখানে অভিযান চালায়। তবে, ওইসময় পালিয়ে যান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানে উপস্থিত লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় গরুর বাচ্চা পড়ে আছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালান। কিন্তু তাদের পৌঁছানোর আগেই ওই গরুর বাচ্চাটি সরিয়ে ফেলা হয়। প্রতিষ্ঠান মালিককে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের অভিযান স্থগিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত চালক। একই সাথে, তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। যশোর জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার দুপুরে শহরের ঈদগা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। যানজটের কারণে সম্প্রতি যশোর পৌরসভা লাইসেন্স বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর প্রতিবাদে সকাল সাড়ে ১১টা থেকে শহরের ঈদগাহ মোড়ে জড়ো হন চালকরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সভা শেষে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সুপারিশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দলটির জেলা শাখা মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী তিন মাসের জন্য জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। এতে আজিজুর রহমানকে আহবায়ক ও মুফতি ফিরোজ শাহকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে যশোর জেলার সকল উপজেলা কাউন্সিল সম্পন্ন করে জেলা কাউন্সিলের মধ্য…

Read More

♦ কোন ধরনের লাইসেন্স নবায়ন নেই ♦ মালিকানা জবর দখলের অভিযোগ বাংলার ভোর প্রতিবেদক যশোর ডায়াগনস্টিক সেন্টারের বেহালদশা। স্যাঁতসেতে আর নোংরা পরিবেশ, অদক্ষ জনবল আর লাইসেন্স বিহীন এই ডায়াগনস্টিক সেন্টারটি বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা করে গেলেও তা দেখার যেন কেউ নেই। প্রতিষ্ঠানটি মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে রীতিমতো প্রতারণায় নেমেছে। প্যাথলজিক্যাল টেস্ট, এক্স-রে, ইসিজি, ইকো, আল্ট্রাসনোগ্রাফি, সিবিসি, আরবিএস, সিরাম ক্রিয়েটিনাইন, এমআরআই, সিটি স্ক্যান থেকে শুরু করে সব ধরনের মেডিকেল টেস্ট করছে। কিন্তু এসবই হচ্ছে কাগজে কলমে। যার গ্রহণযোগ্যতার মান জিরো। প্রতিনিয়িত মানুষ এই প্রতিষ্ঠানের মাধ্যমে নানারকম প্যাথলজিক্যাল টেস্টের নামে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। যশোর ২৫০ বেড জেনারেল হাসপাতালের প্রধান ফটকের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার শহরের বকচর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। অপর আসামিরা হলেন, বকচর হুশতলা এলাকার মেসবাহ উদ্দিন আহম্মেদের ছেলে বাহাউদ্দিন আহেম্মদ ও পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার শেখ আব্দুল ওয়াজেদের ছেলে শেখ আশরাফুর রহমান। মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ বকচর মৌজার এসএ ২৩৭ ও আরএস ৬০২ দাগের ২ দশমিক ৪২ শতক জমি ক্রয় করেন অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজুর কাছ থেকে। জমির চৌহদ্দি অনুযায়ী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর শংকরপুরের সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে এই বিজ্ঞান উৎসব করা হয়। এই উৎসবে খুলনা বিভাগের আট জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। উৎসবে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (গ্রেড-১) মুনিরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মৃত্যুঞ্জয় বিশ্বাস, পুলিশ সুপার রওনক জাহান, যশোর সফটওয়্যার…

Read More