কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সবুজ সংঘ ক্লাবের আয়োজনে বালিয়াডাঙ্গা বাজার টু কালিকাপুর সড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে কালিকাপুর সবুজ সংঘ ক্লাবের প্রধান ফটকে শত শত মানুষের উপস্থিতিতে ও মামুনার রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালিকাপুর ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলী, মাওলানা নাজমুল আমান, কালিকাপুর সবুজ সংঘ ক্লাবের সদস্য আব্দুল কাদের, আবু হাসান প্রমুখ। এ সময় বক্তারা প্রশাসনের কাছে শুধুমাত্র রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত মিনি ট্রাক চলাচল, মোটরসাইকেরের সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটারসহ যানবাহন নির্দিষ্ট গতিসীমায় চলাচলের দাবি করা হয়।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যদি আপনার পিছনে না থাকে, তাহলে আপনি কিসের নেতা। মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ কোন কাজ করে। তাহলে তাকে তো আমি টানবো না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোন ব্যক্তি, কর্মী, নেতার কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন (নিজের) করতে পারবো না। আমরা বহু ঝড়-ঝঞ্ঝার মধ্যদিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। বহু অত্যাচার, নির্যাতনের মধ্যদিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। কেউ নিজের স্বার্থ নিয়ে দলের স্বার্থ নষ্ট করলে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব নয়। কেউ কেউ বলে যারা অপরাধ করেছে, ভুল…
প্রতীক চৌধুরী বিগত ১৫ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবৈধ দখলে চলে গেছে হাজারো বিঘা সরকারি জমি। বছরের পর বছর অবৈধ ভোগদখল করায় রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এমন জমি চিহ্নিত করে উদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বেদখল সরকারি জমি উদ্ধার তৎপরতা বেড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে বেদখল সরকারি জমি উদ্ধার অভিযান চলছে। প্রায় ছয় মাসে জেলায় অন্তত ১৭৮ একর বেদখল সরকারি জমি উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত জমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আইনের আওতায় সংরক্ষণ, ইকোপার্ক স্থাপন ও ইজারা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। জানা যায়, সর্বশেষ ২০ জানুয়ারি যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কৃষকের জন্য ভাবনা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের মাঠে মাঠে ঘুরিয়ে বেড়িয়ে কৃষকের সমস্যার কথা অনুভব করে তার যথার্থ সমাধান করেছিলেন। খাল খনন কর্মসূচি থেকে শুরু করে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং অর্থনীতির ভিত মজবুত করেছিলেন। ফ্যাসিস্টদের দীর্ঘ সময়ে দেশের কৃষি ও কৃষকের কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাষ্ট্র মেরামতের জন্য যে রূপ রেখা দিয়েছেন সেখানেও তিনি কৃষকের সমস্যা অনুভব করে তার যথার্থ সমাধানের কথা বলেছেন।…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন স্থানের মত বিপাকে পড়েছেন যশোরের রেলযাত্রীরাও। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যশোর রেলওয়ে স্টেশনে দেখা যায়, যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে ভিড় করেছেন। কেউ কেউ ট্রেন কখন চালু হবে তা জানতে চাইছেন। আবার অনেকে ট্রেন না চলায় টিকিটের টাকা ফেরত নিচ্ছেন। নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন তারা। যশোর থেকে রাজশাহীগামী নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, পরিবারের চার সদস্যকে নিয়ে এসেছিলেন। কিন্তু ট্রেন না চলায় ফিরে যাচ্ছেন। এখন নিউ মার্কেট থেকে বাসে করে যাবেন। ভোগান্তির কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সালমা বেগম নামের এক…
কোটচাঁদপুর সংবাদদাতা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের আহ্বান প্রত্যাখ্যান করে মাইলেজ ফেরত পাওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে গত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি তারা। এতে বন্ধ রাখা হয় খুলনাসহ সারাদেশের ট্রেন চলাচল। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। মঙ্গলবার বেলা ১১টায় কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অসংখ্য যাত্রী টিকিট কাউন্টারের সামনে ভিড় করেছেন। কেউ কেউ ট্রেন কখন চালু হবে তা জানতে চাইছেন। আবার অনেকে ট্রেন না চলায় টিকিটের টাকা ফেরত নিচ্ছেন। টাকা ফেরত নেয়ার পর নুর আলম নামে…
বাংলার ভোর প্রতিবেদক ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে যশোরের পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে অধিকাংশ পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে এবং দুপুর নাগাদ পেট্রোলও ফুরিয়ে যাবে। ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে যশোরের পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, খুলনার ট্যাংকলরি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (২৭ জানুয়ারি) থেকে তেল উত্তোলন বন্ধ করে ধর্মঘট শুরু হয়েছে। এর প্রভাব পুরোপুরি পড়েছে যশোরের ৭১টি পাম্পে। তারা জানান মঙ্গলবার সকালে অধিকাংশ পাম্পের ডিজেল শেষ হয়ে গেছে এবং ৩০টি পাম্পে সম্পূর্ণ তেল নেই। বাকি পাম্পগুলোতে অকটেন ও পেট্রোল মিশিয়ে সার্ভিস চালু রাখা হয়েছে, তবে দুপুরের পর এই সার্ভিসও বন্ধ হয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মিম খাতুন (২৭) নামে এক নারী আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার মুন্সি খানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৩০) ও একই উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম উদ্দিন (৫৫)। জানা যায়, মঙ্গলবার বিকেলে হাসপাতাল গেটের সামনে অবস্থিত ‘জিনিয়া প্যাথলজি’ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার উদ্দেশে একটি শিশুসহ দুই নারী ইঞ্জিন ভ্যানে ওঠেন। চালক যাত্রী নিয়ে ভ্যান ঘোরাতেই কেশবপুরের দিক থেকে আসা পণ্য বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যান চালক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের গদখালী এলাকার পানিসারা গ্রামের প্রশিক্ষিত তিনজন নারী পরিত্যক্ত ফুলের পাপড়ি থেকে সুগন্ধি সাবান, সুগন্ধি নারিকেল তেল, রূপচর্চার ফেসপ্যাক, ব্যথানাশক তেল, আগরবাতি, কাপড় ডাইং, চিরুনি, গলার লকেট, কানের দুল, চুঁড়ি, আঁংটি, চুলের কাঁটাসহ ৩০ রকমের পণ্য তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন। আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। পৃথিবীতে এখন অর্গানিক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কারখানা স্থাপনের করে সরকারি সহযোগিতায় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিদেশে রফতানি করলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভব বলে জানান ফুলচাষিরা। ফুলের রাজ্য হিসেবে গত কয়েক দশকে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকা। বছর জুড়ে বাণিজ্যিকভাবে এখানে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, টিউলিপ, জারবেরা, গাঁদাসহ…
বাংলার ভোর প্রতিবেদক দেশের একমাত্র ‘দেশী খেজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্র’টি এক ব্যক্তি দখল করে নিয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার নাগরঘোপ গ্রামে জেলা প্রশাসনের দেয়া জমিতে খেজুর গাছের চারা লাগিয়ে গবেষণা করছিলেন সৈয়দ নকীব মাহমুদ ফুয়াদ নামের এক ব্যক্তি। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতে ওই ক্ষেতের কিছু গাছ মরে গিয়েছিল। বাকী গাছ বেঁচে ছিল। কিন্তু সুবল অধিকারী নামের এক ব্যক্তি জমিটি তার বলে দাবি করছেন। তিনি তার লোকজন নিয়ে বেশ কিছু জীবিত এবং মৃত গাছ কেটে ফেলেছেন। জানা গেছে, সৈয়দ নকীব মাহমুদ ফুয়াদ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে দেশি খেজুর গাছ নিয়ে গবেষণা করছেন। বিষয়টি জানার পর যশোর জেলা প্রশাসন ২০২১…