Author: banglarbhore

খাজুরা সংবাদদাতা সারি সারি টেবিলের ওপর সাজানো বিচিত্র নামের কয়েকশ পিঠা। ক্রেতাদের আকর্ষণে এসব পিঠার স্বাদ আর বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন শিক্ষার্থীরা। কেউ পিঠা দেখছেন, কিনে নিচ্ছেন। কেউবা সেখানে বসেই খাচ্ছেন। বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে পিঠা উৎসবে এমন চিত্রই দেখা গেল। তবে দশটি স্টলের মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিলো নিউক্লিয়াস নামের স্টলে। সেখানে ১০ টাকায় ‘শাশুড়ির মন’ ও ৫ টাকায় বিক্রি হয়েছে ‘ছেলেদের মন’ পিঠা। আর ডালিম নামের স্টলে দেখা মিলেছে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল চিত্রনায়ক বাপ্পারাজের প্রেমিকা ’হেনা’ নামের পিঠা। এ নিয়ে সবার মাঝে চলেছে বেশ হাস্যরস। এদিন সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ আয়োজিত পিঠা…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়ার ঘোপের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লেবুবুনিয়া মন্দির চত্বরে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাটি কেটে খাল খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে রানারআপ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। একই সাথে যশোরে জাতীয় দলের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সংবর্ধনা ও ৮ ফেব্রুয়ারি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি নিয়ে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ফজলে রাব্বী মোপাশা। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়। সেই থেকে যশোরের খেলোয়াড়রা তাদের যোগ্যতা দেখিয়ে চলেছে বাংলাদেশ সহ সারা বিশ্বকে। এ পর্যন্ত যশোরের মোট ৮জন খেলোয়াড় জাতীয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) ও একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে আওয়ামী লীগের কর্মসূচির ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ বিষয়ে জানতে পেরে চিংড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে সুজন ও আলী হোসেনকে লিফলেটসহ আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান। এ ব্যাপারে কেশবপুর থানার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সমাজতন্ত্র বিরোধী নীতি, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং আমলা লুটপাটের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাজতন্ত্রের নামে আরেক দালাল সরকার নয়, শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য লড়াই জোরদার করতে হবে। বিশ্বাসঘাতক সমাজতন্ত্রীদের প্রতারণা ও অন্যান্য ষড়যন্ত্র মোকাবিলা করে বিপ্লবী শ্রমিক শ্রেণি, নিপীড়িত জনগণের সংগ্রাম বেগবান করতে হবে। তারা গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নীতি, ভূমিহীন কৃষকের জমির অধিকার, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা এবং মৌলিক অধিকার রক্ষার দাবিও জানান। বিক্ষোভ সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার ও রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ যশোর জেলা। বুধবার মিছিল শেষে জেলা প্রশাসকের মাধমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। দাবিগুলো হল, জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। অথচ গত ১৬ বছর কৃষকদের বঞ্চিত করা হয়েছে। তারা নায্য মূল্যে বীজ, সার, কীটনাশক ও সেসচের জন্য বিদ্যুৎ পায়নি। তিনি বলেন, গত ১৬ বছর কৃষক তার উৎপাদিত ফসলের নায্য মূল্য পায়নি, কিন্তু ভোক্তাকে উচ্চমূল্য দিতে হয়েছে। আওয়ামী লীগের সিন্ডিকেট এই টাকা লুটপাট করেছে। এ নিয়ে শেখ হাসিনার কোন ভাবনা ছিল না। বুধবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে অনিন্দ্য ইসলাম অমিত আরো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। বুধবার জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, লেখক গবেষক বেনজিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সেরা পাঠকসহ বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটির সভাপতি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। আগামি ৩০ দিনের মধ্যে জেলা য্বুদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণে নির্দেশনা প্রদান করা হয়েছে। কমিটির বাকীরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের যশোর জেলা সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তি’র পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। তবে জেসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকান্ড নিয়ে নজরে আসে কেন্দ্রীয় কমিটির কাছে। যার পেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তি’র পদটি সাময়িকভাবে…

Read More