Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মিয়া মুহাম্মদ আব্দুল হালিম ও মোহাম্মদ আলী সরদারকে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন অধ্যক্ষ নাজমুল হুদা, সহ-সভাপতি মনোনীত হয়েছেন প্রফেসর ড. ফারুক আহমেদ ও বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা ও জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোহাম্মদ মহসিন। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সম্মলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী সকলের অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। সেই লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে আরও বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল নানামুখি চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ঝিকরগাছা উপজেলা জামায়াতের সাবেক আমির চৌগাছা-ঝিকরগাছা সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার বিকেলে উপজেলার নাভারন ইউনিয়নের পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এবং বিডি ক্লিন, যশোরের যৌথ উদ্যোগে ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ নদের উপর অবস্থিত ব্রিজ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। শুক্রবার বিকেল ৪টায় দুই সংগঠনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক এই কাজে অংশগ্রহণ করেন। বিডি ক্লিন যশোরের উপ সমন্বয়ক (লজিস্টিক) তোসাদ্দেক হোসেন বলেন, ২০১৬ সাল থেকে বিডি ক্লিন’র স্বেচ্ছাসেবকরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) ঝিকরগাছা সড়ক সেতু পরিচ্ছন্নতার কাজে এসেছি। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, শুধু রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা যদি সবাই নিজ…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের দীপ ইউনিয়ন গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন মন্ত্রি পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার বিকেল ৪ টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শন করে ড. শেখ আব্দুর রশিদ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, বিধিগতভাবে মেগা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে। গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম জানান, সুপেয় নিরাপদ খাবার পানি পাইপের লাইনের মাধ্যমে প্রবেশ করলে জনগণ উপকৃত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মাদ হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপি মধুমেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহ¯পতিবার রাতে মহাকবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। শীত উপেক্ষা করে জমজমাট এই মেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের উপস্থিতিতে উৎসবে রূপ নেয়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছ তলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়। এবারের মধুমেলার ভেতর কৃষি মেলা মন কেড়েছে সকলের। মেলা ঘিরে এ এলাকার মানুষের বাড়িতে মেয়ে-জামাই, বন্ধু-বান্ধবসহ অতিথিদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করে। গত ২৪ জানুয়ারি থেকে যশোর জেলা প্রশাসনের আয়োজনে…

Read More

বাংলার খেলা প্রতিবেদক প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কাবিদ আল সিয়াম। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড়ো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে বল হাতে নিয়ে তুলে নিয়েছে ৫ উইকেট। তাতে টানা দ্বিতীয় জয় তুলে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি তৌহিদ রহমানের শিষ্যদের। শাম্স-উল-হুদা স্টেডিয়ামে তাদের কাছে ১০৮ রানে পরাজিত হয়েছে মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু এনে দেন দুই শিক্ষা বোর্ডের দুই ওপেনার কাবিদ আল সিয়াম ও আসাদুল্লাহ আল হিল গালিব। দলীয় ৬০ রানে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আইনি জটিলতায় যশোরের অভয়নগরে টেকারঘাট সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে পাশাপাশি দুই উপজেলার হাজার হাজার মানুষ। কাঠের তৈরি বিকল্প সেতু দিয়ে চলাচলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) দায়ি করলেন রিটকারি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক ইকবাল কবীর জাহিদ। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে পুনরায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন যশোর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান। জানা গেছে, অভয়নগর ও মণিরামপুর উপজেলার সীমান্তে টেকা নামে একটি নদী রয়েছে। নদীর এক পাশে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন। অপরপাশে মণিরামপুর উপজেলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত ৮৩ শতাংশ কমেছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা আরো কমে যাবে। এতে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশন ও শূণ্যরেখায় গিয়ে দেখা গেছে, বন্দরের কোথাও তেমন কোলাহল নেই। যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার চিরচেনা দৃশ্য নেই। ইমিগ্রেশনে অধিকাংশ কাউন্টারের কর্মকর্তারা হাত গুটিয়ে বসে আছেন। কুলি শ্রমিকদের তেমন ব্যস্ততা নেই। এক ধরনের সুনশান নিরবতা বিরাজ করছে। মাঝে মাঝে কয়েকজন যাত্রীর আসা যাওয়া চোখে পড়ছে। বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার বেনাপোল বন্দর দিয়ে দুই হাজার ২৮১ যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ১ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দেন’। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে, ২০ হাজারের বেশি আহত হয়েছে। এখনো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফলজাতীয় পণ্যে অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দেশের অন্যতম বৃহৎ ফলপট্টি মণিহার স্ট্যান্ডের সামনে এ মানববন্ধন করে যশোরের ফল ব্যবসায়ী সমিতি। কর্মসূচিতে পাঁচ শতাধিক আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা অংশ নেন। এ সময় ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে চার দিনের আল্টিমেটাম দেয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ৯ জানুয়ারি ফল পণ্যের উপর অতিরিক্ত এসডি, টিটিআই ১৭ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি করে এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডলার সংকটসহ নানান বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়ে আসছিলেন। এর মধ্যে ফল…

Read More