Author: banglarbhore

বাংলার খেলা প্রতিবেদক তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে যশোর সরকারি এম এম কলেজে শিক্ষকদের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আক্তার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. খ. ম. রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক মেজবাউর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক এনামুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন, কেরাম, টেবিল টেনিস, দাবা, তাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Read More

বাংলার খেলা প্রতিবেদক যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের (ঈদগাহ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে সমাপনী দিনে বিদ্যালয়ক প্রাঙ্গনে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এ সময় অনুষ্ঠানে ৩০ ইভেন্টে ৯০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির ইউনিয়ন কমিটির সম্মেলন নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বধিহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সম্মেলনস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছির আরাফাত পলাশ, যুবদলের বকুল, শরিফুল, আশিক, কল্লোল, দীপু, রমজান আলী, মনিরুল, আজমিনুর, হাশেম আলী, মিঠু আহত হয়েছে। আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছির আরাফাত পলাশকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ…

Read More

# প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় কার্যক্রম # নষ্ট হচ্ছে ২১ কোটি টাকার নতুন ভবন # মূল্যবান যন্ত্রাংশ চুরি বাংলার ভোর প্রতিবেদক ১৩ মাস বয়সী আব্দুর রহমান। কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় স্বজনেরা যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা না পাওয়ায় জায়গা হয়েছে বারান্দায়। সেখানে কোন রকম চিকিৎসা চললেও মাঘের হিম শীতল বাতাসে নাজেহাল শিশু ও তার স্বজনেরা। পাশ্ববর্তী উপজেলার ঝিকরগাছার গুলবাগপুর গ্রামের বাড়ি শিশুটির দাদি শাহিদা বেগম বলেন, ‘তিন দিন ধরে পোতা ছেলেডা অসুস্থ। হাসপাতালে নিয়ে এসে বেড পাইনি। বারান্দাতে ডায়রিয়া ওয়ার্ড বানিয়ে ওখানে মেঝেতে চিকিৎসা চলছে। অতিরিক্ত রোগীর চাপে বারান্দায় মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। দিনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে সড়ক ও জনপদের (সওজ) জায়গা দখল করে পৌর মিনি পার্ক গড়েছেন মণিরামপুর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। পৌরসভার ৮ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মোহনপুর বটতলা মোড়ে ফুটপাত দখলে নিয়ে এই পার্ক নির্মিত হয়েছে। চলতি মাসের ১৬ তারিখ আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করা হয়। সওজের কর্মকর্তারা বলছেন, যশোর-চুকনগর সড়কের পিচের অংশ বাদে দুই সাইডে যতটুকু জায়গায় মাটি ভরাট করা আছে তার পুরোটাই আমাদের। সেই জায়গায় পার্ক করার সুযোগ নেই। তাছাড়া পার্কের জন্য পৌরসভা আমাদের কোন অনুমতি নেয়নি। সরেজমিন দেখা গেছে, মোহনপুর বটতলা মোড়ে যশোর-চুকনগর সড়কের পশ্চিমপাশে ফুটপাতের অংশে ড্রেন করার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কৃষি উৎপাদনে ন্যায্য মূল্যে চাহিদা ও সময়মতো বিএডিসির মাধ্যমে নির্ভেজাল সার, কীটনাশক ও সেচের পানি দেয়া, ধান আলু সবজিসহ ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে ও বাজার সিণ্ডিকেট ভেঙে কৃষক ভোক্তা বাজার সমবয় গড়ে তোলা, আলুসহ সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার তৈরি, কৃষক ক্ষেতমজুরসহ গ্রাম শহরের শ্রমজীবী মানুষকে স্বল্প মূল্যে রেশন দেয়া, ভূমিহীন ও বর্গা কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড দেয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে বর্ধিত ভ্যাট কর প্রত্যাহারের দাবিতে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের দেশব্যাপি বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১ টায় যশোর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে যশোর রেল বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিল করেছে। বুধবার বিকেলে রেল বাজারে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও আশেপাশের কয়েকজন সন্ত্রাসী রেল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। কিছু বলতে গেলে তারা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বাজার এলাকায় গভীর রাতে ছিনতাই করে থাকে। রেলের যাত্রীদের কাছ থেকে তারা টাকা, মোবাইল ফোনসেট, সোনার গহনাসহ মূল্যবান সম্পদ কেড়ে নেয়। এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রেল বাজারের ব্যবসায়ীরা। সভায় বলা হয় রেলবাজার এলাকার সোহেল, হাসিব, বিদ্যুৎ, কোরবান…

Read More

বাংলার খেলা প্রতিবেদক বর্ণাঢ্য নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আকিজ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার চার দিনব্যাপি উদযাপন শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে। প্রতিযোগিতায় বিশেষ আয়োজন ছিল বিজ্ঞান মেলা। এ মেলার উদ্বোধন করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। পরে তিনি বিজ্ঞান মেলা ঘুরে দেখেন। মাহফুজুল হোসেন বলেন, আকিজ কলেজিয়েট স্কুল ভাল ফলাফলের দিক থেকে সেরা, তেমনি তাদের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞান মেলায় মোট ১৪টি স্টলে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে। স্মার্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর প্রিজম এগ্রো এণ্ড ফুডের উদ্যোগে কৃষি ব্যবসায় তরুণ এবং নারী উদ্যোক্তাদের ১২ দিনব্যাপি অন-দ্যা-জব প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধর্মতলা এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, প্রিজম এগ্রো এন্ড ফুডের প্রোপাইটর মুসলিমা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা করেন ডক্টর সুনিল কুমার রায়, প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এণ্ড স্কিল ডেভোলপমেন্ট ইন্সিটিটিউটের চেয়ারম্যান বশির আহম্মেদ চন্দন। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির বিদায়ী সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আমির হোসেন ও তোরাব আলী। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল জব্বার, সহ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল মোড়ল, কোষাধ্যক্ষ হারুন অর রশীদ, পরিচালক যথাক্রমে হাফিজুর রহমান, মো. কামাল, আব্দুল মালেক, ফুলমিয়া ও সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, আলমগীর হোসেন, মোখলেছুর রহমান ও রিপন কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির অফিস সহকারী রেজাউল ইসলাম। উল্লেখ্য, গত…

Read More