Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
  • দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
  • যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
  • কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
  • মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
  • শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ
  • ‘সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু : মারাত্মক অসুস্থ ৭

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু : মারাত্মক অসুস্থ ৭
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

ঈদের দিন রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৫ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ঈদের দিন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেতুলিয়া বাজারে।

মৃতরা হলেন তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)।

 

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ১৮ জন বন্ধু মিলে মদ পান করে। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। অসুস্থ ৭ থেকে ৮ জনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন বিষাক্ত মদ পান করে তাদের মৃত্যু হয়েছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, আমার এখানে একজন মারা গেছে। বাকিরা সাতক্ষীরা সহ বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

সাতক্ষীরায় বিষাক্ত মদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি

মে ৫, ২০২৬

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি

মে ৫, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু

মে ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.