সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে (ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট পাঁচ হাজার পিস) মাদকদ্রব্যসহ প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার পদ্মশাখরা বিওপির সদস্যরা সদর থানাধীন পদ্মশাখরা হিন্দু পাড়া নামক স্থান থেকে ৭০ হাজার টাকার মূল্যের ভারতীয় ওষুধ ও লক্ষীদাড়ি এবং ঘোষপাড়া নামক স্থান হতে ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা চৌরঙ্গী আম বাগান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা রাজ্জাকের মোড়, বয়ারিয়া পাকা রাস্তা ও ভাদিয়ালী মাঠ…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী’ শীর্ষক আলোচনা সভা ও জেলার শহিদ পরিবারের সংবর্ধনা মঙ্গলবার সকালে কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মিহির কান্তি প্রামানিক। প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর বিকাশ রায়, বিশেষ বক্তা ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জুলফিকার আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রভাষক ইমরান…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটিতে আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলামকে করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। একই সাথে বিগত সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটিকে বাতিল ঘোষণা করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, আমরা সম্প্রীতির বন্ধনে বৈষম্যহীন দেশ গড়তে চাই। ২৪-এর আন্দোলনের মূল উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। সবাইকে একসাথে হয়ে এই ছোট্ট দেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে। সোমবার সকাল ১০ টায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য এসব কথা বলেন। পথ আল্পনা, বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে যবিপ্রবিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নওয়াপাড়ায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সার বোঝাই ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও সার বোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১০ টার দিকে নওয়াপাড়ার অদূরে ভৈরব ব্রিজ সংলগ্ন সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর আধাঘন্টা রেল চালাচল বন্ধ থাকলেও ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা। নওয়াপাড়া রেল স্টেশন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসটি নওয়াপাড়ার ভৈরব ব্রিজ এলাকা অতিক্রম…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা মামলার আসামির কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান। একই মঞ্চে ফুলেল শুভেচ্ছা নেন কমিটির সভাপতি আবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম। গত শনিবার বিকেলে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে সজনের ভেড়ি নামক স্থানে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির পিকনিক অনুষ্ঠানে এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তারা। মামলার আসামি মোহাম্মদ আজিম উদ্দিন গাজী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নেতা-কর্মীদের ওপরে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গুলি ছোড়া…
হাসান আদিত্য গেল ৩১ জানুয়ারি গভীর রাত। একদল ডাকাত যশোরের উপশহর এলাকার গোল্ডেন ইজিবাইক শোরুমের নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর তালা কেটে ভেতরে থাকা ইজিবাইকের ২০০টির বেশি ব্যাটারিসহ ২৫ লক্ষাধিক টাকার পণ্য লুট করে নিয়ে যায়। যে শোরুমে ডাকাতি হয়েছে, তার ২০০ গজের মধ্যে খাজুরা বাসস্ট্যাণ্ডে পুলিশের চেকপোস্ট ছিল। চেকপোস্ট থেকে ১০০ মিটারের মধ্যে রয়েছে উপশহর পুলিশ ফাঁড়ি, কিন্তু পুলিশ কিছুই টের পায়নি। এই ঘটনায় মামলা পরে দুই দিন পার হলেও কূলকিনারা করতে পারেনি পুলিশ। গোল্ডেন বাইক শোরুমের স্বত্বাধিকারী আবুল কাশেম বলেন, ‘রাতে নৈশপ্রহরীর ফোন পেয়ে আমি শোরুমে যাই। গিয়ে দেখি, প্রতিষ্ঠান থেকে ২০০টির বেশি ব্যাটারি, অন্যান্য…
কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা (৫৯) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাজী গোলাম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তার ভাই শিক্ষক গাজী গোলাম সরোয়ার। তার বাড়ি কেশবপুর পৌর শহরের থানার মোড়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সকালে জানাজা শেষে উপজেলার প্রতাপপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন করা হবে।
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দরিদ্র শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের বারান্দি মোল্লাপাড়া মোড়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নুরুজ্জামান লাভলুর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর জেলার পরিবহন শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের শহর সেক্রেটারি শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, সাবেক ছাত্র নেতা আলমগীর হোসাইন,আবুল কাশেম প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সোমবার বর্ণাঢ্য আয়োজনে বিদ্যার দেবী স্বরসতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও বিভিন্ন মহল্লায় সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করেন। সকাল থেকেই পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ রঙিন পোশাকে পূজায় অংশ নেন। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বরসতী পূজা ঘিরে আয়োজন ছিল চোখে পড়ার মতো। সরকারি এমএম কলেজে পূজার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরীনা আক্তার। পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মদন কুমার সাহাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরকারি সিটি কলেজে পূজায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুল হামিদ। সরকারি মহিলা…