Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক পূর্ণ সংস্কার না করা হলে দেশে কোন নির্বাচন নয় এমন দাবি করেছে বাংলাদেশ এবি পার্টি। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে আমার বাংলাদেশ (এবি) পার্টির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন দাবি করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও জুলাই আগস্টের নতুন দেশে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা বর্তমান বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে আমার বাংলাদেশ (এবি) পার্টির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রকমারি সব পদের পিঠের একেকটি হয়ে উঠেছে বাহারি শিল্পকর্ম। কোনো কোনোটি দেখতে অবিকল ফুলের মতো। রূপকথার সেই যাদুকাঠির পরশে গোলাপ ও ডালিয়া ফুলÑ রসে ভরপুর সুমিষ্ট পিঠেয় পরিণত হয়েছে যেন। শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোলাহল। হরেক রকমের শত-সহশ্র পিঠের ঘ্রাণে মুখরিত উৎসব প্রাঙ্গন। এমন দৃশ্য গতকাল শনিবার সাঁঝের বেলার দিকে ঢলে পড়া মাঘের পড়ন্ত বিকেলে যশোর শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস হোমের। শিশুদের এই স্কুলটির আঙিনায় এদিন আবহমান গ্রাম-বাঙলার ঐতিহ্যবাহী খাবার পিঠে নিয়ে উৎসবের আয়োজন করা হয়। স্কুলটির আঙিনা জুড়ে ছিলÑ যেন তিল ধারণের ঠাঁই নেই এমন ভিড়। সারি সারি পেতে রাখা টেবিলগুলো শীতকালীন পিঠেয় ভর্তি। নাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চারশ’ হতদরিদ্র মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের চাঁচড়াস্থ ইকো একে ট্রেনিং সেন্টার মাঠে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার অতিথিদের নিয়ে হতদরিদ্রদের হাতে খাবার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশেরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর মেডিকেল কলেজের প্রভাষক আলাউদ্দিন আল মামুন, ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের, যশোর চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য খায়রুল কবির চঞ্চল ও প্রকৌশলী আশিফ উল্লাহ চৌধুরী জুয়েল। খাবার পেয়ে খুশি চাঁচড়া মাঝের পাড়ার বাসিন্দা সালমা বেগম। তিনি বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে একটি ইজিবাইকের শো-রুমে ডাকাতি হয়েছে। শো-রুমে তালা কেটে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপশহরের গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে। নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাত দল শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। শো-রুমের প্রোপ্রাইটর আবুল কাশেম জানান,রাতে নৈশ প্রহরির ফোন পেয়ে আমি শোরুমে আসি। প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যন্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার মাল নিয়ে গেছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছি। এদিকে, ডাকাতির খবর শুনে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। পরিদর্শন শেষে তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে যশোরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার দুপুরে শহরের রেলগেটস্থ মডেল মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বরে যেয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। এসময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইন-শৃংখলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। দেশে যেন আর কোন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের অর্থনীতিতে লুটেরাপুজিঁ ও ক্রমবর্ধমান সংকট সমাধান কোন পথে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরে প্রগতি সমাজ গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। খুলনা সরকারি সুন্দরবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসরারুল হক বাংলাদেশের অর্থনীতিতে লুটেরাপুজিঁ ও ক্রমবর্ধমান সংকট সমাধানে কোন পথে এ বিষয় প্রবন্ধ উপন্থাপন করেন। অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন কমরেড ইকবাল কবির জাহিদ, প্রকৌশলী কল্লোল মোস্তফা, অধ্যক্ষ (অব.)পাভেল চৌধারী, লেখক গবেষক মফিজুর রহমান, প্রফেসর ড. ইনাম হোসেন প্রমুখ। সেমিনারে বক্তরা বলেন, ব্যাংকের টাকা লুটে ব্যাংক মালিক হওয়া, ব্যাংক লুটে ক্ষমতাসীন গোষ্ঠী ও রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা যেমন-অনিয়ম, দুর্নীতির প্রশ্রয় প্রদান, লুষ্ঠনের হোতাদের বিচার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাজেদ রহমান বকুল ও প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যের দুটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ইমরান হাসান টুটুল পেয়েছেন ২৩ ভোট। এদিকে, নির্বাহী সদস্যের দুটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ভোট পাওয়ায় প্রণব দাস ১ নং সদস্য হিসেবে বিজয়ী হন। রাহুল রায় ও লাবুয়াল হক রিপন উভয়েই ২৮টি ভোট পেয়ে দ্বিতীয়…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ‘জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব মেছো বিড়াল দিবস’ উপলক্ষে ঝিকরগাছার পানিসারায় বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার যশোর সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলার হাড়িয়া নিমতলা ‘ইট অর মিট’ ক্যাফে প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে হাড়িয়া ফুল মোড়ে সমাপ্ত হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন সংরক্ষণ সামাজিক বন অঞ্চল যশোর সার্কেল প্রধান এএসএম জহির উদ্দীন আকন। বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা গিয়াস উদ্দীন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াংকা হালদার। এ সময় উপস্থিত ছিলেন, যশোর…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলার চকদড়ি খড়িতলা প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব কালিগঞ্জের কৃতি সন্তান ড. শেখ আব্দুর রশীদ। এ সময় তিনি বলেন দুর্নীতি ও সুশাসন নিশ্চিতে আমি কাজ করতে চাই। তৃণমূল পর্যায়ে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সেবার মনোভাবে নিয়ে কাজ করতে হবে। এই জনপদের মানুষ আমি কিন্তু চাকুরির সুবাদে এলাকার বাইরে থাকতে হয়েছে। তবুও মনটা পড়ে থাকে প্রিয় জন্মভূমিতেই। আজ অনেকেই প্রয়াত হয়েছেন যাদেরকে আমি চিনতাম ও জানতাম, অনেকেই বেঁচে আছেন যারা দেশের জন্য বিশেষ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরে দীর্ঘ ২৯ বছর মামলা চালিয়ে উচ্চ আদালতের রায়ে ঢাক ডোল বাজিয়ে দখলমুক্ত হল পৌর এলাকার আনসার আলীর বেদখল হওয়া জমি। আনসার আলী পৌর এলাকার দুধসারা দেশ পাড়ার বাসিন্দা। শনিবার সকালে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের নাজির একেএম সাইফুল ইসলাম আদালতের আদেশ বাস্তবায়ন করেন। ভুক্তভোগী আনসার আলী বলেন, ১৯৮৫ সালে সরকারকে বিবাদি করে আদালতে মামলা করেছিলাম। ওই মামলা চলার সময় ১৯৯৫ সালের দিকে ৫ শতক জমি দিয়েছিলাম সাদেক আলীকে বসবাসের জন্য। পরে তারা আমার আরো ১০ শতক জমি দখল করে নেন। বেশ কয়েক বছর বসবাসের পর জায়গা ছেড়ে দিতে বললে তারা আমার নামে থানায় ও আদালতে একাধিক…

Read More