বাংলার ভোর প্রতিবেদক যশোর জেল রোডে অবস্থিত জনতা হসপিটাল ও ডায়াগনস্টিক লিমিটেডে জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এই বেসরকারি হসপিটালটি। জার্মান-বাংলাদেশ ক্লেফট প্রজেক্টের সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্প সোমবার সকালে উদ্বোধন করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় শতাধিক রোগী চিকিৎসা নেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের চিকিৎসা দিতে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কাজ করছে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আল মারকাজুল হাসপাতাল, ঢাকার প্লাস্টিক সার্জন প্রফেসর ডা. কামরুজ্জামান। তার সঙ্গে আছেন জেনারেল সার্জন ডা. মুশফিকুর রহমান এবং…
Author: banglarbhore
শার্শা, বাগআঁচড়া ও বেনাপোল সংবাদদাতা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে সারসা উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিএনপির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সালতাপীরের ঢিবিতে সোমবার থেকে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এই খনন কাজ শুরু হয়। যশোর জেলার চতুর্থ প্রত্নঢিবি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রত্নস্থানে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়েছে। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে খনন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক দপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কালীগঞ্জের সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান। এছাড়াও কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা। সোমবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই মামুন শাকি (৩৭), শরিফ মাহমুদ (৪৪) ও সিপাহি তহিদুল ইসলাম (২০)। তাদেরকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আগরহাটি জনৈক আব্দুল খালেকরে ইটভাটার কাছে সাদা পোশাকে অভিযানে যান যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় নজরুল ইসলাম (৫০) নামে এক গাঁজা কারবারিকে আটক করেন তারা। পরে তার সহযোগী আগরহাটি গ্রামের রুস্তম…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনায় এক মহিলার মাথার চুল কেটে মধ্যযুগীয় কায়দায় মুখে কালি মাখিয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতেই নির্যাতনের শিকার মহিলা ঝিকরগাছা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। অপরাধের সাথে জড়িত ৪ জনকে রাতেই আটক করে সোমবার (৩ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটকরা হলো, আব্দুল হামিদের ছেলে শিমুল (৩২), ইব্রাহিম খলিলের স্ত্রী শারমিন আক্তার রুমি (৩০), মফিজুর রহমানের স্ত্রী রানী বেগম (৫২) ও মুকুল বিশ্বাসের স্ত্রী রহিমা বেগম (৫২)। অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের মেয়ে বিথীর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মাসুদ রানা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিমুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সেমিনারের শুরুতে নিরাপদ খাদ্য বিষয়ে আলোকপাত করেন জেলার নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম খাদ্য নিরাপদ…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের পুরাতন ভাস্কর্য মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে রুপ নেয়। সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুথানের পরে নতুন সূর্যোদয় ঘটেছে। কিন্তু দেশ স্বৈরাচারমুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি। তারই…
বাংলার ভোর প্রতিবেদক ডিপ্লোমা প্রকৌশল পাস করা ছেলে অর্ণব হোসেনকে সঙ্গে নিয়ে যশোর শহরের একটি সড়কে পিঠা-পিঁয়াজির ভ্রাম্যমাণ দোকান দিয়েছেন হেলেনা পারভীন। তিনি নিজেও মাধ্যমিক পর্যন্ত পড়েছেন। কোনো কাজই ছোট নয়, এমন চিন্তা থেকে সংসার চালানোর তাগিদে ভ্যানের ওপর অস্থায়ী দোকান বসিয়ে কাজটি শুরু করেন মা ও ছেলে। শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি (প্যারিস রোড নামেও পরিচিত) সড়কের জুডিশিয়াল আদালত ভবনের ফটকের সামনে এই দোকানের অবস্থান। সেখানে অন্তত ৫০টি ভ্রাম্যমাণ পিঠাপুলি ও ভাজাপোড়ার দোকান আছে। সরেজমিনে দেখা যায়, কিন্তু মা-ছেলের দোকানটি তুলনামূলকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা। এ ছাড়া এর খাবারের স্বাদে আছে ভিন্নতা। মশা-মাছির প্রবেশ ঠেকাতে ভ্যানটির ওপরের তিন পাশ জাল দিয়ে ঘিরে…
বাংলার ভোর প্রতিবেদক মধ্য মাঘেও শীত নেই। অনুভূত হচ্ছে গরম। এই গরমে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা ফুল সময়ের আগেই ফুটে যাচ্ছে। তাই দ্রুত ফুল কেটে ফেলতে হচ্ছে। বৈরি আবহাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন যশোরের গদখালীর ফুলচাষিরা। কৃষি বিভাগ ও ফুলচাষি সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন ঘিরে বছরের এই সময়ে ফুলচাষিদের ব্যাপক প্রস্তুতি থাকে। ১০ ও ১১ ফেব্রুয়ারি ভালো দামে ফুল বিক্রির আশায় ক্ষেতেই গোলাপ, জারবেরা, রজনীগন্ধা ফুল সংরক্ষণ করেন চাষিরা। কিন্তু এ বছর জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহজুড়ে হঠাৎ আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে। দিনের বেলায় আকাশ মেঘলা, রাতে কুয়াশা। গরম অনুভূত হচ্ছে। এতে ফুল দ্রুত ফুটে…
বাংলার ভোর প্রতিবেদক রোববার বিকেলে শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে এই সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ যশোর জেলা সমন্বয়ক শাহজাহান আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারী শেখ হাসিনার মতো…