Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার জয়তী সোসাইটি পরিচালিত আশ্রমপাড়ার শুভেচ্ছা প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবককৃন্দ ও স্থানীয় নারীদের নিয়ে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচক ও প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার। তিনি তার বক্তব্যে শরীর সুস্থ রাখতে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন এবং নিজের বাড়ি ও বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সাধারণ পরিষদ সদস্য হাছিনা বেগম রিতা, শুভেচ্ছা মহিলা উন্নয়ন সংগঠনের অফিস প্রধান রহিমা খাতুন, কমিউনিটি সংগঠক শিরিনা আক্তার, পিংকি খাতুন, শিক্ষিকা রিপা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা সরবরাহ বাড়ায় শীতকালীন শাক-সবজির দাম বাজারে কমেছে বলে স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। আর বাজারে কমেছে ডিম-মুরগি ও মাছের দামও। মঙ্গলবার ঝিকরগাছার তরকারি, মাছ ও মাংসের বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। মাঘের মাঝামাঝি সময়ে এসে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঝিকরগাছা বাজারগুলোতে আরও বাড়ছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। দোকানিরাও এর পসরা সাজিয়ে বসেছেন। এতে হাতে গোনা কয়েকটি সবজির দাম স্থিতিশীল থাকলেও কমেছে বেশিরভাগের দাম। বাজারে মানভেদে প্রতি কেজি শিম ১০ টাকা, টমেটো ১০-১৫ টাকা, মুলা ৫ টাকা, ফুলকপি ছোট বড় প্রতি পিচ ৫-১০ টাকা, বাঁধাকপি ৩-৪ টাকা, বিট কপি কেজি ১০ টাকা, বেগুন ১৫-২০ টাকা, করলা ৩০ টাকা, বরবটি ২৫…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছায় জেলে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মার্কেট এ্যাক্টরদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ডিপো ও ঘের মালিক, আড়ৎদার এবং বাজার কমিটির সাথে অনুষ্ঠিত সভাটি মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। আইডিও সংস্থার বাস্তবায়নে এবং অক্সফার্মের অর্থায়নে এ সভায় আইডিও প্রকল্পের প্রোগ্রাম অফিসার আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার শেখ মিজানুর রহমান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, আইডিও’র মো. মনিরুজ্জামান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ ফজলুর রহমান, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সহ-সভাপতি রেজাউল মোড়ল,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা মাইক লাইট মালিক কল্যাণ সমিতির আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর শহরের বি কে রোড বস্তাপট্টিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আসাদুজ্জামান। যশোর জেলা মাইক লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্তের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলির সদস্য হারুন অর রশিদ বাচ্চু, নজরুল ইসলাম ও রতন সরকার। যশোর জেলা মাইক লাইট মালিক কল্যাণ সমিতির সহ সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রিন্টু, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে, বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন। মঙ্গলবার বিকেলে মুড়লী ইমাম বাড়ি সড়কে সংস্থার নিজস্ব কার্যালয় শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টা কামাল হোসেন ও সাধারণ সম্পাদক এ্যান্টনি দাস অপুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, সমাজসেবক খন্দকার মহিবুর রহমান হিরন, উপদেষ্টা সঞ্জয় কুমার মল্লিক, রশিদ আহমেদ মুকুল ও তার পুত্র সাদমান রায়হান মুন। বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি আশিকুর রহমান টনির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক ইমাম হাসান রুবেলসহ সংস্থার সদস্যরা।…

Read More

প্রতীক চৌধুরী প্রয়াণের দেড়শ’ বছর পরেও প্রাসঙ্গিক বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। জন্মের দুইশো’ বছর পরও অনবদ্য সৃষ্টিকর্মের মধ্যদিয়ে অমর হয়ে আছেন। তাঁর জন্মস্থান যশোরের সাগরদাঁড়ি এখন তীর্থভূমি। মহাকবির ২০২তম জন্মদিন উপলক্ষে কবিতীর্থ সাগরদাঁড়িতে এখন লাখো প্রাণের ঢল নামে। এবছর ২৪ জানুয়ারি শুরু হওয়া স্মরণানুষ্ঠান ও সপ্তাহব্যাপি মেলা ঘিরে ভক্ত, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাগরদাঁড়ির মধুপল্লী। প্রতিদিন দেশবরণ্যে কবি, সাহিত্যিকদের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলার বাহারি আয়োজনে জমজমাট কবির জন্মস্থান। দেশ-বিদেশের পর্যটকদের উপস্থিতিতে অন্যরকম উন্মাদনা চলছে। মহাকবির সৃষ্টিকর্ম ও তার দেশপ্রেমের নজির নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াস বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। শতবছর পেরিয়ে মধুসূদন স্মরণোৎসব: ১৮৭৩…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণ তাদের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। তারা গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হতে চায়। কারণ তারা জানে গণতান্ত্রিক সরকারই পারে তাদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে। জনগণের সেই কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি। সেই কাক্সিক্ষত বাংলাদেশ এখনো জনগণ প্রত্যক্ষ করেনি। সোমবার রাতে নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে তালবাড়িয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোর সাংবাদিক মরহুম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু ও নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ও দৈনিক লোকসমাজ পত্রিকার সার্বিক ব্যবস্থাপনায় হকার্স ইউনিয়নের শতাধিক সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইফাদ মোটরসের আমদানিকৃত মোটরসাইকেল রয়েল এনফিল্ড যশোর শোরুমের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিমাদ্রি শেখর, ইফাদ মোটরসের প্রধান আর্থিক কর্মকর্তা সহদেব কুমার, মার্কেটিং বিভাগের প্রধান রবিউল হক, হেড অব সার্ভিস খন্দকার রাসেল কবির, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ ও রয়েল ইনফিল্ড যশোরের এজেন্ট অচিন্ত্য কুমার ধর। অচিন্ত্য কুমার ধর জানান, শহরের চারখাম্বার মোড়ে শোরুমের উদ্বোধনের পর ৫টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। এগুলো সব সাড়ে তিনশ’ সিসি। যার দাম সর্বনিম্ন তিন লাখ ৬৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।

Read More

বাংলার খেলা ডেস্ক যশোরে সোমবার শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধন ম্যাচে সিয়ামের ডাবল সেঞ্চুরিতে বিশাল জয় পেয়েছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজ। টুর্নামেন্টর প্রথম খেলায় ছিলো রেকর্ডের ছড়াছড়ি। কোন প্রতিরোধই গড়তে পারেনি প্রতিপক্ষ বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট নিউটাউন শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা। তারা হারের স্বাদ পেয়েছে ৩১৮ রানের বিশাল ব্যবধানে। এই হারের বড় কারিগর ছিলেন জয়ী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী ব্যাটসম্যান কাবিদ আল সিয়াম। তিনি একাই করেছেন ২১৫ রান। এ ম্যাচে সকালে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা ছিল বড় ভুল নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের। সেটা তারা টের পায় শিক্ষা…

Read More